বাকের খান ও খানি বেগমের অসমাপ্ত প্রেম, আর সেই প্রেমের স্মৃতিতে ‘বাকরখানি’
Bakarkhani history: কাহিনিটি বাংলার নবাব মুর্শিদকুলি খানের আমলের। নবাবের দত্তক পুত্র এবং চট্টগ্রামের সেনাপতি মির্জা আগা বাকের খান ছিলেন তৎকালীন বরিশালের সালিমাবাদ ও উমেদপুর পরগনার জায়গিরদার। তিনি একসময় আরামবাগের অনন্য রূপসী ও গুণী নর্তকী খানি বেগমের প্রেমে পড়েন।
আমি মাঝেমধ্যেই ঢাকা যাই। আর ঢাকা শহরে গিয়ে পুরান ঢাকার খাবারের সন্ধানে না বেরোলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। সম্প্রতি তেমনই এক সফরে আমার অত্যন্ত প্রিয় এক দৈনন্দিন খাবারের নামকরণের গল্প শুনলাম—যে কাহিনি যেকোনো রোমাঞ্চকর চলচ্চিত্রের চিত্রনাট্যকেও অনায়াসে হার মানায়। আজ সেই ঐতিহ্যবাহী বাকরখানির কথাই বলব।
পু্রান ঢাকার সকাল মানেই ধোঁয়া ওঠা গরম চা আর বাকরখানি। বাইরে থেকে দেখলে এটিকে বিস্কুট ও রুটির মাঝামাঝি কোনো পদ মনে হতে পারে। তবে প্রথম কামড়েই স্পষ্ট হয়ে ওঠে এর গভীরতা। ময়দা, খাঁটি ঘি, খোয়া ক্ষীর...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








