অভিজিৎ একা নন, আদালত থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন যে সব বিচারপতিরা

Judges in Politics : সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বহরুল ইসলাম অবসর নেওয়ার কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করে বরপেটা থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন।

inscript
৩ মিনিট
অভিজিৎ একা নন, আদালত থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন যে সব বিচারপতিরা

কলকাতা হাইকোর্টে এর আগে এমন ঘটনা ঘটেনি। কিন্তু বিচারপতি থাকা অবস্থাতেই পদত্যাগ ঘোষণা করে রাজনৈতিক ময়দানে নামার ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও যে তর্ক হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর ও রাজনীতিতে যোগদানের ঘোষণায় সেই তর্কই উঠেছে ফের। আদালতের প্রাক্তন বিচারকরা কি অবসরের বা পদত্যাগের সঙ্গে সঙ্গেই কোনও রাজনৈতিক শিবিরে যোগ দিতে পারেন? ১৯৪৯ সালের ৭ জুন কে টি শাহ গণপরিষদের সামনে একটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, সাংবিধানিক আদালতের বিচারকদের অবসর গ্রহণের পরে কোনও কার্যনির্বাহী পদ গ্রহণে বাধা দেওয়া উচিত।

বলা হয়, যিনি সুপ্রিম কোর্ট বা ফেডারেল কোর্ট বা কোনও হাইকোর্টের বিচারক পদে থেকেছেন ৫ বছর ধরে, তাকে কেন্দ্রের কোনও রাজ্যের সরকারের অধীনে ভারত সরকারের অধীনস্থ কোনও নির্বাহী অফিসে নিয়োগ করা হবে না। অর্থাৎ রাষ্ট্রদূত, মন্ত্রী, হাইকমিশনার, ট্রেড কমিশনার, হতে পারবেন না। আম্বেদকর কিন্তু বলেছিলেন, “বিচারব্যবস্থা অনেকাংশে নির্বাহী বিভাগের সঙ্গে সম্পর্কিত নয়: এটি জনগণের অধিকার এবং কিছুটা ভারত সরকারের অধিকারের সঙ্গে সম্পর্কিত…"। আম্বেদকর উল্লেখ করেছিলেন, ভারতীয় বিচারকরা অপেক্ষাকৃত কম বয়সে অবসর নেন। তাই কোনও পদে থাকার সুযোগ বন্ধ করে দেওয়াটা আখেরে বোঝা বাড়াবে। তবে, আলোচনা-বিতর্ক সত্ত্বেও অবসর-পরবর্তীকালে বিচারকদের বিষয়ে সাংবিধানিক নীরবতার ইতি ঘটেনি।

১৯৫২ সালে নেহেরু ওড়িশার রাজ্যপাল হিসাবে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি স্যার সৈয়দ ফজল আলিকে নিযুক্ত করেন। এম সি চাগলা ১৯৫৮ সালের ২৬ অক্টোবর বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। নেহেরু অবিলম্বে চাগলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং পরে ব্রিটিশ যুক্তরাজ্যের হাইকমিশনার নিযুক্ত করেন। চাগলা নেহেরুর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীও হন পরে। ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধির মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হন চাগলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন তমলুক আসন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে বিজেপি?

Justice Abhijit Ganguly Tamluk: কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর আর খেজুরি বিধানসভা ইতিমধ্যেই বিজেপির দখলে।

ষাটের দশকের শেষের দিকে বিচার বিভাগের সঙ্গে ইন্দিরার দ্বন্দ্ব বাড়তে শুরু করলে, প্রধান বিচারপতি কে সুব্বা রাও ১৯৬৭ সালের ১১ এপ্রিল পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হন। তবে ইন্দিরার মনোনীত প্রার্থী জাকির হোসেনের কাছে হেরে যান তিনি। সাংবিধানিক আদালতের বিচারক পদত্যাগ করে রাজনৈতিক অঙ্গনে প্রবেশের এটাই প্রথম বড় ঘটনা। জাকির নিজেও ছিলেন বিচারক।

বিচারপতি কে এস হেগডেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, লোকসভার স্পিকার হিসাবেও কাজ করেছেন। হংস রাজ খান্না এডিএম জবলপুরের মামলার পরে পদত্যাগ করে তিন দিনের জন্য চরণ সিং সরকারের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। কংগ্রেসের আমলে বহরুল ইসলাম, রঙ্গনাথ মিশ্রের মতো বিচারপতিরাও সরাসরি সংসদীয় রাজনীতিতে আসেন।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বহরুল ইসলাম ছিলেন অসমের মানুষ। অবসর নেওয়ার কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করে বরপেটা থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েন বহরুল। আটের দশকের সেই সময় অসমে তখন জাতিদাঙ্গার লড়াই, বাঙালিদের উপর নিপীড়ন চলছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি চরম বিপাকে। বহরুল ইসলাম ছিলেন রাজ্যসভার সদস্য। তারপরে রাজ্যসভা থেকে পদত্যাগের পর অসম ও নাগাল্যান্ড হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। পরে আবার প্রধান বিচারপতিও হন। সেখান থেকে পদত্যাগ করার পর তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি করা হয়। সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগ করে তিনি নির্বাচনে লড়েন। তাই দেশের অন্যত্র এমন নজির আগে থেকেই ছিল তবে কলকাতা হাইকোর্টে এর আগে এমনটা ঘটেনি।

১৯৯২ সালে তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফাতিমা বেভি এবং ২০১৪ সালে কেরলের রাজ্যপাল হিসাবে সাথশিবমের যোগদান প্রমাণ করে বিচার ব্যবস্থা থেকে সরে এসে অনেকেই দেশের নানা রাজ্যেরই রাজ্যপাল হয়েছেন। বিচারপতি এস আব্দুল নাজিরও ২০২৩ সালে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে সরে আসার চার মাসের মধ্যে রঞ্জন গগৈও রাজ্যসভার মনোনয়ন পান।

এই সমস্ত ক্ষেত্রেই প্রশ্ন উঠেছিল বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই প্রশ্ন থেকে যাচ্ছে তাঁর রায়, সিদ্ধান্ত সবই কি তাহলে রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল? সাধারণ মানুষ যাকে আইনের 'দেবতা' ভেবেছেন তিনি কি আসলে রাজনীতির আখের গোছাতেই এমন করলেন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।