আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল। এই নির্বাচন একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপির 'পাখির চোখ' বাংলা দখলের লড়াই।
এই নির্বাচনে ২৯৩টি আসনের (ফলতা বাদে) জন্য লড়াই করেছেন মোট ২,৯২৬ জন প্রার্থী। নির্বাচন কমিশন দুই দফায় ভোট গ্রহণ করেছিল (২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল)। এই নির্বাচনের সবচেয়ে চর্চিত বিষয় 'এসআইআর' (Special Intensive Revision)। প্রায় ৯১ লক্ষ সাধারণ মানুষের বাদ পড়েছে এই প্রক্রিয়ায়।
২০২৪-এর আরজি কর হাসপাতালের সেই নৃশংস 'অভয়া কাণ্ড' (তিলোত্তমা) এবারের নির্বাচনে নারী নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছিল। এই আবেগকে হাতিয়ার করে বিজেপি শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের হাতিয়ার এসআইআর এবং 'লক্ষ্মীর ভাণ্ডার' বা 'কন্যাশ্রী'র মতো জনমোহিনী প্রকল্পগুলি। কার হাতিয়ারে ধার বেশি, তার উত্তর পাওয়ার দিন আজ।
বনগাঁ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে নাম বাদ যাওয়ায় আতঙ্কে ভোটাররা দিশেহারা ছিলেন। এদিকে, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে রাজ্যে মোতায়েন ছিল প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF)। প্রায় ২.৪ জওয়ান দিনরাত টহল দিয়ে 'ভয়মুক্ত' পরিবেশ নিশ্চিত করার দাবি করলেও, বিরোধীরা একে 'কমিশন-বিজেপি জোটের' কৌশল হিসেবেই দেখেছে। এই দুই দফাতেই কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির অভিযোগ উঠলেও মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে ভোট।
আজকের গণনায় বেশ কয়েকটি কেন্দ্রের দিকে গোটা রাজ্য তাকিয়ে আছে, এর মধ্যে রয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম, পানিহাটি, দমদম উত্তর, উত্তরপাড়া ইত্যাদি কেন্দ্র।
এবারের তালিকায় চুঁচুড়া কেন্দ্রে মোট ২৭ রাউন্ড, মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুর কেন্দ্রে ১০ রাউন্ড করে, ভবানীপুর এবং খড়গপুর সদর কেন্দ্রে মোট ২০ রাউন্ড, নন্দীগ্রাম কেন্দ্রে ১৮টি রাউন্ডে, মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে ১৬ রাউন্ড এবং রেজিনগর কেন্দ্রে মোট ১৫ রাউন্ড গণনা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৯১ লক্ষ ভোটারের অনুপস্থিতি কি সত্যিই বিজেপিকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেবে? নাকি 'অভয়া কাণ্ড' থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ ছাপিয়ে তৃণমূলের 'উন্নয়ন' কার্ড কাজ করবে? উত্তর আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
এক নজরে
১৯:১১সর্বশেষ
মুর্শিদাবাদে কী ফল?
