ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ, দিল্লি আসবেন তারেক রহমান?
Tarique Rahman Visit India: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? দিল্লির আমন্ত্রণ ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত? শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যাকাণ্ড, তিস্তা ও গঙ্গার জলবণ্টন নিয়ে দুই দেশের মতপার্থক্য আলোচনার মাধ্যমে মিটবে? তারেকের সম্ভাব্য দিল্লি সফর দুই দেশের কূটনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা এখন নতুন মাত্রা পেয়েছে। শুধু সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নয়, বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে আলাদা দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও পেয়েছেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারেক রহমানকে একই সঙ্গে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রণধীর বলেন,
আমরা ব্রিকস আউটরিচ সেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের জন্যও (তারেককে) আমন্ত্রণ জানিয়েছি।
প্রশ্নটা এখন শুধু ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে









