শ্রীরামকৃষ্ণের চিকিৎসক গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির দুর্গাপুজো: পূর্ববঙ্গের ঐতিহ্য যেভাবে এল কুমারটুলিতে
Gangaprasad Sen Bari Durga Puja: গঙ্গাপ্রসাদ সেন ছিলেন বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও তাঁর কাছে চিকিৎসা করাতে আসতেন। তাঁর বাবা নীলাম্বর সেন অবিভক্ত বাংলার এক নামকরা কবিরাজ ছিলেন। কলকাতায় আসার পর সেন পরিবার কুমারটুলিতে বসতি গড়ে এবং সেখানেই ১৮৫৭ সালে শুরু হয় দুর্গার আরাধনা।
শরতের আকাশ, ঢাকের বাদ্যি আর পুজোর গন্ধ; কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু কলকাতা স্রেফ উৎসবের শহর নয়, ইতিহাস ও ঐতিহ্যেরও শহর। এই শহরের অলিগলিতে ছড়িয়ে রয়েছে কয়েকশো বছরের পুরনো নানা কাহিনি। আর দুর্গাপুজোর কথা উঠলে সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কুমারটুলি।
কুমারটুলির গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা গঙ্গাপ্রসাদ সেনের বাড়ি তারই একটি উদাহরণ। ধন্বন্তরি কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের এই বাড়ির দুর্গাপুজো আজও বয়ে নিয়ে চলেছে পূর্ববঙ্গ থেকে কলকাতায় আসা এক পরিবারের ঐতিহ্য। ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







