কেন তমলুক আসন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে বিজেপি?

Justice Abhijit Ganguly Tamluk: কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর আর খেজুরি বিধানসভা ইতিমধ্যেই বিজেপির দখলে।

inscript
৩ মিনিট
কেন তমলুক আসন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে বিজেপি?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিককালে বাংলার সাধারণ মানুষের একটা বড় অংশ তাঁর মধ্যেই খুঁজে পেয়েছিল 'ত্রাতা'-কে। রাজ্যে শাসক তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন অভিজিৎ। বঞ্চিত, ক্ষুব্ধ মানুষের হয়ে কথা বলার লোক পাওয়া গেছে, যিনি শাসককে ভয় পান না- এমনটাই বিশ্বাস করেছিল আম জনতা। সব ঠিক থাকলে মঙ্গলবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন সেই বিচারপতিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, চাকরি ছেড়ে রাজনীতিতে যাবেন। তৃণমূলে যে যাবেন না সে তো জানাই। সিপিএমের অনেকেই বাকি মানুষের মতো ‘মসিহা’ ভেবেছিলেন অভিজিৎকে। আসলে বিচারপতির ভাবগতিক দেখে তেমনটা মনে হওয়া অস্বাভাবিকও না। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি এবং প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। এই কেন্দ্রে এখন তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পুত্র তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। মোক্ষম চাল বিজেপির, নিঃসন্দেহে। কিন্তু তমলুক থেকেই কেন?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, যে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মনে আশা জুগিয়েছিলেন অভিজিৎ, সেই প্রার্থীদের একটি বিরাট অংশই পূর্ব মেদিনীপুরের। অনেকে আবার বলছেন, শুভেন্দুর দুই ভাইকেই, সৌমেন্দু এবং দিব্যেন্দুকে লোকসভা ভোটে প্রার্থী করার কথা বিজেপির। সৌমেন্দু কাঁথি থেকে দাঁড়াচ্ছেনও কিন্তু দিব্যেন্দু এখনও তৃণমূলেরই সাংসদ। তবে শাসকদলের সঙ্গে তাঁর সম্পর্ক টলমলে। বিচারপতি অভিজিৎকে তমলুকের প্রার্থী না করলে পরিবারতন্ত্রের অভিযোগ তুলত তৃণমূল। আপাতত সেই সম্ভাবনা নস্যাৎ করে দিতে চাইছে বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুণাল ঘোষের পরামর্শেই বিজেপিতে বিচারপতি অভিজিৎ?

Kunal Ghosh - Abhijit Ganguly: বিচারপতির উদ্দেশে কুণাল বলেছিলেন, ‘‘অবসরের বেশি দিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে।"

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তে কয়েকটি প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। তিনি পেশাগতভাবে একজন বিচারপতি। হঠাৎ একদিন সকালে উঠে তিনি বিজেপি হয়ে গেলেন তাও নয়। কোনও রাজনৈতিক আদর্শের প্রতি ব্যক্তির সমর্পণ বা সমর্থনের প্রক্রিয়া অনেকদিন ধরেই চলতে থাকে। এক্ষেত্রেও তেমনটা হওয়া স্বাভাবিক। তাহলে প্রশ্ন ওঠে মাথায় ও মনে বিজেপির প্রতি সমর্থন নিয়ে এই রাজ্যে শাসকের দুর্নীতির বিচার করছিলেন তিনি? বিচারপতি আসনে বসা অবস্থায় তাহলে তাঁর সব বক্তব্য, সব সিদ্ধান্ত, সব রায় রাজনৈতিকভাবে প্রভাবিতই ছিল। আসলে বিজেপির বিচারপতি ছিলেন অভিজিৎ?

অভিজিৎ এর আগে একাধিক ইঙ্গিত দিয়েছিলেন গেরুয়াপক্ষ সমর্থনের। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, ‘‘দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।’’ ইস্টার্ন কোল্ডফিল্ডের স্কুলের শিক্ষকরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ ওঠায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে বলেছিলেন, "স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন।" বিজেপির হয়ে ভোটে লড়ে তিনি জিতলে বিজেপির বিধানসভা দখলের লড়াইটা সহজ হয়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যোগী আদিত্যনাথ, আদানিই তবে 'আদর্শ' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

Justice Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে বললেন, ‘‘দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন।’’

পূর্ব মেদিনীপুরে ২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকেই জয়ের ধারা শুরু হয়েছিল অধিকারী পরিবারের। সেবার তমলুক কেন্দ্রে সেই সময়ের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী তৎকালীন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠকে হারিয়ে জয়ী হয়েছিলেন। আর কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীও সিপিএমকে হারিয়ে জয়ী হয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে ফের শুভেন্দু অধিকারী সিপিএম প্রার্থী ইব্রাহিম আলিকে হারিয়ে জেতেন। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারীও জয়ী হন। এর প্রায় আড়াই বছর পর তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছেড়ে বিধানসভায় লড়াই করার জন্য পদত্যাগ করায় উপনির্বাচনে তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী জয়ী হন। ২০১৯ সালের ভোটে তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী জেতেন বিজেপির সিদ্ধার্থ নস্করকে হারিয়ে। আর কাঁথিতেও জেতেন শিশির অধিকারী।

কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর আর খেজুরি বিধানসভা ইতিমধ্যেই বিজেপির দখলে। কাঁথি লোকসভা আসনে বিজেপি সৌমেন্দু অধিকারীকে দাঁড় করাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম, হলদিয়া, ময়না বিধানসভা আছে বিজেপির দখলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা আসনে জিতলে বিধানসভা নির্বাচনে অনেকটা এগিয়ে যাবে বিজেপি। তমলুক কাঁথি ধরেই পূর্ব মেদিনীপুরে বিজেপি নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে বলেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থীকে বাছা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?