সোনম ওয়াংচুকের গ্রেফতারি! নিরাপত্তা স্বার্থে নাকি রাজনৈতিক চাপে?

Sonam Wangchuk Arrested in Ladakh: সাবধানতামূলক গ্রেফতারি প্রায়শই আন্দোলনকে দুর্বল নয়, শক্তিশালী করে। ওয়াংচুককে যদি ‘‌বলির পাঁঠা’‌ বানানো হয়, তবে তাঁর জনপ্রিয়তা বাড়বে। আন্দোলন পাবে নৈতিক উচ্চভূমি।

Rajib Dey
২ মিনিট
সোনম ওয়াংচুকের গ্রেফতারি! নিরাপত্তা স্বার্থে নাকি রাজনৈতিক চাপে?

জমির মালিকানা ও সাংস্কৃতিক সুরক্ষা কোনো বিচ্ছিন্নতাবাদী দাবি নয়, বরং বহুত্ববাদী ভারতের ভিত্তি। প্রসঙ্গটি আসছে লাদাখের বর্তমান পরিস্থিতির কারণে। লাদাখ থেকে সদ্য গ্রেফতার করা হয়েছে সোনম ওয়াংচুককে। পরিবেশ ও শিক্ষার পরিমণ্ডলে সুপরিচিত এই নামটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। অভিযোগ, লেহ-তে সাম্প্রতিক আন্দোলনে তাঁর প্ররোচনায় হিংসা ছড়িয়েছে। প্রাণহানি ঘটেছে। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাঁকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করা হয়েছে। পাশাপাশি তাঁর সংগঠনের বিদেশি অনুদান নেওয়ার অনুমতিও বাতিল করা হয়েছে। তবে প্রশ্ন রয়েই যায়, এই পদক্ষেপ কেবল আইনশৃঙ্খলার পরিপ্রেক্ষিতেই, নাকি রাষ্ট্রের চোখে দেখা দিয়ছিল সিঁদুরে মেঘ?‌ তাই কি সাবধানতামূলক এই গ্রেফতারি?

লাদাখের আজকের এই সঙ্কট হঠাৎ তৈরি হয়নি। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। রাষ্ট্র তখন দাবি করেছিল, উন্নয়ন ও শাসনের সুবিধার জন্য এই পদক্ষেপ জরুরি। কিন্তু বাস্তবে নির্বাচিত পরিষদের ক্ষমতা হ্রাস পেল। জমির মালিকানা ও সাংস্কৃতিক সুরক্ষার প্রশ্নে স্থানীয় মানুষের অনিশ্চয়তা বাড়ল। এরপর থেকেই ষষ্ঠ সূচীর আওতায় সংরক্ষণ এবং পূর্ণ রাজ্যের দাবি ক্রমশ জোরালো হতে থাকল। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অনুরূপ দাবি মেনে নিয়েছিল দিল্লি। যাতে স্থানীয় সংস্কৃতি ও জমির সুরক্ষা নিশ্চিত হয়। সেই অভিজ্ঞতা থেকেই লাদাখবাসীর দাবি আরও দৃঢ় ভিত্তি পেয়েছে বলা যেতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুঁজির দানবের বিরুদ্ধে লড়ছিলেন বলেই কি গ্রেফতার সোনম ওয়াংচুক?

Ladakh Activist Sonam Wangchuk Detained: যে-স্কুলটি তিনি প্রতিষ্ঠা করেছেন সেই স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECMOL) সম্পূর্ণভাবে সৌরশক্তিচালিত।

ঠিক এই জায়গায় সরকারের চোখে ওয়াংচুক যেন সিঁদুরে মেঘ। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত, স্থানীয়ভাবে জনপ্রিয়। আন্দোলন যদি তাঁর নেতৃত্বে আরও গতি পায়, তবে তা সীমান্ত-সংবেদনশীল এই অঞ্চলে অশান্তি ছড়াতে পারে। চিনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লি কোনোভাবেই চায় না লাদাখের রাজনৈতিক অসন্তোষ আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠুক। সেই কারণেই ওয়াংচুককে সরিয়ে দেওয়া হলো। যা আসলে আন্দোলনের কেন্দ্রীয় এই চরিত্রকে নিষ্ক্রিয় করার কৌশল। কিন্তু, এর ফলে সমস্যা মিটবে কি? বরং বাড়তে পারে। গণতন্ত্রে ন্যায্য দাবি দমন করলে তা ভিন্ন রূপে প্রস্ফুটিত হবেই।

সাবধানতামূলক গ্রেফতারি প্রায়শই আন্দোলনকে দুর্বল নয়, শক্তিশালী করে। ওয়াংচুককে যদি ‘‌বলির পাঁঠা’‌ বানানো হয়, তবে তাঁর জনপ্রিয়তা বাড়বে। আন্দোলন পাবে নৈতিক উচ্চভূমি। সরকার হয়ত সাময়িক শান্তি অর্জন করবে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষোভের আগুন আরও ঘনীভূত হবে। যাকে বলে ছাই চাপা আগুন। তাই বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আলোচনার পথ বেছে নেওয়া। ষষ্ঠ সূচী নিয়ে আশঙ্কা থাকলেও এর মধ্যে বেশ কয়েকটি সাংবিধানিক দৃষ্টান্ত তো রয়েছেই। মনে রাখতে হবে, জমির মালিকানা ও সাংস্কৃতিক সুরক্ষা কোনো বিচ্ছিন্নতাবাদী দাবি নয়, বরং বহুত্ববাদী ভারতের ভিত্তি। যদি দিল্লির সরকার দেশের কোনো এক কোণে থাকা মানুষের দাবি এবং একগুচ্ছ আশঙ্কাকে দেশের নিরাপত্তা জন্য হুমকি হিসেবে দেখে, তবে লাদাখের আজকের অস্থিরতা ক্রমশ দেশব্যাপী নানা প্রশ্নের জন্ম দিতে পারে।

ওয়াংচুকের গ্রেফতার তাই এক ব্যক্তির আটক নয়, বরং রাষ্ট্রের মানসিকতার প্রতিফলন। অতীতে যেমন উত্তর-পূর্বে সংবিধান নমনীয়তা দেখিয়েছিল, তেমন পথ যদি লাদাখের জন্যও খোলা না হয়, তবে ভবিষ্যৎ হবে আরও জটিল। সোনম ওয়াংচুক আজ কেবল এক নাম নন, তিনি লাদাখের জনগণের উদ্বেগ ও আশা এই দুইয়েরই প্রতীক। সেই প্রতীককে দমন করলে মেঘ সরবে না, বরং গণতন্ত্রের আকাশেই ঘনাবে অশান্তির ছায়া।

লিখেছেন
Rajib Dey
Rajib Dey
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।