হামলাকারীরা ভারতের নাগরিক? সরবেড়িয়া কাণ্ডে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly: সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা খরচ করা হচ্ছিল মামলা মোকদ্দমা করে।"

Sindhu Som
৩ মিনিট
হামলাকারীরা ভারতের নাগরিক? সরবেড়িয়া কাণ্ডে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

গত শুক্রবার তল্লাশি করতে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। তিনজন আধিকারিক গুরুতর আহত। গাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁদের ফোন, ল্যাপটপ ও অন্যান্য সামগ্রী। রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে বনগাঁতেও। ঘটনা কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে দেশের সর্বত্র। নড়েচড়ে বসেছে দিল্লি। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে বারবার উঠে আসছে অধুনা জেলবন্দি তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। শাহজাহান শেখ এবং শঙ্কর আঢ্য─দুজনেই তার ঘনিষ্ঠ। সারা বাংলার বিশিষ্ট জনেরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারই মধ্যে এই হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে মানুষের টাকা খরচ করা হচ্ছিল মামলা মোকদ্দমা করে। কোনও অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই রয়েছে। কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইব, মোট কত টাকা খরচ হল! এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কত কোটি টাকা খরচ করল? আশা করি, যাঁকে খুঁজতে গিয়েছিল সেই শেখ শাহজাহান রাত ১২ টার মধ্যে ইডি অফিসে এসে ধরা দেবেন। আশা করব, তাঁর যাঁরা নেতা আছেন, তাঁরাই সেই নির্দেশ দেবেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
দক্ষিণ ২৪ পরগণায় ইডির উপর হামলা: নেপথ্যে কোন দুইজন?

Attack on ED: গত শুক্রবার সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে ইডি অফিসারেরা তল্লাশি চালাতে গিয়েছিল। সেখানেই হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও আধিকারিকদের উপরে। ভাঙচুর চলে আধিকারিকদের গাড়িতেও। আহত হন তিনজন আধিকারিক।

এর আগেও রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে বারবার সোচ্চার হতে দেখা গেছে তাঁকে। তিনিই সেই দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অথচ ঝড়ের মুখে তিনি অবিচল। ইডি আধিকারিকদের উপর আক্রমণের পর ওইদিন উচ্চ আদালতে অন্য এক মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, "আপনাদের সঙ্গে বন্দুক, লাঠি থাকে না? চালাতে পারেন না?”

রেশন দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতা শাহজাহান সেখের বাড়িতে শুক্রবার তল্লাশি চালাতে গিয়েছিল ইডি আধিকারিকদের দলটি। সকালে তাঁরা খবর পেয়েছিলেন শাহজাহান বাড়িতেই রয়েছে। কিন্তু বারবার ডাকা সত্ত্বেও দরজা খোলে না শাহজাহান। বাধ্য হয়ে দরজা ভাঙার চেষ্টা করেন তাঁরা। আর তখনই স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় ৮০০-১০০০ জন হামলা চালায় তাঁদের উপরে। গাড়ি ভেঙে ছিনিয়ে নেয় জিনিসপত্র, ল্যাপটপ। ইডি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলে তারা। এই ঘটনায় এ'পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে প্রায় একই রকমের ঘটনা ঘটেছে বনগাঁতেও। প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় জনতার রোষের মুখে পড়েন আধিকারিকেরা। রাত সাড়ে বারোটায় শঙ্করকে গ্রেফতার করেন আধিকারিকেরা। সেখানেই বাধার মুখে পড়তে হয় তাদের। তদন্তকারীদের উদ্দেশ্যে গালিগালাজ চলে। পথ আটকানোর চেষ্টা করেন মহিলারা। ইট পাটকেলও ছোঁড়া হয় ইডির গাড়িতে।

এ'দিন এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরাই মার খান, তাহলে তদন্ত হবে কী করে?” রাতেও সেই বক্তব্যকেই সমর্থন করলেন তিনি। বললেন, "দুপুরে যা বলেছি, তা সচেতনভাবে বলেছি। আমি বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে।” হামলাকারীদের আসল পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে আহত ইডি আধিকারিকদের দেখতে গিয়ে তিনি বলেন, "যাদের লেলিয়ে দেওয়া হল, তারা ভারতবর্ষের নাগরিক তো? অন্য কোনও জায়গার না তো? তারা নৌকা করে আসেনি তো? সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা কাকে আশ্রয় এ'সব করছে।” এই মন্তব্য বসিরহাটে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের উদ্দেশ্যে বলেই মনে করছেন কেউ কেউ।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।