সকাল ৯ টা পর্যন্ত ফলতায় ভোটদান হার ২০.৪৭ শতাংশ। ২৯ এপ্রিল সকাল ৯ টা পর্যন্ত ভোট দানের হার ছিল ১৭.১৪ শতাংশ।
শেষ আপডেট: 09:15 ISTBy Inscript
সিপিএম প্রার্থী শম্ভু নাথ কুড়মির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
দলের এক সংগঠককে আগের দিন রাতে তুলে নিয়ে গিয়েছে কেউ, বলে অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী শম্ভু নাথ কুড়মি। রাত থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সকালের থানার বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।
শেষ আপডেট: 09:11 ISTBy Inscript
খোঁজ নেই জাহাঙ্গিরের
ফলতায় পুনর্নির্বাচনের দিন খোঁজ পাওয়া গেল না জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’-কে। তাঁর বাড়ি এবং দলীয় দফতরের দরজা তালাবন্ধ।
শেষ আপডেট: 09:01 ISTBy Inscript
বেশ কয়েকবছর ধরে আতঙ্কের ভোট ছিল বলে দাবি এলাকাবাসীর
ফলতার স্থানীয়দের একাংশের কথায় বিগত বেশ কয়েকটি নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের অভিযোগ, ভোট দিতে দিত না জাহাঙ্গিরের দলবল। হাতে ভোটের কালি লাগিয়েও ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে হতো বলে দাবি তাঁদের। আবার বহু ক্ষেত্রে এলাকাবাসী ভোট দিতে গেলে ফিরিয়ে দেওয়া হতো, তাঁদের নামে ভোট পড়ে গিয়েছে বলে।