তিন মাসে ২৬ নির্যাতনের ঘটনা, খ্রিস্টানদের সুরক্ষা নিশ্চিত করবে কে?
মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু দফতরের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। স্মারকলিপিতে গত তিন মাসে অন্তত ২৬টি নির্যাতনের ঘটনা এবং ১১টি এফআইআর নথিভুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনের অভিযোগ, আরও বেশ কিছু ঘটনা ভুক্তভোগীদের ভয় বা নানা কারণে পুলিশের কাছে নথিভুক্ত হয়নি। অভিযোগগুলির মধ্যে রয়েছে প্রার্থনা সভায় হামলা, উপাসনাস্থলে ভাঙচুর, ধর্মীয় সামগ্রী নষ্ট করা এবং খ্রিস্টান ধর্মযাজক ও উপাসকদের হেনস্থা।
রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনাস্থল এবং প্রার্থনা সভাকে ঘিরে একাধিক হামলা ও উত্তেজনার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার নিরপেক্ষ তদন্ত এবং উপাসনাস্থলে পুলিশি নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু দফতরের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটি দাবি করেছে, রাজ্যে ১৩ লক্ষেরও বেশি ক্যাথলিক ও নন-ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন।
স্মারকলিপিতে ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








