‘ফ্লপ মাস্টার জেনারেল’ যেভাবে হয়ে উঠলেন ‘মহানায়ক’
Uttam Kumar birth centenary: বড় পর্দার আলোকরবৃত্তে আসার ঢের আগে অরুণ কুমারের অভিনয় চর্চার হাতেখড়ি হয় নিজের পাড়ায়। ভবানীপুরে গিরিশ মুখার্জীর বাড়ির আঙিনায়, সেই বাড়ির তারাপ্রসাদ মুখুজ্যের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে ‘সুহৃদ সমাজ’; যেটি পরিচালনা করতেন তপোনাথ চট্টোপাধ্যায়। সেখানেই প্রথম ‘মুকুট’ নাটকে অভিনয় করেন অরুণ। এরপর ‘ব্রজদুলাল’ ও স্কুলে ‘গয়াসুর’ নাটকে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল।
ওটিটি সর্বস্ব আধুনিক কলকাতায় এখন ধুঁকতে থাকা সিঙ্গল স্ক্রিনের সংখ্যা পঁচিশের কম। আকর্ষণীয় মৌলিক চিত্রনাট্যের খামতি, তদুপরি প্রযুক্তিনির্ভর রোজনামচায় সকলের ব্যক্তিগত ব্যস্ততা— সব মিলিয়ে হলমুখী হয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে সেলফি তোলা নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক হয়, বিশ্লেষণ হয়। ওদিকে ভেতো বাঙালির রোববারে ভাতঘুম সেরে সাদাকালো টিভিতে সিনে সফরের পরম্পরা আজ অনেকটাই বিলুপ্ত। তাই ‘ম্যাটিনি আইডল’ নামক শব্দব্রহ্মের সঙ্গে জেনজিরা অনেকেই পরিচিত নয়।
তবু একালের স্মার্ট অভিনেতাদের দীর্ঘকায় সৌষ্ঠব ও কে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