১৯:০৯
মালদায় ৬ টি আসনে জয়ী বিজেপি, ৬ টি আসনে জয়ী তৃণমূল
১৯:০৫
দক্ষিণ দিনাজপুরে ৪টি আসনে জয়ী বিজেপি, তৃণমূলে ২ টি আসনে জয়ী
১৯:০৩
উত্তর দিনাজপুরে ৫ টি আসনে জয়ী তৃণমূল, ৪ টি আসনে জয়ী বিজেপি
১৯:০০
বীরভূমে তৃণমূল জয়ী ৫ টি আসনে, ৬ টি আসনে জয়ী বিজেপি
১৭:১২
পশ্চিম মেদিনীপুরে ১৩ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস
১৭:১০
পূর্ব বর্ধমানের ১৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
১৭:০৮
দক্ষিণ দিনাজপুরে ৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
১৭:০৭
পশ্চিম বর্ধমানের ৯ টি আসনেই জয়ী বিজেপি
১৭:০৬
পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনেই জয়ী বিজেপি
১৭:০৫
জলপাইগুড়ির ৭ টি আসনেই জয়ী বিজেপি
১৭:০৩
হুগলির ১৬ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
১৭:০২
আলিপুরদুয়ারের ৫ টি আসনেই বিজেপি জয়ী
১৭:০০
হাওড়ার ৭ টি আসনে জয়ী তৃণমূল, ৯ টি আসনে জয়ী বিজেপি
১৬:৫৯
দার্জিলিং -এর ৫ টি আসনেই জয়ী বিজেপি
১৬:৫৯
বাঁকুড়ার ১২ টি আসনেই জয়ী বিজেপি
১৬:৫৭
কোচবিহারে ১ টি আসনে জয়ী তৃণমূল, ৮ টি আসনে জয়ী বিজেপি
১৬:৫৫
কলকাতার ৫ টি আসনে জয়ী তৃণমূল, ৬ টি আসনে জয়ী বিজেপি
১৬:৫৪
পুরুলিয়ার ৯ টি আসনেই জয়ী বিজেপি
১৬:৫৪
কালিম্পং-এ জয়ী বিজেপি
১৬:৫৪
ঝাড়গ্রামের ৪ টি আসনেই জয়ী বিজেপি
১৬:৫৩
নদিয়ায় ১৪ টি আসনে জয়ী বিজেপি, ৩ টি আসনে জয়ী তৃণমূল
১৬:৪৫
কোচবিহারে ৮ টি আসনে জয়ী বিজেপি, ১ টি আসনে জয়ী তৃণমূল
১৬:২৭
ময়ূরেশ্বরে জয়ী বিজেপি
১৬:২৩
শ্যামপুকুরে পরাজিত শশী পাঁজা
১৬:২২
শ্যামপুরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
১৬:১৮
হাসনে জয়ী তৃণমূল
১৫:৪৯
ভবানীপুরে পরাজিত মমতা
১৫:৪৬
ভবানীপুরে ১৯,০০৬ ভোটে এগিয়ে শুভেন্দু
১৫:৪২
বিধাননগরে পরাজিত সুজিত বসু
১৫:৩৩
ভবানীপুরে ১১,০০৩ ভোটে এগিয়ে শুভেন্দু
১৫:৩১
খড়্গপুর সদরে ২৯,৬০৬ ভোটে জয়ী দিলীপ ঘোষ
১৫:২৬
ভবানীপুরে ৬,২৩৫ ভোটে এগিয়ে শুভেন্দু
১৫:২৩
সোনারপুর দক্ষিণে জয়ী রূপা গঙ্গোপাধ্যায়
১৫:১৫
ভবানীপুরে ৫৫৪ ভোটে এগিয়ে শুভেন্দু
১৫:১৩
২০৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৭৯ টি আসনে
১৫:১২
পটাশপু্রে জয়ী বিজেপি
১৫:১০
হাবড়ায় জয়ী বিজেপি
১৫:০৮
জগদ্দলে জয়ী বিজেপি
১৫:০৬
বোলপুরে জয়ী তৃণমূল
১৫:০৩
দমদমে পরাজিত ব্রাত্য বসু
১৪:৫৮
৫৬০০০ এর বেশি ভোটে জিতেছে ফিরহাদ হাকিম
১৪:৫৪
২০৭ টি আসনে এগিয়ে বিজেপি, ৮০ টি আসনে এগিয়ে তৃণমূল
১৪:৫০
গোঘাটে পরাজিত তৃণমূল
১৪:৪৮
ভবানীপুরে ৫৬৩ ভোটে এগিয়ে শুভেন্দু
১৪:৩৬
জয়ী ফিরহাদ হাকিম
১৪:৩২
পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ
১৪:৩০
মেসি কাণ্ডের বদলা! টালিগঞ্জে পরাজিত অরূপ বিশ্বাস
