বিজেপির তারিখ পে তারিখ: গোর্খাল্যান্ড প্রশ্নে পাহাড়বাসী যেখানে দাঁড়িয়ে
Gorkhaland Demand in Darjeeling: একশো বছরেরও বেশি সময় ধরে গোর্খাল্যান্ডের দাবি কখনও স্মারকলিপি, কখনও আন্দোলন, কখনও নির্বাচনী রাজনীতির কেন্দ্রে থেকেছে। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পর এবার কেন্দ্র নতুন কমিটি গঠন করেছে। তাহলে কি গোর্খাল্যান্ডের দীর্ঘ রাজনৈতিক সমস্যার সত্যিই স্থায়ী সমাধান হতে চলেছে? নাকি আবারও পৃথক রাজ্যের দাবির বদলে নতুন কোনো প্রশাসনিক কাঠামোর পথেই হাঁটবে কেন্দ্র?
গোর্খাল্যান্ডের দাবির ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরনো। ১৯০৭ সালে যে দাবি প্রথমবার সাংগঠনিকভাবে ব্রিটিশ সরকারের সামনে তোলা হয়েছিল, সময়ের সঙ্গে তার ভাষা বদলেছে, নেতৃত্ব বদলেছে, আন্দোলনের ধরন বদলেছে। কিন্তু পৃথক রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ের দাবি থেকে গিয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই দাবির সমাধানে এবার একটি নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিএসএফ প্রধান তথা প্রাক্তন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পঙ্কজ কুমার সিং। ২২ অগাস্ট শিলিগুড়ির কাছে সুকনা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







