‘দুই নেহা’-র কাণ্ডে বিভ্রান্ত দিল্লি পুলিশ! AISA নেত্রী-কে আটকানো যাচ্ছে না কোনোভাবেই

AISA-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করতে গিয়ে তাঁরই মতো দেখতে এক মেয়েকে আটক করল দিল্লি পুলিশ। অথচ সেই সময় আসল নেহা বোরা দিল্লির কনট প্লেসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যারিকেড পেরিয়ে সামনের দিকে এগোচ্ছিলেন।

inscript
৩ মিনিট
‘দুই নেহা’-র কাণ্ডে বিভ্রান্ত দিল্লি পুলিশ! AISA নেত্রী-কে আটকানো যাচ্ছে না কোনোভাবেই

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে ঘটল এক মজার ঘটনা। AISA-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করতে গিয়ে তাঁরই মতো দেখতে এক মেয়েকে আটক করল দিল্লি পুলিশ। অথচ সেই সময় আসল নেহা বোরা দিল্লির কনট প্লেসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যারিকেড পেরিয়ে সামনের দিকে এগোচ্ছিলেন। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে হাসির রোল উঠেছে। সোমবার, ১২ অক্টোবর এই ঘটনা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা।

ঘটনার সূত্রপাত রবিবারের বিক্ষোভকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ কথিত অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলেন CJP-সহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। তাঁদের লক্ষ্য ছিল দিল্লির যন্তর মন্তরে পৌঁছে বিক্ষোভ দেখানো। কিন্তু বিক্ষোভকারীদের আটকাতে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ।

এর মধ্যেই সমাজমাধ্যমে একটি বার্তা দেন নেহা বোরা। তিনি লেখেন, “Do I have your attention? Watch closely. Stay ready. Time & Venue incoming.” অর্থাৎ, সকলের নজর আকর্ষণ করে তিনি পরবর্তী কর্মসূচির স্থান ও সময় জানানোর ইঙ্গিত দেন।

পরে একটি ভিডিও বার্তায় রবিবার দুপুর ২টো ৩০ মিনিটে আরকে আশ্রমে জমায়েতের কথা ঘোষণা করেন তিনি। অনুগামীদের সেখানে উপস্থিত থাকার আহ্বানও জানান।

এরপরই আরকে আশ্রম মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এক মহিলাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। গলায় লাল কাপড়, কালো ফ্রেমের চশমা এবং মুখে মাস্ক; নেহা বোরার পরিচিত সাজের সঙ্গে ওই মহিলার চেহারার মিল থাকায় পুলিশ তাঁকেই AISA নেত্রী বলে মনে করে। তাঁকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যেও প্রথমে বিভ্রান্তি তৈরি হয়। পরে স্পষ্ট হয়, আটক মহিলা নেহা বোরার মতো দেখতে হলেও তিনি আসল নেহা নন।

অন্যদিকে, আসল নেহা বোরাকে তখন দেখা যায় কনট প্লেসে বিক্ষোভকারীদের সঙ্গে। পুলিশের বাধা অতিক্রম করে সেখানে পৌঁছনোর কথা জানিয়ে সমাজমাধ্যমে তিনি লেখেন, “We have crossed the barricades and reached CP.” অর্থাৎ, তাঁরা ব্যারিকেড পেরিয়ে কনট প্লেসে পৌঁছে গিয়েছেন। পরে তাঁকে বিজয় চকে আটক করা হয়। ফলে একই সময়ে দিল্লির দুই জায়গায় নেহা বোরাকে ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। একদিকে তাঁর মতো দেখতে মহিলাকে আটক করছে পুলিশ, অন্যদিকে আসল নেহা বিক্ষোভে অংশ নিচ্ছেন।

ঘটনাটি সামনে আসার পর নেহা বোরাও সমাজমাধ্যমে নিজের মতো দেখতে ওই মহিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, “দুই নেহার কাহিনি। কোনও পরিকল্পনা নয়, নিছকই কাকতালীয় ঘটনা।” তাঁর এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যেও চর্চা হচ্ছে।