১৪:২৮
পরাজিত মীনাক্ষী মুখোপাধ্যায়
১৪:২৬
রানিনগরে জয়ী কংগ্রেস
১৪:২২
মালতিপুরে পরাজিত মৌসম নুর
১৪:১২
৫৩৮ ভোটে পিছিয়ে মমতা
১৩:৪৮
রেজিনগরে জয়ী হুমায়ুন কবীর
১৩:৪০
বরানগরে জয়ী সজল ঘোষ
১৩:৩৬
ভাটপাড়ায় জয়ী বিজেপি
১৩:৩৩
পরাজিত শ্রেয়া পাণ্ডে
১৩:২৯
নওদাতে জয়ী হুমায়ুন কবীর
১৩:২৮
রাসবিহারীতে পরাজিত তৃণমূল
১৩:২১
ভবানীপুরে ৩,৮৩০ ভোটে এগিয়ে মমতা
১৩:১৯
হিঙ্গলগঞ্জ আসনে জয়ী বিজেপি
১৩:১৫
পরাজিত অদিতি মুন্সি
১৩:১১
শিবপুরে জয়ী রুদ্রনীল ঘোষ
১৩:১০
২০৪ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৮৩ আসনে
১৩:০৯
পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ
১৩:০৬
বরানগরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর
১২:৫৪
নন্দীগ্রামে জয়ী শুভেন্দু
১২:৫২
বাগদায় জয়ী সোমা ঠাকুর
১২:৪৭
২০৫ টি আসনে এগিয়ে বিজেপি, ৮২ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
১২:৪৫
মেদিনীপুরে বিজেপি জয়ী
১২:৪২
সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়
১২:৪১
বাঁকুড়ার ওন্দা, রানিবাঁধ ও বড়জোড়ায় জয়ী বিজেপি
১২:৩২
বেহালা পশ্চিমে এগিয়ে বিজেপি
১২:৩১
নোয়াপাড়ায় এগিয়ে অর্জুন সিং
১২:৩০
২০৪ আসনে এগিয়ে বিজেপি
১২:২১
ভোট গণনা স্থগিত ভবানীপুরে
১২:১০
পরাজিত দেবাংশু ভট্টাচার্য
১২:০৯
খাতা খুলল সিপি আই (এম)
১২:০০
বহরমপুরে পরাজিত অধীর
১১:৫৯
২০০ আসনে এগিয়ে বিজেপি
১১:৫৭
যাদবপুরে ভাঙচুর
১১:৫৪
কামারহাটি কেন্দ্রে ৫,৫৪৪ ভোটে জয়ী মদন মিত্র
১১:৩২
সামশেরগঞ্জে জয়ী তৃণমূল
১১:২৪
পিছিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক
১১:২১
চৌরঙ্গীতে জয়ী তৃণমূল
১১:১৬
মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি
১১:১২
সুতি কেন্দ্রে জয়ী তৃণমূল
১১:০৪
মমতা, শুভেন্দুর থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ
১১:০১
হেস্টিংস থেকে নির্বাচন কমিশন বের করে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়
১১:০০
পূর্বস্থলী দক্ষিণ-এ পরাজিত তৃণমূল
১০:৫৯
মেখলিগঞ্জ-এ পরাজিত তৃণমূল
১০:৫৮
মন্তেশ্বরে পরাজিত তৃণমূল
১০:৫৭
কান্দিতে পরাজিত তৃণমূল
১০:৫২
দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপি
১০:৫১
সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন
১০:৪৯
পাণ্ডবেশ্বরে জয়ী বিজেপি
১০:৪৭
রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সী পিছিয়ে
১০:৪৭
নন্দীগ্রামে ১,১১৮ ভোটে এগিয়ে শুভেন্দু
১০:৪৫
ভবানীপুরে ৭,১৮৪ ভোটে এগিয়ে মমতা
১০:৪৪
খড়দায় পরাজিত তৃণমূল
১০:৪৩
শ্যামপুকুরে জয়ী বিজেপি
100 of 280 updates
শেষ আপডেট: 00:41 ISTBy Inscript
মুর্শিদাবাদে কী ফল?
