পরিচারিকাকে গরম তাওয়ার ছ‍্যাঁকা, প্রস্রাব চাটানো! অভিযুক্ত খোদ 'বেটি বাঁচাও'-এর কাণ্ডারি, কে এই সীমা পাত্র?

দলিত মহিলার নিগ্রহে অভিযুক্ত নেত্রী 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের একজন অন্যতম আহ্বায়ক।

Ramen Das
৩ মিনিট
পরিচারিকাকে গরম তাওয়ার ছ‍্যাঁকা, প্রস্রাব চাটানো! অভিযুক্ত খোদ 'বেটি বাঁচাও'-এর কাণ্ডারি, কে এই সীমা পাত্র?

বিজেপির জাতীয় মহিলা মোর্চার কার্যকরী কমিটির সদস্যের বিরুদ্ধেই এবার মহিলা নির্যাতনের অভিযোগ। বাড়ির পরিচারিকাকে নির্মম অত্যাচারে অভিযুক্ত হলেন ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী সীমা পাত্র। যাঁর স্বামী মহেশ্বর প্রাক্তন আইএএস আধিকারিক। গেরুয়া নেত্রীর এই কাণ্ড প্রকাশ্যে আসতেই ঝাড়খণ্ডে 'অপারেশন লোটাস' বিতর্কের মধ্যেই ফের অস্বস্তিতে বিজেপি। তড়িঘড়ি নেত্রীকে সাসপেন্ড করে দল। বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা করা হয় নেতৃত্বের তরফে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারাণ্ডি মুখ খোলেন এই ঘটনার বিরুদ্ধে। অত্যাচারিত ওই পরিচারিকার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। হেমন্ত সোরেনের সরকার ঘটনায় কড়া পদক্ষেপের আগেই পুলিশের গাফিলতির বিরুদ্ধে সোচ্চার হন রাজ্যপাল রমেশ বাইস। নড়েচড়ে বসে প্রশাসন। সীমার গ্রেফতারির পাশাপাশি এই ঘটনায় তাঁর ছেলে-সহ পরিবারের অন্য সদস্যদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিচারিকা নির্যাতন-কাণ্ডে স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়েছে মহিলা কমিশন। তৎপর হয়েছে অনগ্রসর শ্রেণির জন্য নির্ধারিত কমিশনও। প্রসঙ্গত, এই নেত্রী প্রধানমন্ত্রীর 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের একজন অন্যতম আহ্বায়ক।

এখানেই উঠেছে প্রশ্ন। ঘটনার পরেই সরব হয়েছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে ঝাড়খণ্ড সরকার ও পুলিশের ভূমিকা নিয়েও, বিশেষত যেখানে একজন দলিত মহিলার ওপর অত্যাচারের বিষয়টি স্পষ্ট হয়েছে। গরম তাওয়া দিয়ে ছ্যাঁকা থেকে শুরু করে মারধর, মেঝেতে থাকা প্রস্রাব চাটনোর মতো নৃশংস অভিযোগ একজন প্রতিষ্ঠিত পরিবারের রাজনৈতিক নেত্রীর বিরুদ্ধে ওঠায় হতবাক মনোবিদরাও। বিজেপি-বিরোধীদের অভিযোগ, মুখে মহিলাদের সুরক্ষা আর ভালো রাখার কথা বললেও, মোদি-শাহর দলের নেতারা আসলে মহিলাদের কেমন করে ভাল রাখতে পারেন, এই ঘটনা তারই প্রমাণ! পাল্টা, বিজেপি-বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, এত বড় অভিযোগের পরেও কেন ব্যবস্থা নিল না হেমন্ত সোরেনের পুলিশ, প্রশাসন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'বেটি বাঁচাও'-এর দেশে নির্বিচারে হয় ভ্রুণহত‍্যা, পুত্রসন্তানের নির্লজ্জ চাহিদা কমেনি আজও

ভারতীয় সমাজে পুত্রসন্তানের চাহিদা কার্যত কুসংস্কারের পর্যায়ে এসে পৌঁছেছে।

প্রশ্ন উঠছে এখানেই, অভিযোগ আর পাল্টা অভিযোগের দাবদাহে কীভাবে লঘু হয়ে যেতে পারে এই মারাত্মক অপরাধ! ১০ বছরের বেশি সময় ধরে পরিচারিকা হিসেবে কাজ করা একজন মহিলার ওপরে এমন অত্যাচার করা যায় কতটা অমানবিক হলে! দিনের পর দিন অকথ্য নৃশংস অত্যাচারে জর্জরিত করা যায় বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ সদস্যকে। কেউ কেউ বলছেন, এক মহিলার দলিত পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেননি অভিযুক্ত ওই বিজেপি নেত্রী। অমানুষিক শ্রমের পরেও এই অত্যাচার চালিয়েছেন দিনের পর দিন। যা প্রকাশ্যে আসেনি। ট‍্যুইটার এবং 'দলিত ভয়েস'-এর সূত্রে হঠাৎ প্রকাশ্যে এসেছে এই দলিত মহিলার ওপর অত্যাচারের আর এক করুণ ছবি। যা শোরগোল ফেলেছে আবার! যদিও সংশ্লিষ্ট মহলের একটি অংশের দাবি, এর শেষ নেই, যতদিন না মানুষের পরিচয় তাঁর জাত নয়, মানবিকতা দিয়ে হবে, ততদিন নিস্তার নেই এর থেকে।

এই ঘটনার পরেই দেশজুড়ে দলিত অর্থাৎ তথাকথিত অনগ্রসর শ্রেণির সামগ্রিক অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে প্রায় প্রতি মুহূর্তেই অভিযোগ উঠছে দলিতের প্রতি অত্যাচার নিয়ে। দেশের প্রায় সব রাজ্যে, বিশেষত, গো-বলয়ের রাজ্যে এর প্রভাব বাড়ছে ক্রমশ! সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, দেশের রাষ্ট্রপতি অধিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে বিশ্বরেকর্ড গড়লেও দেশজুড়ে আসলে কেমন আছেন দলিতরা, মহিলারা; নাকি প্রভাবশালী সীমা, মহেশ্বরদের অত্যাচারে ক্রমশ পিছিয়েই চলেছে অনগ্রসররা- প্রশ্ন উঠছে তা নিয়েও। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি দলিত অথবা অনগ্রসর শ্রেণির। শাসকের ক্ষমতায় টিকে থাকা অথবা দেশের সামগ্রিক উন্নয়নে এই অংশের ভূমিকা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে দাঁড়িয়ে এই অংশের মন রাখতে বারবার সোচ্চার হন শাসকরা। কেন্দ্রের বিজেপি সরকার, মোদি কৌশল রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্প, সব ক্ষেত্রেই বিশেষ ভূমিকা নিয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আবহ, কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যেই ঝাড়খণ্ড রাজ্যের মতো দলিত, আদিবাসী-অধ্যুষিত রাজ্যে এই ঘটনা স্বাভাবিকভাবেই চাপে ফেলেছে বিজেপিকে।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।