ভিক্ষা বন্ধ করলেই মিটবে তৃতীয় লিঙ্গের মানুষের জীবিকার সংকট?
Brihannala Brigade: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, বৃহন্নলা সম্প্রদায়ের মানুষদের আর ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা করতে হবে না; বরং তাঁদের জন্য ‘সম্মানজনক’ কাজের ব্যবস্থা করা হবে। ঘোষণাটি শুনতে নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। সত্যিই কি কেবল সিগন্যাল থেকে সরিয়ে নিয়ে কিছু কাজের দায়িত্ব দিলেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা প্রান্তিকতার অবসান ঘটে?
দেশের বড় শহরগুলির সিগন্যালে এই দৃশ্যই দেখা যায় (চিত্রঋণ: ইন্ডিয়ান এক্সপ্রেস)
কলকাতার কোনো ব্যস্ত ট্র্যাফিক সিগন্যালে লাল আলো জ্বলে উঠলেই গাড়ির কাচের ওপারে পরিচিত একটি দৃশ্য ফুটে ওঠে। শাড়ি বা সালোয়ার-কামিজ পরা, কপালে বড় টিপ, হাতে তালি—কারও মুখে আশীর্বাদের সুর, কারও চোখে ক্লান্তি। গাড়ির কাচ নামিয়ে কেউ দশ টাকার নোট বাড়িয়ে দেন, কেউ মুখ ফিরিয়ে নেন, আবার কেউ বিরক্তি প্রকাশ করেন। এই দৃশ্য এ দেশের রাস্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। অনেক সময় আমরা ভুলেই যাই, সিগন্যালে দাঁড়িয়ে হাত পাতাটা কোনো মানুষের ইচ্ছে নয়, স্বপ্ন নয়। বরং পরিবার, শিক্ষা আর কর্মক্ষেত্রের দরজা একে একে বন...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