মুর্শিদাবাদের ২২ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৯ টি আসনে, বিজেপি ৮ টি আসনে জয়ী, কংগ্রেস জিতেছে ২ টি আসনে, অন্যান্যরা জিতেছে ২ টি আসনে।
শেষ আপডেট: 00:39 ISTBy Inscript
মালদায় ৬ টি আসনে জয়ী বিজেপি, ৬ টি আসনে জয়ী তৃণমূল
মালদায় ১২ টি আসনের মধ্যে ৬ টি আসনে জয়ী বিজেপি, ৬ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 00:35 ISTBy Inscript
দক্ষিণ দিনাজপুরে ৪টি আসনে জয়ী বিজেপি, তৃণমূলে ২ টি আসনে জয়ী
দক্ষিণ দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৪টি আসনে জয়ী বিজেপি, তৃণমূলে ২ টি আসনে জয়ী।
শেষ আপডেট: 00:33 ISTBy Inscript
উত্তর দিনাজপুরে ৫ টি আসনে জয়ী তৃণমূল, ৪ টি আসনে জয়ী বিজেপি
উত্তর দিনাজপুরের ৯ টি আসনের মধ্যে ৫ টি আসনে জয়ী তৃণমূল। ৪ টি আসনে জয়ী বিজেপি
শেষ আপডেট: 00:30 ISTBy Inscript
বীরভূমে তৃণমূল জয়ী ৫ টি আসনে, ৬ টি আসনে জয়ী বিজেপি
বীরভূমের ১১ টি আসনে তৃণমূল জয়ী ৫ টি আসনে, ৬ টি আসনে জয়ী বিজেপি।
শেষ আপডেট: 22:42 ISTBy Inscript
পশ্চিম মেদিনীপুরে ১৩ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস
পশ্চিম মেদিনীপুরের ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।
শেষ আপডেট: 22:40 ISTBy Inscript
পূর্ব বর্ধমানের ১৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
পূর্ব বর্ধমানের ১৬ টি আসনের মধ্যে ১৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 22:38 ISTBy Inscript
দক্ষিণ দিনাজপুরে ৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনের মধ্যে ৪ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 22:37 ISTBy Inscript
পশ্চিম বর্ধমানের ৯ টি আসনেই জয়ী বিজেপি
পশ্চিম বর্ধমানের ৯ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:36 ISTBy Inscript
পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনেই জয়ী বিজেপি
পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:35 ISTBy Inscript
জলপাইগুড়ির ৭ টি আসনেই জয়ী বিজেপি
জলপাইগুড়ির ৭ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:33 ISTBy Inscript
হুগলির ১৬ টি আসনে জয়ী বিজেপি, ২ টি আসনে জয়ী তৃণমূল
হুগলির ১৮ টি আসনের মধ্যে ১৬ টি আসনে জয়ী বিজেপি। ২ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 22:32 ISTBy Inscript
আলিপুরদুয়ারের ৫ টি আসনেই বিজেপি জয়ী
আলিপুরদুয়ারের ৫ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:30 ISTBy Inscript
হাওড়ার ৭ টি আসনে জয়ী তৃণমূল, ৯ টি আসনে জয়ী বিজেপি
হাওড়ার ১৬ টি আসনের ৭ টিতে জয়ী তৃণমূল, ৯ টি আসনে জয়ী বিজেপি।
শেষ আপডেট: 22:29 ISTBy Inscript
দার্জিলিং -এর ৫ টি আসনেই জয়ী বিজেপি
দার্জিলিং -এর ৫ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:29 ISTBy Inscript
বাঁকুড়ার ১২ টি আসনেই জয়ী বিজেপি
বাঁকুড়ার ১২ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:27 ISTBy Inscript
কোচবিহারে ১ টি আসনে জয়ী তৃণমূল, ৮ টি আসনে জয়ী বিজেপি
কোচবিহারে মোট ৯ টি আসনের মধ্যে ১ টি আসনে জয়ী তৃণমূল, ৮ টি আসনে জয়ী বিজেপি।
শেষ আপডেট: 22:25 ISTBy Inscript
কলকাতার ৫ টি আসনে জয়ী তৃণমূল, ৬ টি আসনে জয়ী বিজেপি
কলকাতার ৫ টি আসনে জয়ী তৃণমূল, ৬ টি আসনে জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:24 ISTBy Inscript
