বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা আসলে হিন্দুত্বের প্রকল্পেরই অংশ
Bihar meat ban near schools: ২০২৪ সালে শ্রাবণ মাস শেষে কেবল একদিনেই (১৪ অগাস্ট) বিহারবাসী প্রায় ১৩০ কোটি টাকার মাছ ও মাংস খেয়েছিলেন। এছাড়া বিহারের ‘চম্পারণ মিট’ ভারতজুড়ে প্রসিদ্ধ। যে রাজ্যের মানুষ এতখানি আমিষাশি তাঁরা যদি পাড়ার মোড়ের দোকান থেকে মাছ বা মাংস কিনতে না পারেন, নির্ঘাত অসুবিধায় পড়বেন।
উইলিয়াম গোল্ডিং তাঁর 'লর্ড অফ দ্য ফ্লাইজ' উপন্যাসে দেখিয়েছিলেন যে, শিশুরা যে সবসময় নিষ্পাপ দেবশিশু হবেই, তা নয়। কখনো-কখনো বড়োদের চেয়েও তারা বেশি হিংস্র। হিংসা যেন এক উত্তরাধিকার; শিশুদের অন্তর্নিহিত হিংস্রতা সবসময় পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে না। বিহার সরকার কিন্তু তা মনে করছে না। মনে করছে মাছ আর মাংসের দোকানই শিশুদের হিংস্র করে তুলছে। তাই রীতিমতো ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ করতে চলেছে। কিছুদিন আগেই বিহার সরকার একটি নির্দেশিকা জারি ক...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








