ভয়াবহ সত্তরের স্মৃতি, ফিরছে এনকাউন্টারের স্বর্ণযুগ?
Naxal era police brutality: ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের সাক্ষাৎকারটিতে, রয়েছে সত্তরের দশকের পুলিশি সন্ত্রাসের বিষয়ে একাধিক পুনর্বিবেচনা। পরিসংখ্যান অনুযায়ী, ‘গুম’ ও ‘ভুয়া এনকাউন্টার’ নীতিতে ১৯৭১-এর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই পশ্চিমবঙ্গেই ২০২ জনের ‘সংঘর্ষে মৃত্যু’ হয়েছিল। আলিপুরের নারী সেলে প্রহরীর নির্যাতনের মুখে নারী বন্দিদের প্রতিরোধ, গণআন্দোলনের ইতিহাসে খোদাই করে রাখা আছে। ১৯৭২-এ এর বিপ্রতীপেই মানবাধিকার সংগঠন এপিডিআর প্রতিষ্ঠিত হয়, শুরু হয় স্বাধীন ভারতে বন্দিমুক্তি আন্দোলনের, ‘লেফট-লিগালিজমের’ নতুন অধ্যায়।
১৯৬৯ সাল, নকশালবাড়ি এলাকার একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা চিরুনি তল্লাশি চালাচ্ছেন
সত্তরের দশকের কলকাতা। দেয়ালে দেয়ালে বিপ্লবের স্লোগান, বাতাসে বারুদের গন্ধ, আর মাঝরাতে পুলিশের ভ্যানের সাইরেন দাপিয়ে বেড়াচ্ছে গোটা শহরে। নকশালবাড়ির যে স্ফুলিঙ্গ দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম থেকে জ্বলে উঠেছিল, ততদিনে শহরের শিক্ষাঙ্গন ও রাজপথে তা ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের যে ডাক নকশালপন্থীরা দিয়েছিল, তার জবাবে ভারতরাষ্ট্রও নামিয়ে এনেছিল অভাবনীয় দমন-পীড়ন। ইনস্ক্রিপ্টের সাম্প্রতিকতম পডকাস্টে, ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্ক দেবের সঙ্গে প্রবীণ মানবাধিকার কর্ম...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







