অ্যাপেলের অ্যালার্ট, কার কার ফোনে আড়িপাতার চেষ্টা অমিত শাহের মন্ত্রকের?

Apple Threat Message : মেসেজে আরও বলা হয়েছে, আপনি কে বা আপনি কী করেন, সেই কারণেই আক্রমণকারীরা সম্ভবত আপনাকে আলাদাভাবে টার্গেট করছে৷

inscript
৩ মিনিট
অ্যাপেলের অ্যালার্ট, কার কার ফোনে আড়িপাতার চেষ্টা অমিত শাহের মন্ত্রকের?

সাবধান, আপনি সিসিটিভির নজরে আছেন। সিসিটিভির ভূমিকায় যদি থাকে আস্ত এক রাষ্ট্রই? যদি শাসক নিজেই হয়ে ওঠে মূর্তিমান সিসিটিভি? দেশের একাধিক বিরোধী সাংসদ সেই অভিযোগই করছেন বিজেপি সরকারের বিরুদ্ধে, আরও ভালো করে বলতে গেলে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে। কংগ্রেসের শশী থারুর, শিবসেনার (উদ্বব শিবির) প্রিয়াঙ্কা চতুর্বেদী, এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর অভিজ্ঞতা তেমনই। অ্যাপলের ফোন ব্যবহার করেন প্রত্যেকে। প্রত্যেকের মোবাইলেই এসেছে একটি বিশেষ মেসেজ। সেই মেসেজে দাবি করা হয়েছে, "রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় থাকা আক্রমণকারীরা তাঁদের ফোন দূর থেকে ট্যাপ করার চেষ্টা করছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসের তিনজনও এই একই ধরনের মেসেজ পেয়েছেন।

সরকারি সূত্র জানাচ্ছে, বিষয়টি সম্পর্কে তথ্য রয়েছে তাঁদের কাছে। আইফোনে সাধারণত এই হুমকি কোত্থেকে আসছে, কারা দিচ্ছে তা শনাক্ত করা প্রায়ই বেশ সমস্যাজনক। অ্যাপেলের মতে, এই বিজ্ঞপ্তিগুলি তখনই পাঠানো হয়েছিল যখন অ্যাপেলের সিস্টেম 'রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজকর্ম' আবিষ্কার করে। অ্যাপেলের নির্মাতারা জানাচ্ছেন, 'অ্যালগরিদম ম্যালফাংশন'-এর সঙ্গেই হুমকির বিজ্ঞপ্তিগুলি সম্পর্ক রয়েছে। এই ত্রুটি কেন ঘটল, কী কী সমস্যা থেকে এই ধরনের 'থ্রেট' আসে তা নিয়ে বিশদ বিবৃতি শীঘ্রই প্রকাশ করবে অ্যাপেল।

Wonder who? Shame on you.

Cc:

for your kind attention

— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19)

এই ধরনের হুমকি পাওয়া সব সাংসদরাই নিজেদের ফোনে আসা মেসেজগুলির স্ক্রিনশট পোস্ট করেছেন। মহুয়া মৈত্র নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির রাঘব চাড্ডা, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেসের পবন খেরাও এমন 'থ্রেট' পেয়েছেন। কী রয়েছে সেই 'থ্রেট মেসেজ'-এ?

Received from an Apple ID, [email protected], which I have verified. Authenticity confirmed. Glad to keep underemployed officials busy at the expenses of taxpayers like me! Nothing more important to do?

— Shashi Tharoor (@ShashiTharoor)

ওই মেসেজে লেখা আছে, "অ্যাপেলের বিশ্বাস, আপনি রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীদের লক্ষ্যবস্তু হয়েছেন। এরা আপনার অ্যাপেল আইডির সঙ্গে যুক্ত আইফোনটিকে দূর থেকেই ট্যাপ করার চেষ্টা করছে।" মেসেজে আরও বলা হয়েছে, আপনি কে বা আপনি কী করেন, সেই কারণেই আক্রমণকারীরা সম্ভবত আপনাকে আলাদাভাবে টার্গেট করছে৷ যদি আপনার ডিভাইসটির তথ্য রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীদের হাতে আসে, তবে তারা রিমোট কন্ট্রোলেই আপনার যাবতীয় গোপন তথ্য, যোগাযোগ, এমনকী ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেস পেয়ে যাবে৷ হতেও পারে যে ভুয়ো হুমকি, দয়া করে এই সতর্কতা বার্তাটির প্রতি গুরুত্ব দিন।"

Usual suspects raising a storm over ‘state sponsored’ attack and pretending to be martyrs is all good… But this hullabaloo, in all probability, like in the past, will end up as damp squib!

Why not wait for Apple to clarify? Or is it too much to let go an opportunity to outrage?

— Amit Malviya (@amitmalviya)

ক্ষমতাসীন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য স্বাভাবিক নিয়মেই পাল্টা আক্রমণ করেছেন বিরোধী এই নেতাদের। অমিত মালব্যর মতে, যারা নিজেরাই 'সন্দেহভাজন’ তাঁরাই 'রাষ্ট্রের মদতপুষ্ট' আক্রমণ নিয়ে কথা বলছে, ‘শিকার' হওয়ার ভান করছে! অ্যাপেল কী জানাচ্ছে? অ্যাপেল সংস্থা বিবৃতিতে বলছে, "অ্যাপেল কোনও নির্দিষ্ট রাষ্ট্রীয় মদতপুষ্ট আক্রমণকারীকে দায়ী করছে না। রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীরা খুব ভালো অর্থ সাহায্য পান, তারা প্রবল পরিশীলিত এবং তাদের আক্রমণগুলি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। এই ধরনের আক্রমণ শনাক্ত করা থ্রেট ইন্টেলিজেন্স সিগনালের উপর নির্ভর করে যা খুব একটা যথাযথ নয় এবং অসম্পূর্ণ। হতেই পারে যে কিছু কিছু অ্যাপেল থ্রেট একেবারেই ভুয়ো, বা কিছু আক্রমণ শনাক্তই করা যায়নি৷ কী কারণে অ্যাপেল হুমকি বিজ্ঞপ্তি জারি করতে পারে সেই সম্পর্কে তথ্য দিতে আমরা পারব না, কারণ তাহলে রাষ্ট্রের মদতপুষ্ট আক্রমণকারীরা সতর্ক হয়ে যাবে, এবং ভবিষ্যতে সেইভাবেই নিজেদের কৌশল পাল্টে নেবে।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।