১৫০ গজে আটকে জীবন, ওদের কথা কে ভাববে?
পশ্চিমবঙ্গের প্রায় ৩৪০টি ভারতীয় গ্রাম ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তরেখা (জিরো লাইন) এবং কাঁটাতারের প্রাচীরের মাঝখানে আটকা পড়ে আছে। এই ‘অরক্ষিত’ ভূখণ্ডে বসবাস করেন প্রায় ৭০,০০০ মানুষ।
প্রায় আট দশক ছুঁইছুঁই প্রবীণ, পরিপক্ব এবং স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষ। এই সুবিশাল বহুত্ববাদী দেশের বিভাজিত অন্তঃপুরে আজও চুঁইয়ে পড়ে চোরা রক্তস্রোত। বিভাজনের নিদারুণ যন্ত্রণা। আজও দেশভাগের যন্ত্রণাক্লিষ্ট স্মৃতিকাতরতায় ভারী হয়ে ওঠে অসহায় মানুষের চোখের পাতা। আমাদের এই দ্বিখণ্ডিত ইতিহাসের সীমানা বেয়ে চলকে পড়া নির্মম প্রদাহের সঙ্গে আজও মিশে আছে লক্ষ-কোটি মানুষের বুকফাটা হাহাকার, অযুত ধারার কান্নার ঢেউ, নিযুত হৃদয় ফুঁড়ে ফিনকি দিয়ে ওঠা রক্তক্ষরণের কালচে ছোপ। আর যাঁরা ভেঙে চুরমার হয়ে গিয়েছে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






