বিচারহীনতার ক্ষোভ থেকেই কি এনকাউন্টারের পক্ষে জনসমর্থন?
Instant Justice in India: পুলিশ যদি ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকগুলি সাধারণ প্রশ্ন অতি সরল মস্তিষ্ককেও ফাঁকি দিতে পারে কি? যেমন, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রতিটা ক্ষেত্রেই শুনশান রাত্রিকেই বা কেন বেছে নেওয়া হয়? আসামীরা অত্যন্ত নৃশংস অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যথোচিত নিরাপত্তার বলয়ে মুড়ে এবং ক্যামেরাবন্দি করে কেন ঘটনার পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয় না? অভিযুক্তরা এমন পাষণ্ড জানা সত্ত্বেও তাদের হাতে হাতকড়া কেন পরানো থাকে না?
প্রতিটি এনকাউন্টারেই পুলিশের পক্ষ থেকে একই যুক্তি দেওয়া হয়েছে
অতি সাম্প্রতিককালে রাজ্যে পুলিশের দ্বারা এনকাউন্টারের ঘটনা উপর্যুপরি ঘটে গেল। প্রায় সব কটি ক্ষেত্রেই এনকাউন্টারে মৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা কিংবা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের অভিযোগ ছিল। প্রতিটি ঘটনাতেই পুলিশের পক্ষ থেকে একই যুক্তি দেওয়া হয়েছে—ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্তরা পুলিশকে আক্রমণ করে, আর আত্মরক্ষার তাগিদেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
এনকাউন্টারে মৃত এই সকল অভিযুক্তের বিরুদ্ধে যে নারকীয় পৈশাচিকতা সংগঠিত করার মারাত্মক অভিযোগ ছিল, তা শুধুমাত্র ক্ষমারই অযোগ্য ছিল না, দৃষ্ট...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







