তালিবান আতঙ্কেও আফগানিস্তানে পালিত হচ্ছে এই উৎসব

tiasa gupta
৪ মিনিট
তালিবান আতঙ্কেও আফগানিস্তানে পালিত হচ্ছে এই উৎসব

...চাঁদ-বাজারে এ নওরোজের

দোকান বসেছে মোমতাজের

সওদা করিতে এসেছে ফের

শাজাহান হেথা রূপ-পাগল।

হেরিতেছে কবি সুদূরের ছবি

ভবিষ্যতের তাজমহল–

নওরোজের স্বপ্ন-ফল!

কাজী নজরুল ইসলাম 'নওরোজ'– কবিতায় রূপের সওদার কথা বলেছেন। আক্ষরিক অর্থে নওরোজ হল রঙের উৎসব। মিলনের উৎসব। এবং প্রাচীন উৎসব। নব আনন্দে জাগ্রত হওয়ার উৎসব। সবেমাত্র বাংলা পালন করেছে পয়লা বৈশাখ। ক্যালেন্ডারের হিসেব মেনে দিনটা পেছনে চলে গেছে, তবে উৎসবের রেশ এখনও কাটেনি। তাই প্রাসঙ্গিকভাবে এই আবহে এল আর এক প্রাচীন বর্ষবরণ উৎসব 'নওরোজ'-এর কথা। রাষ্ট্রসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 'নওরোজ' উৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

'নওরোজ' শব্দটা শুনলেই বাঙালির হয়তো কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে। তাঁর বিখ্যাত 'নওরোজ' কবিতায় নজরুল লিখেছিলেন 'রূপের সওদা কে করিবি তোরা আয় রে আয়,/নওরোজের এই মেলায়!' এ ছাড়াও 'নওরোজ' শব্দটি বারবার ফিরে ফিরে এসেছে নজরুলের কবিতায়। নজরুলের সাহিত্যে মুসলমানি সংস্কৃতির নানা অনুষঙ্গ নানাভাবে উৎকীর্ণ থেকেছে।

আফগানিস্তান, ইরান, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশে ইসলামের উভয় প্রধান শাখা– সুন্নি এবং শিয়াদের অনুসারীরা– নওরোজ ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে পালন করে আসছেন। গবেষকরা বলেন, এই উৎসবের মাহেন্দ্রক্ষণে শিয়া-সুন্নিদের মধ্যে কোনও ভেদ থাকে না। সকলে উৎসবে সামিল হন। রঙে-রসে-আমোদে মাতোয়ারা হন অগণিত মানুষ।

ফার্সি 'নওরোজ' শব্দটির অর্থ নতুন দিন। নওরোজ বিশ্বের প্রাচীনতম উৎসবগুলোর মধ্যে অন্যতম। জনপ্রিয় এই সংস্কৃতি ও উৎসব আজ শুধু ইরানের জাতীয় উৎসব নয়, আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান,

তুরস্ক ও ইরাকেও এই উৎসব জাতীয় পর্যায়ে পালিত হয়। এই উৎসব কম-বেশি পালিত হচ্ছে জর্জিয়া, পাকিস্তান ও ভারতেও। বসন্ত ঋতু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এই নববর্ষ।

ইরানি বর্ষপঞ্জির প্রথম দিনটি হল মহাবিষুব, অর্থাৎ বসন্তের প্রথম দিন। মহাবিষুবের সময় সূর্য সরাসরি নিরক্ষরেখার ওপর অবস্থান করে। এই সময় সূর্যের কিরণ উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে ছড়িয়ে যায়। খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে ইরানি বর্ষপঞ্জিতে একটি গুরুত্বপূর্ণ সংস্কারসাধন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল বর্ষ শুরুর দিনটি, অর্থাৎ নওরোজকে মহাবিষুবের দিনে স্থির করে দেওয়া। এই বিষয়ে ইরানি বিজ্ঞানী নাসির আল-দিন আল-তুসি কর্তৃক প্রদত্ত সংজ্ঞা হল: "নববর্ষের প্রথম দিনটি (নওরোজ) হল সেইদিন যে দিন সূর্য মধ্যাহ্নের আগে মেষ রাশিতে প্রবেশ করবে।"

