হাসতে হাসতে প্রতিবাদ: জেন জি কি বদলে দিচ্ছে আন্দোলনের পুরনো ভাষা?
পুরো আন্দোলনজুড়ে এই তরুণরা ধারাবাহিকভাবে ব্যঙ্গ-বিদ্রূপের শক্তি দেখিয়েছে। পুলিশ যেখানে লাঠি, কাঁদানে গ্যাস আর জলকামান দাগছে, সেখানে ওরা ব্যারিকেড নিয়ে খেলনা গাড়ি খেলছে। ছররা গুলি ছুড়ে রাষ্ট্রীয় বাহিনী যখন আক্রমণ চালাচ্ছে, তখন ওরা জানতে চাইছে—পুলিশ কাঁদানে গ্যাস আনেনি? এমনকী সরাসরি গুলি চালনাতেও তারা একইরকম নির্ভীক ও বিদ্রূপাত্মক।
কার্ল শমিট রাষ্ট্রীয় আইনকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন, আর বেনিয়ামিন একে ভাঙতে চেয়েছিলেন। জর্জিও আগামবেনের পথ হলো এই দুই অবস্থানেরই সিন্থেসিস। একে তিনি বলেছেন "নিষ্ক্রিয়করণ" (Inoperativity বা Profanation)। তাঁর বক্তব্য ছিল, আইনকে হিংসা দিয়ে ধ্বংস করতে গেলে আমরা আবার নতুন হিংসার আইনি চক্রে ফেঁসে যাব। তার চেয়ে বরং আইনকে এমনভাবে নিষ্ক্রিয় করে দিতে হবে, যাতে তা সাধারণ মানুষের উপর আর কোনো হিংসাত্মক ক্ষমতা প্রয়োগ করতে না পারে। এখানে ইচ্ছে করেই প্রফেনেশন শব্দটি আগামবেনের তত্ত্ব থেকে রেখেছি। অপবিত্রকরণ, পবি...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








