কেন দীপক ঘোষের বইয়ে নিষেধাজ্ঞা জারি করল আদালত?

Dipak Ghosh Book: তৃণমূলে থাকাকালীনই দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'যেমন দেখেছি'-শীর্ষক বইটি লিখেছিলেন। তৃণমূলের দাবি, সম্পূর্ণ ভুল ও মিথ্যে তথ্যের ভিত্তিতে বইটি লেখা হয়েছে। এর কারণে কালিমালিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

inscript
২ মিনিট
কেন দীপক ঘোষের বইয়ে নিষেধাজ্ঞা জারি করল আদালত?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বইটি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বারাসত আদালত৷ বইটিতে মানহানিকর তথ্য তুলে ধরা হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল আগেই। এবার বইয়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিল বারাসত আদালত। কেন দীপক ঘোষের বইয়ে নিষেধাজ্ঞা?

২২ জুলাই আদালত নির্দেশে দিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তাই বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনো অংশ সোশাল মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বইয়ের উদ্ধৃতিগুলি ছড়িয়ে পড়েছে সেগুলোর প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের লেখা বইটি নিয়ে আগেও তুমুল বিতর্ক হয়েছে। অভিযোগ, বইটিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'মানহানিকর' তথ্য লেখা হয়েছে। সম্প্রতি এই অভিযোগ নিয়ে বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগ বারাসত জেলা আদালতে মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতেই ২২ জুলাই বারাসত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফাস্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দিয়েছেন।

তৃণমূলে থাকাকালীনই দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'যেমন দেখেছি'-শীর্ষক বইটি লিখেছিলেন। প্রকাশনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বইটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। তবে আগেও বহুবার, বইয়ে মুখ্যমন্ত্রীর নামে ব‍্যক্তিগত কুৎসা রটানোর অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতারা।

তৃণমূলের দাবি, সম্পূর্ণ ভুল ও মিথ্যে তথ্যের ভিত্তিতে বইটি লেখা হয়েছে। এর কারণে কালিমালিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা এই বইটিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলছে।

বইটি প্রকাশিত হওয়ার আগেই বইয়ের উদ্ধৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই বিতর্কের সৃষ্টি। বারাসত আদালতের এই রায়ে সেই বিতর্কে আপাতত দাঁড়ি পড়লেও এখন দেখার বই নিয়ে পরবর্তী কী নির্দেশ দেয় আদালত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।