এদিকে, রবিবারের বিক্ষোভে শুধু নেহা বোরাই নন, একাধিক ছাত্র সংগঠনের সদস্য ও সিজেপি-র সমর্থকেরাও পুলিশের হাতে আটক হন। আইসা, এসএফআই এবং ক্রান্তিকারী যুব সংগঠন-এর সদস্যরা বিভিন্ন জায়গায় বিক্ষোভে অংশ নেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরের দিকে এগোনোর চেষ্টা করার সময় বিভিন্ন এলাকা থেকে ২০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভ চলাকালীন প্রেস পরিচয়পত্র দেখানো সত্ত্বেও কয়েক জন সাংবাদিককে আটক করার দৃশ্যও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং SIR-এ অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সিজেপি। এই পরিস্থিতিতে ‘দুই নেহা’-কে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি আলোচনায় উঠে এসেছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সিজেপি নেতৃত্বের পাশাপাশি নেহা বোরাও এসআইআর বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব হিসেবে নিজেকে মেলে ধরছেন। তাঁর হার না মানার জেদ, বারবার আটক হওয়ার পরে মিছিলে যোগ দেওয়া, ব্যারিকেড টপকানো; সবকিছুই জেন জি-কে অনুপ্রাণিত করছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ব্যারিকেড ঘেরা দিল্লি, নজরদারির চোখে নাগরিক: নিরাপত্তা নাকি নিয়ন্ত্রণ?

Delhi Under Siege: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভ ঘিরে দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়েছে। ৩৫ হাজার পুলিশ, কাঁটাতারের ব্যারিকেড, ড্রোন নজরদারি, ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ, ২৪ ঘণ্টার ইন্টারনেট শাটডাউন, ৭ হাজারের বেশি আটক। ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতির অভিযোগ তুলেছেন, দিল্লিতে 'কাশ্মীর মডেল'-এর প্রয়োগ চলছে।

প্রতিবাদের মানচিত্র থেকে মুছে গেল যন্তর মন্তর

Jantar Mantar protest site: আঠারো শতকে নির্মিত যন্তর মন্তর মূলত একটি জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণকেন্দ্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক এই স্থাপনার পাশের রাস্তা হয়ে ওঠে দেশের নানা প্রান্ত থেকে আসা প্রতিবাদীদের মিলনস্থল।

রাহুল, নেহা, অভিজিৎ, ঐশী: কাউকেই দেবতা বানানো উচিত নয়

Gyanesh Kumar resignation: আজকে আমরা নেহাকে যে জায়গায় বসাচ্ছি, কাল সকালে যদি নেহার কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু আমরা এক মুহূর্তে তাঁকে ছুঁড়ে ফেলে দেব। তাহলে আমরাই বা আজকে নেহাকে এই জায়গায় বসাচ্ছি কেন?

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিল্লিতে সাংবাদিকদের আটক কেন?

সাংবাদিকদের আটকের ঘটনাটি সামনে এসেছে এমন এক দিনে, যখন সুপ্রিম কোর্টে দিল্লির বিক্ষোভ ঘিরে আটক, চলাচলে বিধিনিষেধ এবং নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে।

ইন্ডিয়া ব্লকের সঙ্গে বৈঠকে নারাজ প্রধান বিচারপতি, কী কারণ দেখালেন তিনি?

CJI surya kant rejects INDIA bloc meeting: প্রধান বিচারপতি সূর্য কান্ত, মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর বৈঠকের অনুরোধ কিছু 'কারণ দেখিয়ে' প্রত্যাখ্যান করলেন। তাঁর যুক্তি, বিষয়গুলি সাব জুডিস আর রাজনৈতিক দলের সঙ্গে তাঁর বৈঠক সাংবিধানিক ক্ষমতা বিভাজনের নীতি লঙ্ঘন করবে।

বিক্ষোভে বাধা, নেতাদের আটক! কোন পথে CJP-র আন্দোলন?

রাজধানীতে আন্দোলন ঘিরে উত্তেজনার আবহে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা নজর কেড়েছে। তবে রবিবারের পরবর্তী কর্মসূচি কোথায় এবং কীভাবে হবে, সে বিষয়ে সিজেপি-র ঘোষণার দিকে নজর রয়েছে।

বোট ক্লাবের মতো যন্তর মন্তরের উন্মুক্ততার দিনও অতীত

Delhi protests: ১৯৯৩ নাগাদ কার্যত বোট ক্লাবের গণআন্দোলনের যুগ শেষ হয়ে গেল। এখানেই ইতিহাসের এক অদ্ভুত পরিহাস।