নাটকের আবার দেবতা! ডায়োনিসাসের হাত ধরে যেভাবে জন্ম নিল থিয়েটার
History of Greek theatre: প্রাচীন গ্রিসের নাট্যমঞ্চ নির্মাণেও ছিল বিজ্ঞান ও নান্দনিকতার এক মেলবন্ধন। গণিত ও শব্দবিজ্ঞানকে কাজে লাগিয়ে সেকালে এমন থিয়েটার নির্মিত হতো, যেখানে অনায়াসেই পাঁচ হাজার থেকে বিশ হাজার দর্শক একসঙ্গে বসে নাটক দেখতে পারতেন। সাধারণত পাহাড়ের পাদদেশে এই মুক্তমঞ্চ তৈরি করা হতো প্রাকৃতিক ঢাল ও উচ্চতাকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে, যাতে দর্শকের দেখার এবং শোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। ফলে একেবারে পিছনের সারির দর্শকের কাছেও অভিনেতার সংলাপ ভালোভাবে পৌঁছত।
নাটকের আবার দেবতা! সত্যিই কি এমনটা হয়?
হ্যাঁ, হয়। তাঁর নাম ডায়োনিসাস—গ্রিক দেবরাজ জিউসের পুত্র। তিনি আনন্দ (একস্টাসিস—এক ধরনের চরম আত্মবিস্মৃত উল্লাস), উৎসব, সুরা এবং উর্বরতার দেবতা। রোমান পুরাণে এই দেবতাই পরিচিত ‘বাক্কাস’ নামে। প্রাচীন ভারত পরিভ্রমণকারী গ্রিক পর্যটক মেগাস্থিনিস তাঁর বর্ণনায় ভারতীয় দেবতা শিবের সঙ্গে ডায়োনিসাসের এবং শ্রীকৃষ্ণের সঙ্গে হেরাক্লিসের (হারকিউলিস) আশ্চর্য মিল খুঁজে পেয়েছিলেন।
প্রাচীন গ্রিসে নাট্যশালার একপাশে ডায়োনিসাসের মূর্তি স্থাপন করে, তাঁকে শ্রদ্ধা জানিয়েই নাট্যোৎ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








