মীনাক্ষী-কলতান-দীপ্সিতা, প্রচারে ঝড় তোলা বামপ্রার্থীরা কেমন ফল করলেন?

West Bengal Assembly Election 2026: মীনাক্ষী, দীপ্সিতা, আফরিন—প্রচারে যাঁদের সামনে রেখেছিল বামেরা, গণনাযে কেন পিছিয়ে সেই তরুণ মুখরাই? বাংলায় কি এখনও বামেদের জন্য জায়গা তৈরি হলো না?

inscript
২ মিনিট
মীনাক্ষী-কলতান-দীপ্সিতা, প্রচারে ঝড় তোলা বামপ্রার্থীরা কেমন ফল করলেন?

বাংলার ২০২৬ বিধানসভা নির্বাচনে বামেদের প্রচারের মুখ হিসেবে যাঁদের সামনে আনা হয়েছিল, গণনার দিন তাঁদের ফল আপাতত খুব আশাব্যঞ্জক নয়। রাজ্যের সামগ্রিক ছবিতেই বামফ্রন্ট কার্যত পিছিয়ে, আর বেশিরভাগ কেন্দ্রে লড়াই সীমাবদ্ধ হয়ে গিয়েছে তৃণমূল বনাম বিজেপি দ্বৈরথে। দুপুরের ট্রেন্ডে বিজেপি ১৯০-র বেশি আসনে এগিয়ে থাকলেও বামেদের উপস্থিতি হাতে গোনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ।

সবচেয়ে বেশি নজর ছিল উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের দিকে। গত তিন মাস ধরে টানা প্রচার এবং তরুণ নেতাদের সামনে রেখে আলিমুদ্দিন এই কেন্দ্রটিকে বামেদের কাছে খুব গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে তুলে ধরেছিল। কিন্তু ৭ দফা গণনার পর মীনাক্ষী পেয়েছেন ১৪ হাজার ২৩১ ভোট। সেখানে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী প্রায় ২৭ হাজার ভোটে এগিয়ে। অর্থাৎ প্রচারের জোর থাকলেও তা ভোটে রূপান্তরিত হয়নি।

একই ছবি উত্তর দমদমে। দীপ্সিতা ধর শান্তিপূর্ণ ভোটের কথা বলেছিলেন, মানুষের ভোট মানুষ দিতে পেরেছে, এই দাবি করেছিলেন ভোটের দিনই। কিন্তু ১৫ দফা গণনার মধ্যে প্রথম ৩ দফা গণনার ফলাফলে তাঁর ঝুলিতে এসেছে মাত্র ৬ হাজার ৭৪২ ভোট। শহরতলির শিক্ষিত মধ্যবিত্ত এলাকায় যাঁকে বামেদের নতুন মুখ বলা হচ্ছিল, সেই দীপ্সিতার ক্ষেত্রেও এখনও পর্যন্ত বড় সাড়া মিলছে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবারের নির্বাচন যা শেখাল, যা দেখাল

নির্বাচন কমিশনের এই 'লজিক্যাল ডিসক্রিপেনসি' বা তথাকথিত যৌক্তিক অসংগতির আড়ালে কি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? অনেকের মতে, এর লক্ষ্য হলো যেনতেন প্রকারেণ এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় বসানো। কিন্তু কেন?

আফরিন বেগম সিপিএমের নতুন প্রজন্মের অন্যতম মুখ। দীর্ঘদিন বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও রাজ্যজুড়ে খুব বেশি পরিচিত ছিলেন না। তবে এ বারের বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণার আগেই মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে উপস্থিত থেকে তিনি আলোচনায় আসেন। তারপর তাঁকে প্রার্থী করা হয় বালিগঞ্জে। কলকাতার অভিজাত বালিগঞ্জেও বামেদের প্রত্যাবর্তনের আশা ধাক্কা খাচ্ছে। এই কেন্দ্র একসময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, ১৯৭৭ থেকে ২০০১ পর্যন্ত টানা সাতবার জিতেছিল বামেরা। কিন্তু ১৩ দফা গণনার পর তৃণমূল প্রার্থী এগিয়ে, আর বাম ভোট সেভাবে জমাট বাঁধতে পারেনি। পুরনো সংগঠনের স্মৃতি থাকলেও নতুন সামাজিক বাস্তবতায় সেই জমি আর ফিরছে না, এই ইঙ্গিতই স্পষ্ট।

মুর্শিদাবাদের জলঙ্গিতে বাম প্রার্থী ইউনুস আলী সরকার ১৪ রাউন্ড শেষে ১৭ হাজার ভোটে পিছিয়ে। পানিহাটিতে কলতান দাশগুপ্ত ১৪ হাজার ৭২৯ ভোট পেয়েও ৪১ হাজারের বেশি ভোটে পিছিয়ে। তবে ডোমকলে মহম্মদ মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন।

অর্থাৎ এ বারের ভোটে বামেদের যে তরুণ মুখেরা প্রচারে আলো কেড়েছিলেন, গণনার টেবিলে সেই আলো ম্লান। শান্তিপূর্ণ ভোট, ঘরে ঘরে প্রচার, তরুণ মুখ সবই ছিল; যা ছিল না, তা হলো ভোট সংগ্রহের শক্তি। বাংলার ভোটার আপাতত বামেদের প্রত্যাবর্তনের ডাকের চেয়ে বড় লড়াই হিসেবে দেখেছেন তৃণমূল-বিজেপির ক্ষমতার সং

ঘর্ষকেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?