পেটরোগা বাঙালি ভালো হবে কোন দাওয়াইয়ে? পাঁচ দশকের অভিজ্ঞতা কী বলে? অনিন্দ্য এবং অভিজিৎ চৌধুরী| EP-04
বাঙালি চিরকালের ভোজনরসিক। এবং বাঙালি চিরকালের পেটরোগা। সেই বাঙালি আবার নিজের ডাক্তারি নিজেই করতে ভালবাসে। লিভার নিয়ে বাঙালির চিন্তা চিরকালীন। গত পাঁচ দশক ধরে সেই বাঙালিকে দেখছেন এবং তাদের চিকিৎসা করছেন অভিজিৎ চৌধুরী। তিনি মনে করেন, বাঙালির খাওয়ায় সমস্যা নেই। সমস্যা আছে পরিশ্রমে। যে পরিশ্রমে বাড়তি মেদ ঝরানো যায়, বাঙালির তাতে প্রবল অনীহা। তাই বাঙালির পেটের রোগও চিরকালীন। বাঙালির কি তাহলে নিয়মিত উপোস করা উচিত? নাকি জিমে যাওয়া উচিত? কী মনে করেন বাঙালির লিভারের ডাক্তারবাবু? যে ডাক্তার অভিজিৎ সোনারপুরে তৈরি করেছেন ‘লিভার ফাউন্ডেশন’। পরিকল্পনা করছেন সোনারপুরেই একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার। কাজ করেছেন দুই বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। Anindya Jana with Dr Abhijit Chowdhury EP 04 Production, Sound & Post Production - Mamud Shah Alam Logo Design- Sambit Basu Thumbnail Design - Anindita Sur
আপনার পছন্দ অনুযায়ী
সব পডকাস্ট
Coming soon... Stay tuned!