Premium Content

This is a premium podcast. Subscribe to access the full video.

Sign In to Subscribe
১৫ বছরের লালিত গল্পে নধরের ভেলা, সিনেমার সব ছক ভাঙছেন প্রদীপ্ত ভট্টাচার্য | Calcutta Dialogues EP12

১৫ বছরের লালিত গল্পে নধরের ভেলা, সিনেমার সব ছক ভাঙছেন প্রদীপ্ত ভট্টাচার্য | Calcutta Dialogues EP12

উপস্থাপক
Arka Deb
Arka Deb
অতিথি
PRADIPTA BHATTCHRYA
PRADIPTA BHATTCHRYA

মাল্টিপ্লেক্সের নরম আসনকে প্রত্যাখান করে তিনি যে পথ বেছে নিয়েছেন, তা আসলে কলকাতারই পুরনো এক অভ্যাস, খোলা জায়গায় দাঁড়িয়ে গল্প শোনা। পর্দার আড়ালে লুকিয়ে থাকা শহুরে স্বাচ্ছন্দ্য তিনি সচেতনভাবেই প্রত্যাখ্যান করেছেন। তাঁর কাছে সিনেমা মানুষের সঙ্গে মুখোমুখি বসে বলা এক দীর্ঘ কথোপকথন। এই কথোপকথন কখনও 'ঢেউ' কখনও 'বাকিটা ব্যক্তিগত' বা 'নধরের ভেলায়' চড়ে। পনেরো বছরের লালিত স্মৃতি, ব্যক্তিগত ক্ষয় আর নীরব পর্যবেক্ষণের সঞ্চয় থেকে উঠে এসেছে তাঁর সাম্প্রতিক ছবি নধরের ভেলা। তিনি সিনেমাই করতে চান । গল্প নিজেই চরিত্র হয়ে ওঠে তাঁর ছবিতে। তাঁর ক্যামেরা উচ্চস্বরে কথা বলে না; কথা বলে ফিসফিস করে। শহরের প্রান্তে পড়ে থাকা মানুষগুলোর দিকে তাকায়, যাদের জীবন মূলধারার ফ্রেমে ঢোকে না, অথচ শহরকে বয়ে নিয়ে যায়।নধরের ভেলা তাই প্রকৃতই হয়ে ওঠে প্রথা ভাঙা সিনেমা । তা ফিকশন ও নয়, আবার নিখাদ তথ্যচিত্রও নয় বরং দুইয়ের মাঝামাঝি ভাসমান এক নৌকা।গত কয়েক বছরে বারবার তিনি ভেঙে দিয়েছেন সিনেমার ব্যাকরণ, সিনেমা দেখার ব্যাকরণ। কলকাতা ডায়ালগস-এর এই পর্বে সেই অনুশীলনের গল্প নিয়েই অর্কর মুখোমুখি পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য । ক্যামেরা: মামুদ শাহ আলম সম্পাদনা: অভিরূপ পাল শব্দ সম্পাদনা: সাত্যকি চট্টোপাধ্যায় প্রি-প্রোডাকশন: দীপশুভ্রা মাহাতো পরিচালনা: অর্ক দেব

আপনার পছন্দ অনুযায়ী

সব পডকাস্ট

Coming soon... Stay tuned!

১৫ বছরের লালিত গল্পে নধরের ভেলা, সিনেমার সব ছক ভাঙছেন প্রদীপ্ত ভট্টাচার্য | Calcutta Dialogues EP12 | পডকাস্ট | Inscript