বুলডোজ়ারের জবাব বই দিয়ে! বুকস্টলের সব বই কিনে বিলি করলেন চিকিৎসক
Doctor protests by distributing books: ইনস্ক্রিপ্টের সঙ্গে কথোপকথনে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন অশোকবাবু। স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক হিসেবে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই এই প্রতিবাদ জানিয়েছেন তিনি।
রাজ্যজুড়ে বিভিন্ন বাম রাজনৈতিক দলের বুকস্টল ভাঙা নিয়ে বিতর্কের আবহে অভিনব প্রতিবাদ পেশায় চোখের চিকিৎসক অশোক কুমার ভকতের। কোনো মিছিল নয়, স্লোগান নয়, এমনকী কোনো রাজনৈতিক দলের ব্যানারেও নয়— বুকস্টল থেকে সমস্ত বই কিনে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াকেই নীরব প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বই বিক্রি করা, বই পড়া কিংবা নিজের পছন্দমতো কোনো আদর্শ সম্পর্কে জানার মধ্যে অন্যায়ের কিছু নেই। বরং বই পড়ার মধ্য দিয়েই মানুষের জ্ঞান ও বিচারবোধ বাড়ে। ইনস্ক্রিপ্টের সঙ্গে কথোপ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






