বাঘ, ঘূর্ণিঝড় আর ব্রিটিশ শাসনের মাঝেও টিকে ছিল মালঙ্গিরা, শেষ পর্যন্ত হার মানল কেন?
Malangi Salt Workers: সুন্দরবনের জঙ্গল, বাঘের উপদ্রব আর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যেও বছরের পর বছর টিকে ছিল মালঙ্গিদের লড়াই। কিন্তু খড় আর ঘাসের দাম যখন বাড়তে থাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া শাসন তখন এই প্রান্তিক শ্রমিকদের চরম সংকটের মুখে ঠেলে দেয়। ঐতিহাসিক সায়াকো কান্দার গবেষণা বলছে, বাংলার এই ঐতিহ্যবাহী লবণশিল্পের পতন শুধু ব্রিটিশ নীতি নয়, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বাজারের নিষ্ঠুর ওঠাপড়ার ফল।
আঠারো শতকের শেষ থেকে উনিশ শতকের মাঝামাঝি—বাংলার ইতিহাসের এই কালখণ্ডটি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত রক্তাক্ত ও নাটকীয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন একে একে গ্রাস করছে ভারতের রাজনৈতিক ক্ষমতা। নিজেদের শাসন ও বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে তৈরি করছে একের পর এক নতুন নীতি। তারই একটি বড় অংশ ছিল লবণের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করা। ১৭৭২ সালে বাংলা ও বিহারে লবণ উৎপাদনে কোম্পানির এই ‘মোনোপলি’ বলবৎ হয়, যা টিকে ছিল ১৮৬৩ সাল পর্যন্ত।
লবণ তখন কোম্পানির দ্বিতীয় বৃহত্তম রাজস্বের উৎস। দাম কৃত্রিমভাবে ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








