যে উনুনে জ্বলবে ছটের আগুন, তাতে মিশে থাকবে মুসলিম কারিগরদের শ্রম
Muslim Women Making Chhath Stoves: সম্প্রতি বিহারের পাটনা থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পড়তে গিয়ে বিষয়টি নতুন করে ভাবিয়েছে। বীরচন্দ পটেল সড়কের পাশে মুসলিম পরিবারের মহিলারা ছটপুজোর জন্য মাটির উনুন তৈরি করছেন। শাকিলা খাতুন প্রায় তিন দশক ধরে এই কাজ করছেন।
মুসলিম মহিলা ছট পুজোর উনুন বানাচ্ছেন
সংসদের বিতর্ক, রাজনৈতিক দলের ইশতেহার কিংবা সংবিধানের মোটা বইয়ের প্রয়োজনীয়তা পাশে রেখে আমরা যদি চলে যেতে পারি কোনো ছোট শহরের ব্যস্ত রাস্তার ধারে— যেখানে কয়েকজন মহিলা একমনে কাদামাটি ছেনে চলেছেন— আমরা দেখতে পাব, তাঁদের হাতে তৈরি হচ্ছে ছোট ছোট মাটির উনুন। ছটপুজোতে এই উনুনে রান্না হবে সূর্যদেবের উদ্দেশে নিবেদিত প্রসাদ।
যাঁরা উনুন তৈরি করছেন, তাঁরা মুসলিম। আর যাঁদের ধর্মীয় আচারের অংশ হয়ে উঠবে তাঁদের শ্রম, তাঁরা প্রধানত হিন্দু। দৃশ্যটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। অথচ এই সাধারণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে ব...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে





