খ্রিস্টধর্ম পালন করায় পরিবারকে গ্রামছাড়া করার হুমকি, ভাটোরায় আক্রান্ত দম্পতি

Howrah Christian family: হাওড়ার ভাটোরায় প্রায় আট বছর ধরে খ্রিস্টধর্ম পালন করা এক পরিবারের উপর হামলা, মারধর ও গ্রাম ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে। কেন ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে এমন প্রশ্ন উঠছে? স্থানীয়দের একাংশের আচরণের অভিযোগ কতটা সত্য?

Sangita Ghorai
৩ মিনিট
খ্রিস্টধর্ম পালন করায় পরিবারকে গ্রামছাড়া করার হুমকি, ভাটোরায় আক্রান্ত দম্পতি

হাওড়ার শেষ প্রান্তে দ্বীপাঞ্চল ভাটোরা। চারপাশ ঘিরে রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদী। যাতায়াতের প্রধান ভরসা নদীপথ। হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরই বসবাস এই এলাকায়। অভিযোগ, এই গ্রামেরই একটি পরিবার প্রায় আট বছর ধরে খ্রিস্টধর্ম পালন করায় গত কয়েক দিন ধরে প্রতিবেশীদের একাংশের আক্রমণ ও হুমকির মুখে পড়েছে।

দক্ষিণ ভাটোরার মিনি বাজার এলাকায় থাকেন পুতুল মান্না ও কাঞ্চন মান্না। তাঁদের দুই পুত্রসন্তান। পুতুলের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর প্রতিবেশীদের একাংশ তাঁদের বাড়িতে চড়াও হয়ে খ্রিস্টধর্ম পালন নিয়ে প্রশ্ন তোলে। কেন সনাতন ধর্ম ছেড়ে তাঁরা খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন, তা নিয়ে তাঁদের হুমকি দেওয়া হয়। এমনকি বাড়ি এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার পাশাপাশি ভারত ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যিশুখ্রিস্টের জন্মস্থানেই তাঁদের চলে যেতে বলা হয় বলেও দাবি পরিবারের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তিন মাসে ২৬ নির্যাতনের ঘটনা, খ্রিস্টানদের সুরক্ষা নিশ্চিত করবে কে?

মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু দফতরের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। স্মারকলিপিতে গত তিন মাসে অন্তত ২৬টি নির্যাতনের ঘটনা এবং ১১টি এফআইআর নথিভুক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনের অভিযোগ, আরও বেশ কিছু ঘটনা ভুক্তভোগীদের ভয় বা নানা কারণে পুলিশের কাছে নথিভুক্ত হয়নি। অভিযোগগুলির মধ্যে রয়েছে প্রার্থনা সভায় হামলা, উপাসনাস্থলে ভাঙচুর, ধর্মীয় সামগ্রী নষ্ট করা এবং খ্রিস্টান ধর্মযাজক ও উপাসকদের হেনস্থা।

পুতুলের আরও অভিযোগ, ওই দিন পাড়ার কয়েক জন মহিলা তাঁকে মারধর করেন। তাঁকে ঘরে তালাবন্দি করে প্রায় পাঁচ ঘণ্টা রাখা হয় বলেও দাবি তাঁর। সেই সময় তাঁর স্বামী কলকাতায় কর্মরত ছিলেন। তাঁকে বাড়িতে আসতে বলা হয়। পরের দিন কাঞ্চন মান্না বাড়িতে ফিরলে ফের প্রতিবেশীদের সঙ্গে বচসা বাধে এবং তাঁকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কাঞ্চনের দাবি, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল।

পরিবারটির দাবি, প্রায় আট বছর ধরে তাঁরা খ্রিস্টধর্ম পালন করছেন। এত দিন তাঁদের নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। পুতুল ও কাঞ্চনের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের উপর অত্যাচার শুরু হয়েছে। পুতুল মান্নার বক্তব্য, তিনিও বিজেপিকে ভোট দিয়েছিলেন। তাঁর কথায়, এই দল ক্ষমতায় এলে যে তাঁদের সঙ্গে এমন ঘটনা ঘটবে ভাবতে পারেননি। পুতুল মান্না আরও বলেন, পাড়া প্রতিবেশীকে তিনি ভালোবাসেন। সবার সঙ্গে মিলেমিশেই থাকতে চান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু তান্ত্রিকের শিষ্য হয়েছিলেন খ্রিস্টান বিচারক, ইউরোপে ঝড় তুলেছিল তন্ত্রসাধনা

Tantra of Bengal: শিবচন্দ্র উডরফের মধ্যে তন্ত্রসাধনার উপযুক্ত লক্ষণগুলি দেখতে পেয়েছিলেন। তিনি উডরফকে  তন্ত্রমতে দীক্ষা দেন। 

