বাবা মায়ের দাম্পত্য, বিচ্ছেদের যন্ত্রণা, যেভাবে উঠে এল রাহুলের কথায়
Belonging: A Journey of Love: রাজনীতির বাইরেও এক আবেগঘন পারিবারিক গল্প রয়েছে রাহুল গান্ধীর জীবনে। মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে বাবা রাজীব ও মায়ের প্রেম, দাম্পত্যের মিষ্টি মুহূর্ত, একমাত্র ঝগড়া এবং পরিবারের জীবনে নেমে আসা দুই বড় শোকের স্মৃতি ভাগ করে নিলেন তিনি। কী বললেন রাহুল?
রাজনীতির মঞ্চে যতটা দেখা যায়, ব্যক্তিগত জীবনের কথা বলতে ততটা দেখা যায় না রাহুল গান্ধীকে। কিন্তু সোমবার, মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা। তুলে ধরলেন বাবা রাজীব গান্ধী ও মা সনিয়া গান্ধীর প্রেম, তাঁদের দাম্পত্য জীবনের ছোট ছোট মুহূর্ত, এমনকি তাঁদের মধ্যে হওয়া একমাত্র ঝগড়ার গল্পও। একই সঙ্গে পরিবারের জীবনে নেমে আসা দুই বড় শোক এবং বাবার মৃত্যুর পর মায়ের বদলে যাওয়ার কথাও ভাগ করে নিলেন তিনি।
কেমব্রিজের সেই রেস্তরাঁয় প্রেমের গল্প
রাহুলের স্মৃতিচারণের অন্যতম আকর্ষণ ছিল রাজীব ও সনিয়ার প্রথম দেখা হওয়ার গল্প। কেমব্রিজে পড়াশোনা করার সময় এক রেস্তরাঁয় প্রথম দেখা হয়েছিল তাঁদের। বাবা-মায়ের সেই পরিচয়ের গল্প ছোটবেলা থেকেই বহুবার শুনেছিলেন রাহুল। তাই বড় হয়ে তাঁরও ইচ্ছা হয়েছিল জায়গাটি নিজের চোখে দেখার।
- আপনার জন্য আরও কিছু লেখা
Belonging book bestseller: ইনস্ক্রিপ্টের কথা হয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী ও দুর্লভ বই সংগ্রহের অন্যতম সেরা ডোরস্টেপ বুকসেলার তরুণ কুমার শ-এর সঙ্গে। তিনি বলেন, "আমি এই ব্যবসায় রয়েছি প্রায় ৪২ বছর। হ্যারি পটারের পর সেইরকম ক্রেজ, যদি কোনো বইয়ের থেকে থাকে, সেটা সোনিয়া গান্ধীর 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর। "
একবার কেমব্রিজে গিয়ে সেই ইচ্ছাপূরণ করেন তিনি। শুধু তাই নয়, নিজের তৎকালীন বান্ধবীকেও নিয়ে যান সেই রেস্তরাঁয়। সেখানে পৌঁছে রেস্তরাঁর হলুদ দরজা এবং তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কথা মনে পড়ে তাঁর। ভিতরে গিয়ে এক কর্মীকে জানান, এই জায়গাতেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। কর্মীটি অবাক হয়ে বলেন, তিনি রাজীব ও সনিয়াকে চেনেন। রাহুলও পাল্টা জানতে চান, তাঁদের সম্পর্কে তিনি কী জানেন? ওই কর্মীর উত্তর ছিল, তিনি বুঝতে পেরেছেন রাহুল ঠিক কোন দু'জনের কথা বলছেন।
এই স্মৃতির সঙ্গে জুড়ে ছিল মজার একটি ঘটনাও। রাহুল জানান, প্রেমে পড়তে চাইলে কেমব্রিজের ওই রেস্তরাঁয় যাওয়া যেতে পারে, তবে সেখানে গিয়ে 'চিকেন শাসুর' না খাওয়াই ভাল। কারণ তাঁর বাবা-মায়ের খাবারটি দারুণ পছন্দ হলেও, রাহুল ও তাঁর বান্ধবীর কাছে সেটি একেবারেই ভাল লাগেনি। অনুষ্ঠানের পরে সেই বান্ধবী এখন কোথায়, প্রশ্ন করা হলে রাহুল হেসে বলেন, তিনি তাঁর বন্ধু।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sonia Gandhi Biography: ইন্দিরা গান্ধী পুত্রবধূর গর্ভাবস্থায় খাওয়া-দাওয়া, বিশ্রাম ও হাঁটাচলার উপর কড়া নজর রাখতেন। সনিয়া ব্যায়াম পছন্দ করতেন না, মুখে তুলতে চাইতেন না পালং শাক। কিন্তু শাশুড়ির নির্দেশে সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক আর দিনে দু’গ্লাস দুধ খাওয়া ছিল বাধ্যতামূলক।
বাবা-মায়ের একমাত্র ঝগড়ার গল্প
