এপারে কাঁটাতার তৎপরতা, ওপার বলছে: ভীত নই

শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে হস্তান্তর করা হবে। এই ঘোষণার মাত্র দু’দিন পর বাংলাদেশের পক্ষ থেকেও জবাব এসেছে।

inscript
২ মিনিট
এপারে কাঁটাতার তৎপরতা, ওপার বলছে: ভীত নই

বাংলায় পালাবদলের পর শুভেন্দু অধিকারী তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে হস্তান্তর করা হবে। এই ঘোষণার মাত্র দু’দিন পর বাংলাদেশের পক্ষ থেকেও জবাব এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম. হুমায়ুন কবির বলেছেন,

“বাংলাদেশ কাঁটাতারের ভয়ে ভীত নয়।”

হুমায়ুন কবির সাংবাদিকদের জানান,

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাম-তৃণমূল জমানার অসুখ ঝেড়ে ফেলতে পারবে নবনির্বাচিত বিজেপি সরকার?

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অত্যাচার করেছে বলে আজ বিজেপি ক্ষমতায় এসেছে, তাই এখন তাদেরও অত্যাচার করার অধিকার ন্যায়সঙ্গত—এমন ধারণা থেকে বেরিয়ে আসা একান্ত প্রয়োজন। জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে; প্রতিশোধ বা 'চোখের বদলে চোখ' উপড়ে নেওয়ার ধারণার জন্য ভোট দেয়নি।

“বাংলাদেশের জনগণ কাঁটাতারের ভয় পায় না। বাংলাদেশ সরকারও ভয় পায় না। যেখানে কথা বলার প্রয়োজন হবে, আমরা বলব।”

তিনি আরও বলেন, যদি দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে চায় সীমান্ত নিরাপত্তার বিষয়ে ভারত সরকারকে আরও মানবিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। তাঁর কথায়, বাংলাদেশ নির্বাচনী বক্তৃতা আর সরকারি পদক্ষেপকে আলাদা করে দেখছে। তারা লক্ষ্য রাখবে নতুন পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনী বক্তব্যকে কতটা নীতিতে রূপান্তরিত করে।

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার দীর্ঘ। এই সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন বলে আসছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখানে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি। বিজেপির নির্বাচনী প্রচারে 'অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী' ইস্যু খুব বড় করে তুলে ধরা হয়েছিল। এর ফলে সীমান্ত ইস্যু এখন দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য, তারা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চান না। তাদের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে সীমান্ত হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ চুপ করে থাকবে না। সম্প্রতি কয়েকজন বাংলাভাষী শ্রমিককে 'পুশব্যাক' করার ঘটনায় ঢাকা উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অনেকেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পেরেছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনা দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ইস্যু আরও সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশ এই প্রেক্ষিতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সংলাপের উপর জোর দেওয়ার কথা বলছে।

পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ২২১৬.৭ কিলোমিটার, যার মধ্যে ১৬৪৭.৬৯৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। ভারতের দিক থেকে অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্যে কাঁটাতার গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পালাবদলের পর থেকে সীমান্তসুরক্ষা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরের শুরুতেই হাইকোর্ট নির্দেশ দেয় সীমান্তে অরক্ষিত অংশে বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করতে হবে। সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণের টাকা বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয় রাজ্যকে। ক্ষমতার হস্তান্তরের পর এখন এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেই মনে করছে সংশ্লিষ্টমহল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

গান্ধীর পথেই ‘জেল ভরো’: SIR-বিরোধী আন্দোলনে কতটা প্রাসঙ্গিক সত্যাগ্রহ?

CJP and the Gandhian method of Jail bhoro: ২রা অক্টোবর, ২০২৬, গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজী পার্কে ‘জেল ভরো’ ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। তাঁদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর স্থগিত করে জানুয়ারি ২০২৫-এর তালিকা বহাল, এবং কমিশনার নিয়োগে স্বচ্ছতা। সাতটি রাজ্যে এই প্রতিবাদী সফরের পর মাসের শেষে, ককরোচরা পৌঁছাবে যন্তর মন্তরে। মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী, সমর্থন জানিয়েছেন ককরোচদের।

যৌনকর্মীদের প্রসঙ্গে যা ভাবতেন গান্ধী

Mahatma Gandhi: গান্ধীর রাজনৈতিক দর্শনে নারীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক নারী জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। চরকা, খাদি, সত্যাগ্রহ, অহিংসা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর রাজনৈতিক অংশগ্রহণের নতুন ক্ষেত্র তৈরি হয়। গান্ধীর নেতৃত্বে নারীরা জাতীয়তাবাদী রাজনীতিতে বড় পরিসরে যুক্ত ছিল, যৌনকর্মীদের ক্ষেত্রে কি তাঁর অবস্থান একই ছিল?