ঠিক কবে এবং কে প্রথম নওরোজ উৎসব চালু করেছিলেন তা স্পষ্ট নয়। কবি ফেরদৌসির অমর কাব্য 'শাহনামা' ও ঐতিহাসিক তাবারির বর্ণনা অনুযায়ী ইরানের বাদশাহ জামশিদ ছিলেন এই উৎসবের প্রথম আয়োজক। কেউ কেউ বলেন, ইরানের হাখামানেশীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট দ্বিতীয় সাইরাস বা কুরুশ বাবেল বা ব্যাবিলন জয়ের বছর তথা খ্রিস্টপূর্ব ৫৩৮ সালে সর্বপ্রথম নওরোজকে জাতীয় উৎসব হিসেবে ঘোষণা ও পালন করেন। পারস্য সম্রাট প্রথম দারিউশের শাসনকালে এই উৎসব পার্সিপলিস প্রাসাদ কমপ্লেক্স বা তাখতে জামশিদে অনুষ্ঠিত হয়।

শোনা যায়, প্রথম দারিউশ নওরোজ উপলক্ষে খ্রিস্টপূর্ব ৪১৬ সনে স্বর্ণমূদ্রার প্রচলন করেছিলেন। আশকানি ও সাসানিয় সম্রাটদের যুগেও নওরোজ উৎসব পালিত হত। যদিও এই উৎসব ঘিরে ইতিহাসবিদদের মধ্যে নানা মত। সে যাই হোক, উৎসবের আঁচ পেতে চোখ রাখতে হবে আফগানিস্তানের দিকে।

পশ্চিম কাবুলের কার্তে সাখিতে সখী শাহ-ই মর্দান মন্দিরের প্রবেশদ্বারে নারীদের দল ভিড় করেন, যেখানে অনেক আফগান প্রতি বছর নওরোজ উদযাপন করতে ভিড় করেন। এই উৎসব বসন্তের আগমনকে চিহ্নিত করে। তাঁরা সিকুইন-সহ রঙিন পোশাক পরে সেলফি এবং টিকটক ভিডিও-র জন্য পোজ দিয়ে মাজার চত্বর রঙিন করে তোলেন।

মার্কিন সেনা দেশে ফিরেছে। তালিবানের দখলে আফগানিস্তান। তাও অনেকদিন হল। তালিব- আমলে এটাই সেখানে প্রথম নওরোজ। তালিবান মানেই আতঙ্ক। তাই আফগান নাগরিকরা ভয় সঙ্গে নিয়ে উৎসবে মাতেন।

ইরানের নওরোজ আবার অন্যরকম। ইরানি নওরোজের দিন বাবা-মা-সহ নিকট-আত্মীয় ও ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করে মানুষ। এই সময় বেশ কয়েকদিন ছুটি থাকে এবং ইরানিরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেন এবং কেউ কেউ বিদেশেও যান। অনেক ইরানি নওরোজের প্রথম প্রহর বা প্রথম দিনটি পবিত্র কোনও স্থানে কাটাতে পছন্দ করেন।

নওরোজের দিন অনেকেই পরস্পরকে উপহার বা বখশিশ দিয়ে থাকেন। ছোট শিশুরা বড়দের কাছ থেকে বখশিশ পেয়ে খুব খুশি হয়। নওরোজ ইরানি, কুর্দি, তাজিক ও আজেরি জাতিসহ আরও কয়েকটি জাতির বৃহত্তম জাতীয় উৎসব।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়। তার মধ্যে অন্যতম ইরান ও আফগানিস্তান। নওরোজের অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় রসনা বিলাসের আয়োজন। কাবুলের রাস্তায় নানা রঙের মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আফগান বাড়িতে পরিবারগুলো নওরোজের প্রস্তুতি নেয় অনেকদিন আগে থেকেই। এই বছরও তার ব‍্যতিক্রম হয়নি। স্টিউ করা ভেড়া, শাক-সবজির সুগন্ধি পদ কাবুলের রাস্তায় প্লাবিত হয়েছিল এ-বছরও। ছোট বাচ্চারা আফগানিস্তানের একটি জনপ্রিয় নওরোজ খাবার হাফ্ট মেওয়ার জন্য আখরোট তৈরি করে। আঠালো সর্পিল আকৃতির ভাজা মিষ্টির স্বাদ নাকি অদ্ভুত। যিনি খেয়েছেন, তিনি তা অকপটে তা স্বীকার করেন।

পুরনো গ্লানি ভুলে নতুনের আবাহনই 'নওরোজ'। মধুরেণ সমাপয়েতের মধ্য দিয়ে রঙের উৎসব জীবনে যেন আরও রং ছড়ায়। ইতিহাসের পাতায় লেখা থাকবে দলিল, আর নওরোজ জীবনে লিখে দেবে কোনও রঙিন উপাখ্যান। এখানেই উৎসবের সার্থকতা।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।