বাংলার ঢাকের বাদ‍্যে দেশজয় মেয়েদের! যে অসাধ‍্যসাধন করলেন ঢাকি গোকুল দাস

Durgapuja 2022: কলকাতা ছাড়িয়ে সানাতনী বাজনাকে গোকুল পৌঁছে দিয়েছেন বিভুঁইয়ে। তাঁর হাত ধরে বিদেশের মাটিতে প্রতিষ্ঠা পেয়েছে ঢাকবাদ্য।

tiasa gupta
৪ মিনিট
বাংলার ঢাকের বাদ‍্যে দেশজয় মেয়েদের! যে অসাধ‍্যসাধন করলেন ঢাকি গোকুল দাস

ড্রাম বিট দুর্গাপুজোর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দুর্গাপুজোয় ঢাকের পাগলা বিট ছাড়া উৎসবের আমেজ ধরে না, পুরুষরা তাঁদের কাঁধে তুলে নেন ঢাক। হাতে কাঠি। ঢাকির বাদ্যিতে মুখরিত হয় পুজো প্যান্ডেল।

'দ্য স্টেটসম্যান' এভাবেই একবার পুজোর অবিচ্ছেদ্য অনুষঙ্গ হিসেবে ঢাকের কথা তুলে ধরেছিল। সোনারোদে ঝলমলে মেঘ খিলখিল হেসে যায় নীল আকাশের বুকে। শিউলি ফুলের অপ্রতিরোধ্য আবেদন সিক্ত বাতাসে ভরে দেয় শরতের গন্ধ। দোলা লাগে কাশবনে। ত্রিনয়নীর দৃপ্ত আগমন-বার্তায় প্রকৃতি নীরব স্পন্দনে এঁকে নেয় রঙিন পৃথিবী। কবে থেকে সেই মাঠে মাঠে বাঁশের স্তূপ। এখন হইহই রব। জোরকদমে চলছে মা দুগ্গার ঘর বাঁধার কাজ। ছেলেবেলার ছেলেখেলার আনন্দধাম যেন এই প্যান্ডেলগুলো। কত দূর মূর্তি গড়া হলো- দেখতে স্কুলপালানো দুপুরে এ এক উন্মাদনা। এসবের মধ্যে ঢাকিপাড়া তৈরি হচ্ছে ঢাকের বোল তুলতে।

এমনই এক প্রতিষ্ঠানের নাম মছলন্দপুর মতিলাল ঢাকি ডট কম। যাঁর হাত ধরে এই প্রতিষ্ঠানের প্রমীলাবাহিনী প্রতি বছর বিদেশে পাড়ি দেয়, তিনি ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস। এবার তাঁর পুরুষ ও মহিলা ব্রিগেড ঢাক কার্নিভালে লখনউ, অসম, ঝাড়খণ্ড মাতাতে তৈরি হচ্ছে। রাজ্যের মধ্যে তাঁরা যাবেন বালুরঘাটে। প্রতিবার এই শহরের বুকে ঢাকের বোল তোলে গোকুলের প্রমীলাবাহিনী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার তাঁরা থাকছেন নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এমনটাই জানালেন ঢাকি-সম্রাট গোকুলচন্দ্র দাস।

মছলন্দপুর থেকে সঙ্গীতা দাস, পূজা বিশ্বাস, উমা দাসরা আগে বিভিন্ন সময়ে পুজোয় উড়ে গেছেন লন্ডন বা তানজানিয়া। এবারও ঢাকের চামড়ায় টান পড়েছে। বায়নাও এসেছে। কাঁধে ঢাক নিয়ে ভিন রাজ্যে যাওয়ার জন্য তৈরি গোকুলবাহিনী। কেন এবার তাঁরা বিদেশে যাচ্ছেন না? কী বললেন গোকুল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
রীতির ঐতিহ্য থেকে বিসর্জন, কোথায় আলাদা বাংলাদেশ আর পশ্চিমবাংলার পুজো? 

