সমস্ত প্রবেশ নিষিদ্ধ! পাকিস্তানকে 'জব্দ' করতে যে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

India Pakistan Relation: পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করেছে বিজেপি সরকার। ভারতে আসার জন্য পাকিস্তানের মানুষ যে ‘সার্ক’ ভিসা ব্যবহার করেন, তা বাতিল করে দেওয়া হয়েছে।

inscript
২ মিনিট
সমস্ত প্রবেশ নিষিদ্ধ! পাকিস্তানকে 'জব্দ' করতে যে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার জবাবে ভারতের কী কী করণীয় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একপ্রস্থ সালিশি হয়ে গিয়েছে। মূলধারার গণমাধ্যমগুলিও বারেবারে এই প্রশ্নই সামনে এনেছে যে পাকিস্তানকে 'যোগ্য' জবাব দিতে কী কী করতে পারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। হামলার দুই দিনের মাথায় প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে দুইটি পদক্ষেপ করেছে। নিঃসন্দেহে সেই সিদ্ধান্তগুলি ভারত-পাক প্রাচীন সম্পর্কের জটিলতা আরও বাড়াবে। প্রথমত, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করেছে বিজেপি সরকার। ভারতে আসার জন্য পাকিস্তানের মানুষ যে ‘সার্ক’ ভিসা ব্যবহার করেন, তা বাতিল করে দেওয়া হয়েছে। এমনকী, এই ঘটনার আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। ফলে ওই ভিসা নিয়ে পাকিস্তানের যে নাগরিকরা এই মুহূর্তে ভারতে রয়েছেন, তাঁদেরও ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। সার্ক ভিসা কী?

‘সার্ক’-এর সদস্য দেশগুলির সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার লক্ষ্যে ১৯৮৮ সালে এর সদস্য রাষ্ট্রগুলি ‘সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম’ বা এসভিইএস নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করে। তা বন্ধ করে দেওয়া শুধু পাকিস্তানকে 'জবাব' দেওয়া নয়। সার্কের সদস্য দেশ, অর্থাৎ ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলির কাছেও এক বড় বার্তা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীরের জবাবে সিন্ধু জল চুক্তি স্থগিত! ভারতের সিদ্ধান্তে কোন বিপদের মুখে পাকিস্তান?

India-Pakistan Indus Waters Treaty: আশঙ্কা থেকেই যাচ্ছে যে, ভারত চাইলে পাকিস্তানে বন্যা বা খরা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে।

দ্বিতীয় বড় সিদ্ধান্ত হচ্ছে সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া। ভারতের বিদেশ মন্ত্রক বলছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ কবে এই জল বিভাজনের ক্ষেত্রটি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। চুক্তি অনুযায়ী পূর্ববাহিনী তিন নদী - বিয়াস, রাভি এবং সতলুজের জল ভারতে এবং পশ্চিম দিকের তিনটি নদী চেনাব, সিন্ধু এবং ঝিলামের জল পাকিস্তানে যাবে। চুক্তি অনুযায়ীই, দুই দেশ নির্দিষ্ট উদ্দেশ্যে একে অন্যের নদীগুলি ব্যবহার করতে পারবে। এই মুহূর্তে ভারত চুক্তি স্থগিত করায় পাকিস্তানের কৃষিক্ষেত্র এবং বিদ্যুৎ উৎপাদন দুই-ই প্রভাবিত হবে।

এদিকে ভারত সরকার ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে। যার এই সীমান্ত দিয়ে ভারতে এসেছেন এই মুহূর্তে তাঁদের ১ মে-র মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিক যাঁরা আছেন, তাঁদেরও। আবার ইসলামবাদেও ভারতীয় হাইকমিশনে যে ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকরা আছেন, তাঁদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতে পাকিস্তানি দূতাবাসের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সংখ্যাও কমানো হবে। ভারতের এই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

কাশ্মীরের ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে জঙ্গিরা। পরে এর দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। এই মর্মান্তিক ঘটনার পরে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের দীর্ঘ বৈঠক হয়। যার পরেই বিদেশ মন্ত্রক এই পদক্ষেপগুলির কথা জানায়।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।