ত্রিপুরা কি বামের না রামের? সারা দেশের নজর আজ বাংলার পড়শি রাজ্যে

Tripura Election : মোট ভোটার ২৮.১৩ লাখ, প্রার্থী সংখ্যা ২৫৯, এক ঝলকে জেনে নিন ত্রিপুরা ভোটের সমস্ত খুঁটিনাটি

inscript
২ মিনিট
ত্রিপুরা কি বামের না রামের? সারা দেশের নজর আজ বাংলার পড়শি রাজ্যে

সকাল থেকেই শিরোনামে ত্রিপুরা। আজ সেখানে হাই ভোল্টেজ নির্বাচন। বাঙালি অধ্যুষিত বলেই ত্রিপুরার ভোটে বাংলার একটা ছাপ মিলতে পারে বলে জল্পনা ছড়িয়েছে ইতিমধ্যে। বাংলার উন্নয়ন মডেলকে সামনে রেখেই এবারে ত্রিপুরায় ভোট লড়ছে তৃণমূল। অপরদিকে রয়েছে লাল এবং গেরুয়া শিবিরও। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা বজায় রেখেছে নির্বাচন কমিশন। এবার ৬০ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে তিপরা মোথাকে ঘিরে ভাবাবেগ।

সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩৩৩৭টি বুথে ভোট হবে। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। এরই মধ্যেই প্রায় ১১০০টি বুথ রয়েছে যেগুলোর ভোট নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে জোর কদমে। পাশাপাশি আরও ২৮টি বুথ রয়েছে যেগুলো অতি মাত্রায় ক্রিটিক্যাল। ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ টি কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে এবং এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ত্রিপুরা পুলিশ। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ২৮.১৩ লাখ। এর মধ্যে মহিলা ভোটের সংখ্যা ১৩.৯৮ লাখ এবং পুরুষ ভোট ১৪.১৪ লাখ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ম নয়, চাকরিই পথ! ত্রিপুরাতে কি এবার হারানো গড় ফিরে পাবে বামেরা?

Tripura Assembly Election 2023: রাজ্য ভাগাভাগি না করেই সাংবিধানিক কাঠামোর মধ্যেই আদিবাসীদের সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করতে চায় বামেরা।

২০১৮ এর শেষ নির্বাচনে দারুণ ফল করেছিল বিজেপি। দুই দশকের বাম শাসনের যবনিকা পতন ঘটেছিল তাদের হাত ধরেই। এবার সেই গেরুয়া বাহিনীকে টলাতে তাই জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস শিবির। অন্যদিকে, এবারই প্রথম রাজ্য স্তরে ভোট লড়ছে তৃণমূল। এর আগে গত পুরসভা ভোট প্রথম নিজের অস্বিত্ব জানান দিয়েছিল তারা। সেখানেই মিলেছিল দারুণ ফল। প্রথমবার প্রতিযোগিতায় নেমেই মোট ৬০টি আসনের মধ্যে ২৮ টি আসন দখল করেছিল তারা। ফলে এবারে এই ত্রিপুরা ভীত হয়ে চলেছে ত্রিমুখী সংগ্রাম বলাই বাহুল্য। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল অবধি।

হাইভোল্টজ এই ভোটের ফলাফল আগামী ২ মার্চ। ত্রিমুখী লড়াইয়ে এবার কোন দিকের পাল্লায় ভার বেশি হতে চলেছে সেই উত্তর দিতে পারবে সময়। গত বারের মতো এবারেও কি নিজেদের জায়গা ধরে রাখতে পারবে বিজেপি? নাকি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধাতেই হবে জাদু, আবারও পুরনো গৌরব ফিরে পাবে বামেরা! নাকি এই সব অঙ্ক মিথ্যে করে দেবে তৃণমূলের ভোট ব্যাংক? পুরোভোটের হিসেবে আরও খানিকটা শান দিয়ে তারাই কি এবার উঠে আসতে পারে ক্ষমতায়? এই সব প্রশ্নের জট পেকেছে ইতিমধ্যেই। আপাতত গোটা দেশ আজ তাকিয়ে বাংলার পড়শি রাজ্য ত্রিপুরার দিকেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?