Bangladesh Durgapuja 2022: দুই বাংলার মানুষই নিজ নিজ নৌকায় দুর্গা প্রতিমা নিয়ে আন্তর্জাতিক সীমানা বরাবর ইছামতী নদীর মাঝখানে সেই নৌকা নিয়ে ভেসে পড়েন। একই জলে বিসর্জিত হয় দুই বাংলার উৎসব।

"করোনার সময় থেকে আমাদের বিদেশে যাওয়া বন্ধ। করোনার রেশ কেটেছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তাই এবারও বিদেশে অনুষ্ঠানের ডাক পাইনি।‘’

মছলন্দপুরের বিধানপল্লি। অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের বাস। স্বামীর সঙ্গে সংসারের হাল ধরতে পরিবারের মহিলারা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। কেউ চালাতেন টোটো, কেউবা দিন মজুর। সেই মহিলারাই এখন ঢাকের বোলে চমকে দিচ্ছেন। সৌজন্যে ঢাকি সম্রাট। মছলন্দপুরের গোকুলচন্দ্র দাসের প্রশিক্ষণে বিধানপল্লির মহিলা ঢাকিরা আজ ক্ষুরধার। গোকুলের হাতে গড়া এই মছলন্দপুর মতিলাল ঢাকি ডট কম। যখন সবাই মিলে কাঠি হাতে নেন, শরতের আকাশ তা তা থৈ থৈ নেচে ওঠে। মাথা দোলায় কাশবন। ঢাকের তালে খুশির বোল জানান দিচ্ছে, পুজো আর দেরি নেই।

বিধানপল্লির বাসিন্দা গোকুলচন্দ্র দাস। ২০০৪ সালে কলকাতার আহিরিটোলায় বসেছিল ঢাক বাজানোর প্রতিযোগিতার আসর। কলকাতার বিশিষ্ট শিল্পীদের বিচারে মছলন্দপুরের অজপাড়াগাঁর গোকুলের মাথাতেই উঠেছিল ঢাকিসম্রাটের মুকুট। সেই সূত্রেই বিশিষ্ট তালবাদক তন্ময় বসু, পণ্ডিত অজয় চক্রবর্তীদের মতো গুণী মানুষের সান্নিধ্যে আসেন গোকুল। ঢাক বাজাতে বিদেশেও পাড়ি দেন ২০১০ সালে। গোকুল গিয়েছিলেন সানফ্রান্সিসকো। সেখানে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে গিয়ে তাঁর নজরে পড়ে এক বিদেশিনী বিভিন্ন বাজনা বাজিয়ে ক্রেতাদের সাহায্য করছেন। তাঁকে দেখে গোকুল ভেবে নিয়েছিলেন, দেশে ফিরে মহিলাদের নিয়ে গড়ে তুলবেন ঢাকের দল। করলেনও তাই। তৈরি হলো মছলন্দপুর মতিলাল ঢাকি ডট কম। গোকুলের গুরুকুল।

পুজোর সময় অনেক উদ্যোক্তাই ঢাকির খোঁজে কিছুটা সমস্যায় পড়েন। ঠিকঠাক ঢাকি না হলে যে পুজো জমে না। ভালো ঢাকির সন্ধান করলেও পুরনো কিছু মুখই তাদের ভরসা। এই ফাঁকা জায়গাটাই ধরেছিলেন গোকুলচন্দ্র দাস। যিনি এ-রাজ্যের প্রথম সারির ঢাকিদের একজন। ২০০৪ সালে তিনি ঢাকি সম্রাট উপাধি পেয়েছিলেন। উত্তর ২৪ পরগনার মছলন্দপুর বিধানপল্লির এই বাসিন্দা ঠিক করেন, ভালো ঢাকি তৈরি করলে বাজার নিয়ে ভাবতে হবে না। কৃষিপ্রধান এলাকা মছলন্দপুরের মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, ঢাক অনেক কিছুই দিতে পারে। মেয়েরা এর তালিম নিলে ভালো বাজিয়ে হয়ে উঠবে। কেউ ফোন করছে কলকাতার কোনও নামী মণ্ডপ থেকে, কারও ফোন দিল্লি বা মুম্বই থেকে। সব্বাই চাইছেন, গোকুল দাসের ছাত্র-ছাত্রীদের। এর মধ্যেই ৬ জন মহিলা ও কয়েকজন ছেলেকে নিয়ে শুরু হয় তাঁর মিশন। মাসতিনেকে ওই ছেলে-মেয়েদের গড়েপিঠে তোলার পর শুভানুধ্যায়ীদের কাছ থেকে স্রোতের মতো আসতে থাকে কাজের সুযোগ। এখন ওই এলাকার অভিভাবকরা চাইছেন, মেয়েরা ঢাক বাজাক। আরও বেশি করে এই পেশায় আসুক। এই মহিলা ঢাকিদের নিয়ে এখন বিস্তর কৌতূহল পুজোকর্তাদের। প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে তাঁদের বাজি মহিলা ঢাকিরাই। ঢাক বাজাতে পুরুষদের রমরমা থাকলেও সেভাবে মেয়েদের দেখা যায় না। মছলন্দপুর, গোবরডাঙা, হাবড়া-র মেয়েরা সংসার সামলে ঢাক বাজানো শিখেছেন। তাঁরা বুঝেছেন, এর থেকে অনেক কিছু পাওয়ার আছে। কী করে নিজে পেশায় এলেন ঢাকি সম্রাট?

