মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা? সমীক্ষার দাবি কতটা সত্য

Narendra Modi popularity: নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে দেখানো সাম্প্রতিক মর্নিং কনসাল্ট সমীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই রিপোর্টের পদ্ধতি, নমুনা নির্বাচন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করে দেখা হয়েছে দাবিটির বাস্তব ভিত্তি কতটা শক্তিশালী এবং এটি সত্যিই বৈশ্বিক জনমতের প্রতিনিধিত্ব করে কিনা।

inscript
৩ মিনিট
মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা? সমীক্ষার দাবি কতটা সত্য

কয়েক মাস অন্তর ভারতীয় মিডিয়ায় একই শিরোনাম ঘুরে ফিরে আসে—‘মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অনুমোদনের হার ৬৮ শতাংশ দেখিয়ে তাঁকে শীর্ষে রাখা হয়েছে। এএনআই, ট্রিবিউন ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রচার করেছে। একবার খতিয়ে দেখা উচিত, এই দাবির ভিত্তি কতটা মজবুত?

মর্নিং কনসাল্টের ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ নামে এই সমীক্ষাটি ২০টির বেশি দেশের নেতাদের অনুমোদন মাপে। মার্চ ২ থেকে ৮ তারিখে তাদের সমীক্ষার তথ্য অনুসারে মোদির অনুমোদন ৬৮ শতাংশ, অসমর্থন ২৬ শতাংশ। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং দুজনেই ৬২ শতাংশে দ্বিতীয় স্থানে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কত যুদ্ধ থামালেন বিশ্বগুরু?

Narendra Modi Vishwaguru: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ভারত কেন মধ্যস্থতা করতে পারছে না? বিশ্বগুরু হিসেবে তাঁর ভূমিকা শুধুই কল্পনা?

কিন্তু কী ভাবে এই অনুমোদন দেওয়া হয়, একটি মার্কিন অনলাইন নন-প্রোব্যাবিলিটি পোলিং ফার্মের প্রোপ্রাইটারি ট্র্যাকার কি এই কাজে আদৌ সিদ্ধহস্ত?

মনে রাখতে হবে, স্বেচ্ছায় অংশগ্রহণকারীরা সমীক্ষায় যোগ দেন— সমীক্ষার জন্যে সংগৃহীত তথ্য র‍্যান্ডম স্যাম্পেল নয়। অর্থাৎ দেশের সমস্ত জায়গার প্রতিনিধিত্ব এই নমুনা করে না। ভারতে ইন্টারনেটের প্রসার অসমান। শহুরে, উচ্চবিত্ত, স্মার্টফোন-ব্যবহারকারী এবং রাজনৈতিকভাবে সক্রিয় মানুষের প্রতিনিধিত্ব এই ধরনের সমীক্ষায় বেশি হয়। গ্রামীণ, নিম্নবিত্ত, বয়স্ক এবং ডিজিটাল-বিচ্ছিন্ন জনগোষ্ঠী অনেকাংশে বাদ পড়ে। ফলে এই জরিপ ভারতের ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না—শুধু অনলাইন ব্য়বস্থাপনায় অতি স্বচ্ছন্দ জনগোষ্ঠীর মতামত প্রতিফলিত করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জনগণের টাকায় দেদার প্রচার! মোদি জমানায় বিজ্ঞাপনের পিছনে উড়ছে ২ কোটি টাকা রোজ

Modi Govt’s Advertisement: সরকারি প্রকল্প থেকে কর্মসূচী, প্রচারের ক্ষেত্রে যে ভাবে বিজ্ঞাপনের হাত ধরেছে সরকার, তা কার্যত অভাবনীয়। আর তার পিছনে কোষাগার থেকে খরচ হচ্ছে কোটি কোটি টাকা।

দ্য ওয়্যারের একটি প্রতিবেদন দেখায়, আন্তর্জাতিক তুলনা করাটাও সমস্যাসঙ্কুল। বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবস্থাপনা, জনসংখ্যা, প্যানেলের গুণগত মান, মিডিয়া পরিবেশ এবং উত্তরদাতাদের আচরণ আলাদা। এক দেশের ট্রেন্ড অন্য দেশের সঙ্গে তুলনা করলে ভুল হতে পারে। আর, সমীক্ষাটি বাণিজ্যিক উদ্দেশ্যেই তৈরি—পূর্ণাঙ্গ পদ্ধতি প্রকাশ করা হয় না। প্যানেলের রচনা, ভাষা-সমর্থন, উত্তরের হার, প্রশ্নের ক্রম—সবকিছুর বিস্তারিত তথ্য সর্বসাধারণের জন্য উপলব্ধ নয়। কাজেই এই তথ্যটি অস্বচ্ছ, একথা বললে ভুল হবে না।

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের সমীক্ষা দেশের ভিতরকার প্রবণতা বোঝার জন্য কাজে লাগলেও, ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’ বলে ঘোষণা করা অতিরঞ্জিত। যদি বস্তুনিষ্ঠ হতে হতো তবে শিরোনামটি লেখা উচিত ছিল—একটি মার্কিন অনলাইন নন-প্রোব্যাবিলিটি জরিপ সংস্থার ট্র্যাকার অনুসারে মোদি যে দেশগুলির নেতাদের মধ্যে সর্বোচ্চ অনুমোদন পেয়েছেন।

এই বিতর্ক আবারও মনে করিয়ে দিচ্ছে, জনমত সমীক্ষা, একজিট পোলের ফলাফল বোঝার সময় পদ্ধতি ও সীমাবদ্ধতা উপেক্ষা করা চলে না। ভোট আসছে বেশ কয়েকটি রাজ্যে। এখন এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সমীক্ষার রিপোর্ট সামনে আসবে আরও বেশি। চোখ কান খোলা রাখা ছাড়া দ্বিতীয় উপায় নেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।