যন্তর মন্তর বিক্ষোভ: অতিশী-বৃন্দা কারাত-সহ আটক ১১০০

Gyanesh Kumar resignation: দিল্লিতে যন্তর মন্তরের দিকে যাওয়ার বিভিন্ন রাস্তা সকাল থেকেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ। টলস্টয় মার্গ, জনপথ রোড এবং সংসদ মার্গে ছিল কড়া নজরদারি। নতুন দিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। এর ফলে অনুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল। পরিস্থিতির প্রভাব পড়ে দিল্লি মেট্রোতেও। রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, জনপথ, প্যাটেল চক এবং মাণ্ডি হাউস-সহ অন্তত ১২টি মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ বা নিয়ন্ত্রিত করা হয়।

গান্ধীর ছাতার সঙ্গে জড়িয়ে রয়েছে কারিগরের ইতিহাস

Mahatma Gandhi umbrella: গান্ধীর ছাতা কীভাবে স্বদেশি ভাবনা, দেশীয় উপকরণ ও কারিগরের শ্রমের ইতিহাস তুলে ধরে? আধুনিক বাজারে সস্তা ও যন্ত্রনির্মিত ছাতার দাপটে ঐতিহ্যবাহী ছাতা তৈরি ও মেরামতির কারিগরি জ্ঞান হারিয়ে যাচ্ছে?

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

যে মানুষটি পাইলটই হতে চাননি, তিনিই মাঝআকাশে বাঁচালেন ১৭৪ জীবন

Captain Smit Machchhar: স্পাইসজেটে থাকাকালীন তাঁর ৯,৫০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল, যার মধ্যে ৬,৪০০ ঘণ্টার বেশি সময় তিনি পাইলট-ইন-কমান্ড হিসেবে ছিলেন। ২০২২ সালের জুন মাসে অভিজ্ঞ পাইলট হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরশাহির ‘ফ্লাইদুবাই’-তে ডাইরেক্ট-এন্ট্রি ক্যাপ্টেন হিসেবে যোগ দেন এবং দুবাইয়ে বসবাস শুরু করেন।

ইজরায়েলগামী বিমান হামলা: ‘হিরো’ পাইলট, প্লাম্বার ও দাঁতের ডাক্তার কীভাবে বাঁচালেন ১৭৪ প্রাণ?

Israel flight emergency: ককপিটে পাইলটের উপর ছুরি হামলার পর কীভাবে বড় বিপদ থেকে রক্ষা পেল ইজরায়েলগামী ফ্লাইদুবাইয়ের বিমান? আহত অবস্থাতেও কী ভূমিকা নিলেন ভারতীয় পাইলট? কীভাবে এক প্লাম্বার, দন্ত চিকিৎসক এবং কয়েকজন যাত্রী মিলে বিমানটির নিয়ন্ত্রণ ফেরাতে সাহায্য করলেন? শেষ পর্যন্ত কীভাবে বাঁচল বিমানে থাকা ১৭৪ জনের প্রাণ?

বাংলায় ফের ফিরবে বামেরা?

Left politics in West Bengal: আজকের পশ্চিমবঙ্গে বেকারত্ব, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির ভঙ্গুরতা এবং শিল্পের অভাব সবচেয়ে বড় সংকট। এই বাস্তবতায় বামপন্থী রাজনীতি যদি শ্রমিক, কৃষক, ছাঁটাই হওয়া কর্মী এবং তরুণ প্রজন্মের অধিকারের লড়াইকে সঠিকভাবে সামনে আনতে পারে, তবে তা নতুন প্রাসঙ্গিকতা পেতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়—এই পরিবর্তিত অর্থনৈতিক কাঠামোর সাথে বামপন্থীদের প্রথাগত নীতি কতটা সামঞ্জস্যপূর্ণ?