"আমার বাবা-ঠাকুরদা ঢাক বাজাতেন। বংশানুক্রমে আমিও ঢাক বাজাই। বাবার থেকে ঢাক বাজানো শেখা। কৃষিপ্রধান এলাকা হলেও আমরা কোনও দিন চাষবাস করিনি। পরিবারের অনুপ্রেরণায় ঢাকের কাঠি হাতে তুলে নিয়েছিলাম।‘’

গোকুল দাসের গুরুকুল-এর শিল্পীরা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন ভারতীয় সংস্কৃতির সনাতনী বাজনাকে। বিগত কয়েক বছর ধরে আমেরিকা, ফ্রান্স, লন্ডন, নরওয়ে এবং ইন্দোনেশিয়ায় থাকা প্রবাসী বাঙালীদের দুর্গাপুজোয় ঢাক বাজিয়ে মন জয় করেছেন মছলন্দপুরের অনেক বাজিয়ে। এ-বছর কলকাতার নিউটাউনে ঢাক, ঢোল ও কাঁসরের তালে মণ্ডপ মাতাতে তৈরি গোকুলবাহিনী। লখনউ, ঝাড়খণ্ড ও অসমে যাচ্ছেন পুরুষ ও মহিলা ঢাকিরা। কলকাতার পাশাপাশি ভিনরাজ্য মুখরিত হবে ঢাকের বোলে।

পণ্ডিত রবিশঙ্কর এবং তাঁর মেয়ে অনুষ্কাশঙ্কর ও ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে ইউরোপ, আমেরিকায় প্রায় অর্ধশতাধিক শো করেছেন গোকুলবাবু। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা ইন্দোনেশিয়াতেও একাধিকবার ঢাক বাজিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এক আলাপচারিতায় এমনটাই জানালেন তিনি। গোকুলবাবুর বাবা মতিলাল দাসও পেশায় ঢাকি ছিলেন। গোকুলবাবু এবং তাঁর দুই ছেলে সেই ধারাটিকেই বজায় রেখে শিল্পের ভিতটাকে আরও মজবুত করার চেষ্টা করে চলেছেন।

কলকাতা ছাড়িয়ে সানাতনী বাজনাকে গোকুল পৌঁছে দিয়েছেন বিভুঁইয়ে। তাঁর হাত ধরে বিদেশের মাটিতে প্রতিষ্ঠা পেয়েছে ঢাকবাদ্য। যাঁর অনুপ্রেরণায় সোশ্যাল ট্যাবু ঝেড়ে ফেলে মহিলারা ঢাক কাঁধে তুলে নিয়েছিলেন, প্রমাণ করেছেন ঢাকবাদ্যের মর্যাদা, সেই রূপকার গোকুলচন্দ্র দাস। পুজো এসে গেলে ঢাকের বাদ্য যেমন বুকে অনুরণন তোলে, তেমনই মনের মধ্যে জেগে থাকে এক আশ্চর্য গোকুল-কথা।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।