দক্ষিণ ২৪ পরগণায় ইডির উপর হামলা: নেপথ্যে কোন দুইজন?

Attack on ED: গত শুক্রবার সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে ইডি অফিসারেরা তল্লাশি চালাতে গিয়েছিল। সেখানেই হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও আধিকারিকদের উপরে। ভাঙচুর চলে আধিকারিকদের গাড়িতেও। আহত হন তিনজন আধিকারিক।

Sindhu Som
৩ মিনিট
দক্ষিণ ২৪ পরগণায় ইডির উপর হামলা: নেপথ্যে কোন দুইজন?

গত শুক্রবার সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে ইডি অফিসারেরা তল্লাশি চালাতে গিয়েছিল। সেখানেই হামলা হয় কেন্দ্রীয় বাহিনী ও আধিকারিকদের উপরে। ভাঙচুর চলে আধিকারিকদের গাড়িতেও। আহত হন তিনজন আধিকারিক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে।

১৮টি জায়গায় তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল ইডি-র। রেশন দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতা শাহজাহান সেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল আধিকারিকদের দলটি। সেখানেই স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। আধিকারিকেরা জানিয়েছেন, প্রায় ৮০০-১০০০ জন হামলা চালায় তাঁদের উপরে। গাড়ি ভেঙে ছিনিয়ে নেয় জিনিসপত্র, ল্যাপটপ। ইডি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলে তারা। এই ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহজাহান শেখ

এই ঘটনার নেপথ্যে যে শাহজাহান শেখ, তাঁর পরিচয় কী? শাহজাহানের উত্থান কাহিনির শুরু বাম আমলে। মামা মোসলেম শেখ ছিল সরবেড়িয়ার পঞ্চায়েত প্রধান, তৎকালীন সিপিএমের বেশ প্রভাবশালী নেতা। শুরুতে সন্দেশখালি-সরবেড়িয়া রুটে ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে যাত্রীদের থেকে ভাড়া সংগ্রহ করত শাহজাহান। পরে মামার আশীর্বাদে একটা মাছের ভেড়ি হয়। প্রথম স্বচ্ছল জীবন যাপনের এই শুরু। হাতে আসছিল কাঁচা টাকা। বাম জমানার শেষদিকে মোসলেম প্রভূত ক্ষমতাশালী হয়ে ওঠে। উত্তর ২৪ পরগণা-র বারাসাতে ভেড়ি দেখতেন সিপিএমের নেতা মজিদ মাস্টার, ঠিক তেমনই দক্ষিণ ২৪ পরগণায় মোসলেম-শাহজাহান জুটি ভেড়ি নিয়ন্ত্রণ করত। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক অধুনা প্রয়াত অবনী রায়ের সঙ্গেও দহরম মহরম ছিল শাহজাহানের। তবে ২০১০ থেকেই সিপিএমের থেকে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে সে। তৃণমূল ক্ষমতায় আসার আগেই স্থানীয় মানুষের কাছে শাহজাহান জনপ্রিয় হয়ে গিয়েছিল। শুধু ব্যবসা নয়, পাশাপাশি কার কী প্রয়োজন, কখন হাসপাতালে নিয়ে যেতে হবে─সবটাই দেখত সে। ফলে মানুষের কাছে ধীরে ধীরে মুসকিল আসান হয়ে উঠেছিল। ২০১৩ সালে হাওয়া বুঝে তৃণমূলে চলে এল শাহজাহান।

মোসলেম থেকে গিয়েছিল পুরনো দলেই। কিন্তু তাতে বাধ সাধল ভাগ্নে। মোশলেমের তৈরি ক্যাডারদের ধীরে ধীরে তৃণমূলে আনতে শুরু করল সে। শেষে উপায়ন্তর না দেখে তৃণমূলে নাম লেখাতে হল মোসলেমকেও। তৃণমূলে এলেও ভেড়ির নিয়ন্ত্রণ ছাড়েনি শাহজাহান। উত্তর ২৪ পরগণার সন্দেশখালি-১ মহকুমার সভাপতি সে। পাশাপাশি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, তাও ইডি-সিবিআই তদন্ত শেষ করে না কেন?

TMC and ED-CBI Tussle : যাঁরা প্রকৃতই ১০০ দিনের প্রকল্পে কাজ করে টাকা পেল না এবং তৃণমূলের ধরনায় যোগ দিল না, তাঁরা ব্রাত্যই থেকে যাবেন! তাঁদের টাকা কে দেবে?

শাহজাহান সেখ

বিশেষজ্ঞদের মতে, শাহজাহানের মাথার উপর অধুনা জেলবন্দি তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ছিল। মোসলেমের মতো প্রতিদ্বন্দীকে ঠেকাতে জ্যোতিপ্রিয় ঘরশত্রু বিভীষণ তৈরি করেছিল শাহজাহানকেই। স্থানীয় মানুষদের মধ্যে শাহজাহানের জনপ্রিয়তা যে এখনও কমেনি, তাই আরেকবার প্রমাণিত হল। ইডির উপর হামলার ঘটনায় তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এই ঘটনা নিঃসন্দেহে খুবই নিন্দনীয়। তবে এই ঘটনার পেছনে প্ররোচনা রয়েছে। যেভাবে যেখানে সেখানে কেন্দ্রীয় এজেন্সিদের লেলিয়ে দেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষ ক্ষেপে যাচ্ছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।'

শঙ্কর আঢ্য

অন্যদিকে প্রায় একই রকমের ঘটনা ঘটেছে বনগাঁ-তে। প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় জনতার রোষের মুখে পড়েন আধিকারিকেরা। রাত সাড়ে বারোটায় শঙ্করকে গ্রেফতার করেন আধিকারিকেরা। সেখানেই বাধার মুখে পড়তে হয় তাদের। তদন্তকারীদের উদ্দেশ্যে গালিগালাজ চলে। পথ আটকানোর চেষ্টা করেন মহিলারা। ইট পাটকেলও ছোঁড়া হয় ইডির গাড়িতে।

শঙ্কর আঢ্যের পরিচয় কী? দু'টি প্রসঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছে। জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ছিল শঙ্করও। রেশন দুর্নীতির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধেও। শঙ্করের বাবা ছিলেন কংগ্রেসমনস্ক। তবে শঙ্কর এলাকার দাপুটে ব্যবসায়ী। নিজের হাতে ব্যবসা তৈরি করেছে সে। অবশ্য নিজের এলাকায় 'ডাকু' হিসেবেই পরিচিতি ছিল তার। শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার চেয়ারম্যান। শংকরের গ্রেফতারির পরেই তাঁর স্ত্রী চক্রান্তের অভিযোগ তুলেছেন।

শঙ্কর আঢ্য

বর্তমান পুরপ্রধান গোপাল শেঠ বলেন, 'বিষয়টি বিচারাধীন। তদন্তে সত্যিটা অবশ্যই সামনে আসবে।' শুক্রবার রাতেই শংকরকে গ্রেফতার করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। ওইদিন শংকরের শ্বশুরবাড়ি এবং ভাইয়ের আইসক্রিম কারখানাতেও অভিযান চালায় ইডি। তবে শাহজাহান শেখ এখনও পলাতক। তাকে ধরে উঠতে পারেনি পুলিশ।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।