খামেনি নিহত তবু বদলায়নি ক্ষমতার সমীকরণ! ট্রাম্পের ইরান পরিকল্পনা ভেস্তে গেল?
US Israel strike Iran: অনেক মার্কিন কৌশলবিদ মনে করেছিলেন, ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কারণ গত কয়েক মাস ধরে দেশে ব্যাপক বিক্ষোভ চলছিল। অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক দমনপীড়নের কারণে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বিদেশি হামলার পর সেই রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে যে নতুন সংঘাত শুরু হয়েছে, তা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ কোথায়? অনেক বিশ্লেষকের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন, তা ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়ছে।
মাত্র কয়েক দিনের মধ্যেই বোঝা যাচ্ছে, এই যুদ্ধ সহজ বা একতরফা হবে না। কুয়েতের মরুভূমিতে ভেঙে পড়ে থাকা একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান F-15 যেন এই যুদ্ধের কঠিন বাস্তবতাকেই সামনে এনে দেয়...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