ছোটবেলায় তিনি ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী মাত্র একবার বাবা-মাকে ঝগড়া করতে দেখেছিলেন। সেই ঝগড়ার কারণও খুব সাধারণ। রাহুলের বর্ণনা অনুযায়ী, একদিন রাজীব গান্ধী ফোনে কথা বলছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে। সেই সময় সনিয়া তাঁকে কোনো একটি বিষয় বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু ফোনে ব্যস্ত থাকায় রাজীব প্রথমে বিষয়টিতে যথাযথ মনোযোগ দেননি। সনিয়া একই কথা তিন-চারবার বলার পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের ভাষায়, বাবা তখন কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন। সেটাই ছিল তাঁদের চোখে দেখা বাবা-মায়ের একমাত্র ঝগড়া।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sonia Gandhi Autobiography: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিন্ত সিং গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এইমস (AIIMS)-এর সামনে থেকে শুরু হওয়া শোক ও ক্ষোভ মুহূর্তের মধ্যে রূপ নেয় এক সংগঠিত হিংসায়।
খাওয়ার টেবিলে ধরা পড়ত সম্পর্কের গভীরতা
একসঙ্গে খাওয়ার সময় রাজীব গান্ধীর ঘনিষ্ঠ হয়ে বসে থাকতেন সনিয়া। ছোটবেলায় এই দৃশ্য তাঁর কাছে এতটাই স্বাভাবিক ছিল যে, অন্য পরিবারেও তিনি একই ছবি দেখতে চাইতেন। একবার এক বন্ধুকে অবাক হয়ে প্রশ্নও করেছিলেন, তার মা-বাবা কেন ঘনিষ্ঠ হয়ে বসে নেই! তখন অবশ্য এই ঘনিষ্ঠতার বিশেষ অর্থ বুঝতেন না রাহুল। বড় হওয়ার পর উপলব্ধি করেছেন, বাবা-মায়ের সম্পর্কের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা কতটা গভীর ছিল। তাঁর স্মৃতিতে রাজীব ও সনিয়া ছিলেন একে অপরের পরিপূরক।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sonia Gandhi Memoir: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা সনিয়া গান্ধীর স্মৃতিচারণে বিশেষ স্থান পেয়েছে। টেলিভিশনের পর্দায় মসজিদ ভাঙার দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর কাছে ঘটনাটি ছিল ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক গভীর সংকেত।
ইন্দিরা ও রাজীবের মৃত্যুতে বদলে যায় পরিবার
রাহুল জানান, তাঁদের পরিবারের জীবনে পরপর দুটি বড় ঘটনা সবকিছু বদলে দিয়েছিল। প্রথমে ১৯৮৪ সালে ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড। তার কয়েক বছর পর ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান বাবা রাজীব গান্ধী।
- আপনার জন্য আরও কিছু লেখা
Book Marketing Strategies: দুটোই স্মৃতিকথা, দুটোই বেস্টসেলার—কিন্তু এই দুই বইয়ের সাফল্যের নেপথ্যে কাজ করেছে সম্পূর্ণ বিপরীত দুটি মার্কেটিং দর্শন।
রাহুলের কথায়, ইন্দিরা গান্ধী ছিলেন পরিবারের অন্যতম বড় ভরসা। তাঁকে হারানোর পর রাজীব গান্ধী ছিলেন পরিবারের আর এক গুরুত্বপূর্ণ আশ্রয়। বাবার মৃত্যুর পর সেই ভরসাটুকুও হারিয়ে যায়। রাহুলের স্মৃতিতে, রাজীবের মৃত্যুর আগে সনিয়া ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি একজন মানুষ। কিন্তু স্বামীকে হারানোর পর তাঁকে আর আগের মতো দেখতে পাননি তিনি।
কেন নিজের জীবনের কথা লিখলেন সনিয়া?
সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' প্রকাশের অনুষ্ঠানেই এই স্মৃতিগুলি ভাগ করে নেন রাহুল। বইটি প্রকাশের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সনিয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁর পরিবারকে ঘিরে নানা গল্প ও গুজব ছড়িয়েছে। এমন অনেক কথা বলা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কিছু মন্তব্য তাঁদের আঘাতও করেছে। তাই নিজের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং পরিবারের সম্পর্কে নিজের জানা কথাগুলি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।
১০ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত বইটি। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল, প্রিয়াঙ্কা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।