১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পরপর তিন দিন আক্রমণ ও হুমকির অভিযোগের পর পুলিশকে বিষয়টি জানান পুতুল-কাঞ্চন। বর্তমানে তাঁদের বাড়ির সামনে দু’জন সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে। খ্রিস্টীয় সংগঠনের কাছ থেকেও আইনি সহায়তা পাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

অভিযোগ, মান্না পরিবারের দেখাদেখি গ্রামের আরও একটি পরিবার প্রায় তিন-চার বছর ধরে খ্রিস্টধর্ম পালন করছিল। সেই পরিবারের উপরেও স্থানীয়দের একাংশ চড়াও হয় বলে দাবি পুতুলের। ভয়ের কারণে ওই পরিবার সনাতন ধর্মে ফিরে আসার কথা জানিয়েছে বলেও দাবি তাঁর।

এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, গত তিন মাসে রাজ্যজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর প্রায় ২৬টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে বহু ঘটনা ভয়ের কারণে পুলিশের কাছে নথিভুক্ত হয়নি বলেও দাবি খ্রিস্টান সংগঠনগুলির।

দক্ষিণ ভাটোরার মান্না পরিবারের অভিযোগ সামনে আসার পর তাই শুধু একটি পরিবারের নিরাপত্তাই নয়, ধর্ম পালনের স্বাধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে খ্রিস্টীয় সংগঠনের তরফে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিক্ষোভে বাধা, নেতাদের আটক! কোন পথে CJP-র আন্দোলন?

রাজধানীতে আন্দোলন ঘিরে উত্তেজনার আবহে নিরাপত্তা বাহিনীর এই তৎপরতা নজর কেড়েছে। তবে রবিবারের পরবর্তী কর্মসূচি কোথায় এবং কীভাবে হবে, সে বিষয়ে সিজেপি-র ঘোষণার দিকে নজর রয়েছে।

বোট ক্লাবের মতো যন্তর মন্তরের উন্মুক্ততার দিনও অতীত

Delhi protests: ১৯৯৩ নাগাদ কার্যত বোট ক্লাবের গণআন্দোলনের যুগ শেষ হয়ে গেল। এখানেই ইতিহাসের এক অদ্ভুত পরিহাস।

উস্কানি দেওয়া যাবে না! CJP আন্দোলন নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

শুনানিতে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বিচারপতি ভি মোহনা বলেন, আপনারা যদি সত্যিই জনকল্যাণে আগ্রহী হন, তা হলে আপনাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার এবং অন্য কাউকে উস্কানি না দেওয়ার অঙ্গীকার করা উচিত।

দিল্লিতে বিক্ষোভ দমন নিয়ে জাতিসংঘের উদ্বেগ, প্রশ্নের মুখে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি?

Human rights violation in cockroach protests: ১০ অক্টোবর, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকে দিল্লির বিক্ষোভে, পুলিশি দমনপীড়নে ৭ হাজারের বেশি আটক হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদ বন্দিদের ‘তাৎক্ষণিক নিঃশর্ত মুক্তি’ দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই বিবৃতি, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ ও ‘দ্বৈত মানদণ্ড’ বলে প্রত্যাখ্যান করেছে।

কুকি-নাগা সংঘর্ষে ৯ জনের মৃত্যু, মণিপুরে কেন শান্তি ফেরানো যাচ্ছে না?

Manipur Violence: সংঘর্ষের সূত্রপাত কামজং জেলার চাসাদ গ্রামে। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে ২২ বছরের এক মহিলার মৃত্যু হয়। ওই মহিলা পাঁচ সন্তানের মা ছিলেন।

দুর্ভেদ্য দিল্লি, অদম্য প্রতিবাদ: মহালয়ায় যা যা ঘটল যন্তরমন্তরে

Delhi protests on Mahalaya: শুক্রবার সন্ধ্যা থেকে দিল্লির ব্যস্ততম রাস্তাগুলিতে শুরু হয় চেকিং। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা যন্তর মন্তর সংলগ্ন এলাকা, এমনকী বিমানবন্দরের আশেপাশেও গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এর আরও ঘণ্টাখানেক পর যন্তর মন্তর সংলগ্ন এবং মধ্য দিল্লির বড় অংশজুড়ে ইন্টারনেট বন্ধ করা হয়। এয়ারপোর্টেও জারি করা হয় ট্রাভেল অ্যাডভাইসারি।

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, নতুন করে যুদ্ধের মুখে পশ্চিম এশিয়া?

Saudi Arabia Riyadh Airport Attack: নিহতদের মধ্যে সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, আমেরিকা, মিশর, জর্ডন, সিরিয়া, প্যালেস্টাইন ও সুদানের নাগরিক রয়েছেন। এই ঘটনায় পশ্চিম এশিয়ার চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অর্ণব গোস্বামী, সুধীরদের প্রত্যাখ্যান মানুষের, অজুহাত অ্যালগরিদম?

Delhi CJP protest: অ্যালগরিই দর্শকদের প্রচলিত সংবাদমাধ্যম থেকে দূরে সরিয়ে দিচ্ছে?