পুরুলিয়ার ৯ টি আসনেই জয়ী বিজেপি
পুরুলিয়ার ৯ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:24 ISTBy Inscript
কালিম্পং-এ জয়ী বিজেপি
কালিম্পং-এ জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:24 ISTBy Inscript
ঝাড়গ্রামের ৪ টি আসনেই জয়ী বিজেপি
ঝাড়গ্রামের ৪ টি আসনেই জয়ী বিজেপি
শেষ আপডেট: 22:23 ISTBy Inscript
নদিয়ায় ১৪ টি আসনে জয়ী বিজেপি, ৩ টি আসনে জয়ী তৃণমূল
নদিয়ায় ১৪ টি আসনে জয়ী বিজেপি, ৩ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 22:15 ISTBy Inscript
কোচবিহারে ৮ টি আসনে জয়ী বিজেপি, ১ টি আসনে জয়ী তৃণমূল
কোচবিহারে ৮ টি আসনে জয়ী বিজেপি, ১ টি আসনে জয়ী তৃণমূল।
শেষ আপডেট: 21:57 ISTBy Inscript
ময়ূরেশ্বরে জয়ী বিজেপি
ময়ূরেশ্বরে জয়ী বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল
শেষ আপডেট: 21:53 ISTBy Inscript
শ্যামপুকুরে পরাজিত শশী পাঁজা
শ্যামপুকুরে পরাজিত তৃণমূল প্রার্থী শশী পাঁজা
শেষ আপডেট: 21:52 ISTBy Inscript
শ্যামপুরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
শ্যামপুরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 21:48 ISTBy Inscript
হাসনে জয়ী তৃণমূল
হাসনে জয়ী তৃণমূলের কাজল শেখ
শেষ আপডেট: 21:19 ISTBy Inscript
ভবানীপুরে পরাজিত মমতা
ভবানীপুরে পরাজিত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫,১১৪ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
মুর্শিদাবাদে ১৮ রাউন্ড গণনার পর ৩৯,২৯৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ
শেষ আপডেট: 16:42 ISTBy Inscript
সুতি কেন্দ্রে জয়ী তৃণমূল
সুতি কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস
শেষ আপডেট: 16:34 ISTBy Inscript
মমতা, শুভেন্দুর থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ
ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তাঁদের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে যান। মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি নেই বলেি কমিশনে ফোন করা হয়। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন।
শেষ আপডেট: 16:31 ISTBy Inscript
হেস্টিংস থেকে নির্বাচন কমিশন বের করে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হেস্টিংসে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি। নির্বাচন কমিশন খবর পেয়ে তাঁকে বের করে দেন। তিনি প্রার্থী নন বলেই নাকি তাঁকে বের করে দেওয়া হয়েছে।
শেষ আপডেট: 16:30 ISTBy Inscript
পূর্বস্থলী দক্ষিণ-এ পরাজিত তৃণমূল
পূর্বস্থলী দক্ষিণ-এ পরাজিত তৃণমূলের স্বপন দেবনাথ
শেষ আপডেট: 16:29 ISTBy Inscript
মেখলিগঞ্জ-এ পরাজিত তৃণমূল
মেখলিগঞ্জ-এ পরাজিত তৃণমূল প্রার্থী পরেশ্চন্দ্র অধিকারী
শেষ আপডেট: 16:28 ISTBy Inscript
মন্তেশ্বরে পরাজিত তৃণমূল
মন্তেশ্বরে পরাজিত তৃণমূল প্রার্থী সিদিকুল্লা চৌধুরী
শেষ আপডেট: 16:27 ISTBy Inscript
কান্দিতে পরাজিত তৃণমূল
কান্দিতে পরাজিত তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার
শেষ আপডেট: 16:22 ISTBy Inscript
দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপি
দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই
শেষ আপডেট: 16:21 ISTBy Inscript
সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন
সুজাপুরে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন।