যেভাবে বিপ্লবী সাম্যময় বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন কৌতুকসম্রাট ভানু
Bhanu Bandyopadhyay: কিশোর সাম্যময়ের কাছে দীনেশ গুপ্ত ছিলেন পরম শ্রদ্ধার ‘দীনেশদা’। ঢাকার রাস্তায় দীনেশের সাইকেলের পিছনের ক্যারিয়ারে বসেই সাম্যময়ের দিন কাটত। দীনেশদার নির্দেশে বুকপকেটে বা জামার নিচে লুকিয়ে নিষিদ্ধ রাজনৈতিক বই আর প্রচারপত্র পৌঁছে দিতেন তিনি। শুধু তা-ই নয়, টিফিন বক্সে ভাত-তরকারির বদলে রিভলভার পুরে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করতেন।
১৯৭০ সাল। রবীন্দ্র সরোবর এলাকার ৪২-এ, চারু অ্যাভিনিউ-এর দোতলা বাড়িটিতে বসেছে ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবীর বিয়ের আসর। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়ে বলে কথা! চাঁদের হাট সেখানে সেদিন। কে নেই সেই বাড়িতে! উত্তমকুমার, সুচিত্রা সেন থেকে শুরু করে শুভেন্দু চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে রবি ঘোষ। সকলেই উপস্থিত সেখানে। কিন্তু অনুপস্থিত বাড়ির কত্তা। কনের পিতা ভানু বন্দ্যোপাধ্যায় তখন দুই হাতে খাবার নিয়ে পৌঁছেছেন আলিপুর সেন্ট্রাল জেলে। একটি বিশেষ সেলের দি...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






