একজীবন মেলাখেলায়, কেন প্রতিষ্ঠানবিমুখ এই জীবন বাছলেন ল্যাডলী মুখোপাধ্যায় | Calcutta Dialogues EP 21

বাংলা তথ্যচিত্র নির্মাণের জগতে এক অনন্য নাম ল্যাডলী মুখোপাধ্যায়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তৈরি করেছেন শতাধিক তথ্যচিত্র, টেলিফিল্ম ও ভ্রমণভিত্তিক ভিজ্যুয়াল নথি। মূলধারার প্রতিষ্ঠানের চাকচিক্য থেকে দূরে থেকে, কলকাতার নাগরিক কোলাহলকে স্বেছায় মাড়িয়ে গিয়ে মেলা, লোকসংস্কৃতি, প্রান্তিক মানুষ এবং বাংলার অজানা গল্পগুলোকেই তিনি বেছে নিয়েছেন নিজের সৃজনযাত্রার কেন্দ্র হিসেবে। Calcutta Dialogues-এর ২১তম পর্বে ল্যাডলী মুখোপাধ্যায় বলছেন তাঁর জীবনদর্শন, চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা, জীবনের অজানা গল্প এবং কেন তিনি সচেতনভাবেই প্রতিষ্ঠাননির্ভর পথের বদলে স্বাধীন সৃজনশীলতার পথ বেছে নিয়েছিলেন। মেলা থেকে মানুষের গল্প, রাজনীতি থেকে সংস্কৃতি—এই দীর্ঘ যাত্রার নানা অজানা অধ্যায় উঠে এসেছে অকপট কথোপকথনে। Production & Post Production - Mamud Shah Alam Direction - Arka Deb
আপনার পছন্দ অনুযায়ী
সব পডকাস্ট
Coming soon... Stay tuned!