ইজরায়েলের হাসপাতাল লক্ষ্য করে ইরানের হামলা! নেতানিয়াহুর হাত ধরবেন ট্রাম্প?

Iran Israel Conflict: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইজরায়েলের পাশে যোগ দেয়, তবে তারা “অপূরণীয়” ক্ষতির মুখোমুখি হবে।

inscript
২ মিনিট
ইজরায়েলের হাসপাতাল লক্ষ্য করে ইরানের হামলা! নেতানিয়াহুর হাত ধরবেন ট্রাম্প?

ইজরায়েলের একাধিক স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এর মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টারও রয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কয়েক ঘণ্টা আগে ইজরায়েল ইরানের একটি নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি ও নাতাঞ্জ অঞ্চলের পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। পাল্টা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণের কানফাটা শব্দ শুনতে পাওয়া গিয়েছে তেল আভিভ, জেরুজালেমেও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়েরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের এই হামলায় হাসপাতাল ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত একটি বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তবে, হামলার আগে এই ভবন থেকে বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাসপাতালে না আসার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। গত শুক্রবার যুদ্ধ শুরু হওয়ার পর ইজরায়েলের কোনও হাসপাতালে প্রথম সরাসরি হামলা চালাল ইরান।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের আরাক অঞ্চলে একটি নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি এবং নাতাঞ্জে পারমাণবিক অস্ত্র তৈরির একটি কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা রোধ করা। ইজরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় একজন গুরুতর আহত এবং ২২ জন সামান্য আহত হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই মূল লক্ষ্য ইজরায়েলের? যা জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Israel: বড় প্রশ্ন হলো, ইজরায়েল কি আবারও ডোনাল্ড ট্রাম্পকে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে পারবে, যেমনটা ইরানের উপর অতীতের হামলার সময় করেছিল?

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষের সপ্তম দিনে এসে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের অক্ষে যোগ দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন, “আমার কিছু পরিকল্পনা আছে, তবে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করি। পরিস্থিতি বদলাতে পারে। দেখা যাক”। ইজরায়েল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে মার্কিন অস্ত্রের সাহায্য চেয়েছে। এই সম্ভাবনায় যুদ্ধ আরও প্রলম্বিত হওয়ার আশঙ্কা বেড়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইজরায়েলের পাশে যোগ দেয়, তবে তারা “অপূরণীয়” ক্ষতির মুখোমুখি হবে। তবে,ইরানের একজন বরিষ্ঠ কূটনীতিক বলছেন, তারা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের প্রতিনিধি বা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করতে রাজি বলে মতপ্রকাশ করেছেন। তিনি ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে চান।

এদিকে, ইরানে গত ১২ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বিভ্রাট চলছে। নেটব্লকস নামে একটি সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন ঘটছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইজরায়েলের গুপ্তচরবৃত্তি ও সামরিক কার্যকলাপ রোধ করতে সরকার এই পদক্ষেপ করেছে।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা এখনও রয়েছে। ট্রাম্প বলেছেন, কূটনীতির মাধ্যমে বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব। তবে, ইরানের সর্বোচ্চ নেতা “নিঃশর্ত আত্মসমর্পণের” প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি ইরানের অনুররোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে অংশ নেবে ইজরায়েলও। এই আবহে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।