নেটিজেনদের ভোটের উপরই নির্ভর করবে বাংলার নির্বাচনী ভাগ্য?
জেলা সদর এবং মফস্বলীয় শহরাঞ্চলের এক বড় অংশ চিরাচরিত কৃষিনির্ভর অর্থনীতি বা পারিবারিক জমি ভিত্তিক যৌথ জীবনযাপন থেকে অনেক আগেই সরে এসেছে। অন্য এক অংশ শহরের কারখানা নির্ভর যে নিশ্চিন্ত জীবনযাপন ছিল, তা থেকেও বেশ কিছুকাল ধরে বিচ্যুত। বাদবাকি অংশগুলিও এখন নানাবিধ আর্থ-সামাজিক কারণে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে।
পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্যের রাজনৈতিক আঙিনায় বেশ কিছু পুরনো লব্জ ঘোরাফেরা করছে। কেন্দ্র-রাজ্য বঞ্চনা, ভাতা বনাম চাকরি, উন্নয়ন বনাম ঋণের বোঝা, দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি। এই ইস্যুগুলি নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বও রাখছে। তবে বিগত কয়েক বছরে বাংলার সামাজিক মানচিত্রে এক গভীর মনস্তাত্ত্বিক ও শ্রেণিগত ফাটল দানা বাঁধছে, যা হয়তো চলতি নির্বাচনের জনমতের অভিমুখ নির্ধারণে অনুঘটকের কাজ করতে পারে। সর্বোপরি এই প্রবণতা পর্যবেক্ষণ করা এখন খুব জরুরি।
মূলত গ্রাম ও শহরের যে বিভাজনটি বঙ্গ রাজনীতিতে বরাবরই খুব ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






