গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কংগ্রেসের ব্লুপ্রিন্ট কী?
Electoral demands of congress leaders: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ৩ সেপ্টেম্বর, সাংবাদিক সম্মেলনে বলেছেন, নরেন্দ্র মোদি ‘অবৈধ প্রধানমন্ত্রী’, অমিত শাহ ‘অবৈধ মন্ত্রী’, সকল মুখ্যমন্ত্রীরা ‘অবৈধ’। কংগ্রেসের দাবি, লোকসভা ও সকল বিধানসভা ভেঙে ব্যালট পেপারে পুনঃনির্বাচন করানো হোক। এসআইআরে ১৩ কোটি নাগরিকের নাম বিলোপ, ফর্ম-৭-এর অপব্যবহার, ২০২৩-এর সিইসি নিয়োগ আইন চ্যালেঞ্জ, এই সকল বিষয় উঠে এসেছে সাংবাদিক সম্মেলনটিতে। সামনে রয়েছে ইন্ডিয়া ব্লকের দলগুলির ৬ অক্টোবর নির্বাচন কমিশনের অফিসের দিকে পদযাত্রা। ইতোমধ্যে, কালই রাহুল গান্ধী দেশজুড়ে বিভিন্ন গণআন্দোলনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ‘সত্যাগ্রহ’ নামক একটি ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন।
ভারতের রাজনৈতিক আঙিনায় একপ্রকার ভূকম্পনের সৃষ্টি হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সাংবাদিক সম্মেলন করে একটি অভূতপূর্ব ও নজিরবিহীন দাবি তুলে ধরেছেন। তাঁর মতে, দেশে যে নির্বাচনগুলি হয়েছে, তার সবই ‘অবৈধ’। তিনি, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সব রাজ্যের সকল মুখ্যমন্ত্রী সবাই ‘অবৈধ’ভাবে ক্ষমতায় রয়েছেন। এই অভিযোগকে শুধুমাত্র রোজকার রাজনৈতিক বিতর্ক হিসাবে নয়, বরং ভারতের নির্বাচনী ব্যবস্থা, ইলেক...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






