রক মিউজিক নিয়ে গৌতমদার কাজ নতুন দিগন্ত খুলে দিয়েছিল বাংলা গানের

বাবা খুব অনুপ্রেরণা দিয়েছিলেন গৌতমদাদের। বাবার কাজ থেকে অনুপ্রাণিত ছিলেন গৌতমদাও, নিজের একটা জায়গা তৈরি করেছিলেন‌। আর অসম্ভব ভাল মানুষ ছিলেন‌।

Antara Choudhury
২ মিনিট
রক মিউজিক নিয়ে গৌতমদার কাজ নতুন দিগন্ত খুলে দিয়েছিল বাংলা গানের

আমার দু'টি গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটি 'মহীনের ঘোড়াগুলি'-র অ্যালবামে ছিল, 'এল কি এ অসময়ে'। এই গানটা আসলে একটা ছবির জন্য তৈরি হয়েছিল। পরে অ্যালবামে জুড়ে যায়। অন্যটি 'আরতি' বলে একটি ধারাবাহিকের জন্য তৈরি। আমাদের একটা স্টুডিও ছিল বেহালা চৌরাস্তার ওপর, 'সাউন্ড অন সাউন্ড', সেখানেই গৌতমদা রেকর্ডিং করতেন। আর আমার মেজ দাদা সঞ্জয় চৌধুরী ছিলেন রেকর্ডিস্ট। তাঁর সঙ্গেও খুব ভাল সম্পর্ক ছিল গৌতম চট্টোপাধ্যায়ের।

গৌতমদা সুরকার হিসেবে কেমন ছিলেন, তা তো নতুন করে বলার প্রয়োজন পড়ে না, তাঁর নিজস্ব স্টাইল ছিল, যা স্বতন্ত্র। মানুষ হিসেবেও গৌতমদা ছিলেন খুব সহজ, আর ততটাই মাটির কাছাকাছি। গান গাওয়ার ক্ষেত্রে প্রথমেই আমাকে ওঁর যে দিকটা আকর্ষণ করেছিল, তা হল ওঁর মেলোডি। কথা এবং সুরের মেলবন্ধন, যা আমার বাবা সলিল চৌধুরীর গানের মধ্যেও পাওয়া যায়, তা ওঁর গানেও পাওয়া যায়। ওয়েস্টার্ন কান্ট্রি মিউজিক হোক বা রক, তা নিয়ে যে নিরীক্ষা উনি করেছেন, তাও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলা গানের। বাবা যেমন জ্যাজ নিয়ে পরীক্ষা করেছেন, ওঁর 'এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও'-তে যা দেখা যায়। গৌতমদার কাজেও সেই পরীক্ষা-নিরীক্ষার মনটা দেখা যায়। হারমোনির ব্যবহার করেছেন আশ্চর্যভাবে।

শুনতে পারেন: এল কি এ অসময়

'এল কি এ অসময়ে' গানটিতে লম্বা লম্বা ইন্টারলিউড রয়েছে, ওই গানে অর্গান এবং লিড গিটারের সমন্বয় সেই সময় একেবারে নতুন একটা সুরের ধারা এনেছিল। এখন সকলেই এই প্রয়োগটা করে, কিন্তু পথ দেখিয়েছেন ওঁরাই। 'আরতি' ধারাবাহিকের জন্য যে শীর্ষসংগীত বা টাইটেল ট্র‍্যাকটা গেয়েছিলাম, তার রেকর্ডিং হয়েছিল চিত্রবাণী স্টুডিওতে। গানটা ছিল ব্যালাডের মতো। আর কথার মধ্য দিয়ে যেন একটা গল্প বলেছিলেন গৌতমদা। এই দুটো কাজ ওঁর সঙ্গে করে খুব ভাল লেগেছিল‍। আমাকে স্বাধীনতা দিয়েছিলেন অনেকটা, বলেছিলেন, "নিজের স্টাইলে গাও।" তবলার ব্যবহার ছিল ওই গানগুলোতে, কিন্তু তবলাকে ব্যবহার করেছেন এফেক্ট হিসেবে, যেমনভাবে তবলার ব্যবহার আধুনিক গানে হয় সেভাবে করেননি মোটেই। 'এল কি এ অসময়ে' গানটাতে একটা হন্টি‌ং অনুভূতি আছে। আমি অনেকটা লম্বা নিঃশ্বাস নিয়ে ওই গানটা গেয়েছিলাম, মনে পড়ে।

বাবা খুব অনুপ্রেরণা দিয়েছিলেন গৌতমদাদের। বাবার কাজ থেকে অনুপ্রাণিত ছিলেন গৌতমদাও, নিজের একটা জায়গা তৈরি করেছিলেন‌। আর অসম্ভব ভাল মানুষ ছিলেন‌। বাবার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন। শিল্পীদের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত, সেই বিষয়টা ওঁকে দেখে শেখা উচিত নতুন প্রজন্মের। অন্য শিল্পীকে কতটা শ্রদ্ধা করতে হয়, জানতেন গৌতমদা।

লিখেছেন
Antara Choudhury
Antara Choudhury
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।