অঞ্জলির দুর্ঘটনা দেখেও পালাল বান্ধবী, কেন দিল্লি পুলিশকে ফোন করল না নিধি?

Dellhi Death Case : সিসিটিভিতে ধরা পড়ল দিল্লি দুর্ঘটনার ঠিক আগের রহস্যময় মুহূর্ত

Kankana Mukherjee
৩ মিনিট
অঞ্জলির দুর্ঘটনা দেখেও পালাল বান্ধবী, কেন দিল্লি পুলিশকে ফোন করল না নিধি?

দিল্লির ভয়াবহতা যেন কিছুতেই কাটছে না। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন চাঞ্চল্য। শনিবার মধ্যরাতের ঘটনা। অর্থাৎ সবেমাত্র নতুন বছরের দামামা বেজেছে দেশে। দিল্লির কাঞ্ঝাওয়ালা রোডের লাডপুর গ্রামের কাছে মাঝরাস্তায় একটি স্কুটিতে করে যাচ্ছিলেন এক তরুণী। হঠাৎই একটি চার চাকা এসে ধাক্কা মারে সেই স্কুটিতে। ছিটকে পরে যান তরুণী। তবে ঘটনার এখানেই শেষ নয়, বরং বলা ভালো,এখানে শুরু। এরপরই সেই ভয়াবহ দৃশ্য। যে যে গাড়িটির ধাক্কায় মেয়েটি পড়ে যায় সেই গাড়িটি চোখের নিমেষে ইউ টার্ন নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন তরুণীকে। প্রায় কয়েক কিলোমিটার পথ ওভাবেই ঘষটাতে ঘষটাতে মেয়েটিকে নিয়ে যায় ঘাতক গাড়ি।

প্রাথমিক ভাবে প্রতক্ষ্যদর্শী দীপক ধাইয়া সম্পূর্ণ ঘটনা পুলিশের কাছে জানান। পরে অবশ্য তাঁর বক্তব্যের সপক্ষে প্রকাশ্যে আসে সেই রাতের দিল্লির রাস্তার সিসিটিভি ফুটেজ। ঘটনাতিকেনিচক দুর্ঘটনা বলতে প্রথম থেকেই অরাজি ছিলেন দীপক বাবু। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, গাড়ি যে দিকে যাচ্ছিল, স্কুটিতে ধাক্কা মারার পর সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে আবার তা চলতে থাকে। গাড়ির চাকার সঙ্গে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয় তরুণীর দেহও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টেনে হিঁচড়ে তরুণীকে নিয়ে গেল গাড়ি, রক্তে ভাসল রাস্তা, দিল্লিতে নারী সুরক্ষা এখনও বিশ বাঁও জলে?

Delhi Woman Car Accident : কিন্তু ২০২৩-এর প্রথম দিনেই এমন ঘটনা বুঝিয়ে দিল, এখনও অবস্থা ফেরেনি। নারী সুরক্ষা এখনও বিশ বাঁও জলে।

কিন্তু এই ঘটনার চাঞ্চল্য আরও বাড়িয়ে দিয়েছে, ফুটেজের অন্য একটি দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার সময় স্কুটিতে মৃত অঞ্জলি একা ছিলেন না, তার সঙ্গে ছিল এক বান্ধবীও। নাম নিধি। ঠিক ঘটনা শুরুর সময়, অর্থাৎ যখন স্কুতিতে ধাক্কা লাগে ঘাতক গাড়িটির তখন দুজনেই ছিটকে পরে যান। অঞ্জলির শরীর আটকে যায় চাকার নিচে। এবং অদ্ভুতভাবে ঠিক এই সময়ের ফুটেজে দেখা যায়, ওই অবস্থা থেকে কার্যত পালিয়ে যাচ্ছেন বান্ধবী নিধি।

ঘটনার মোড় বদল আবার শুরু। যে বান্ধবীর সঙ্গে অত রাতে পার্টি করে একসঙ্গে ফিরছিলেন তিনি, তাঁর এমন ভয়াবহ পরিণতি চোখের সামনে দেখে কেন পালিয়ে গেলেন নিধি। কেন নিজে থেকে পুলিশকে ফোন করলেন না? কেন কোনও ভাবেই বাঁচানোর চেষ্টা করলেন না অঞ্জলীকে? ক্রমশ জট পাকিয়েছে এই সব প্রশ্নের।

জানা গিয়েছে, দুর্ঘটনায় সামান্যই আঘাত পেয়েছিল অঞ্জলির বান্ধবী। অথচ তারই চোখের সামনে অমন বিভৎস পরিণতি হল বান্ধবীর। আর তিনি কিনা স্রেফ পালিয়ে গেলন! কী অদ্ভুত একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি আমরা! এ কোন বন্ধুত্ব, যা কেবল স্বার্থপর হতে শেখায়? সন্দেহ দানা বাঁধতেই বান্ধবী নিধিকে জেরা করে পুলিশ। জেরারুখে পড়ে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় অঞ্জলি খুব জোরে চিৎকার করছিল, কিন্তু ওই লোকেরা গাড়ি থামায়নি এবং তাকে টানতে থাকে। এ ঘটনায় তিনি নাকি আতঙ্কিত হয়ে বাড়ি চলে যান। কিন্তু তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে কেন ফোন করলেন না পুলিশকে? কোন অভিসন্ধি ছিল এর পিছনে?

এখানেই শেষ নয়, নতুন একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্কুটিতে ওঠার আগেও কিছু একটা নিয়ে নিধির সঙ্গে অঞ্জলির একপ্রস্থ ঝগড়া-হাতাহাতি হয়েছিল। পার্কিং লটেই দুই বান্ধবীকে ঝগড়া করতে দেখা যায়। অঞ্জলিকে দেখা যায় নিধির কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নিতে। কী নিয়ে বচসা তা অবধি এখনও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। মৃতের পরিবারও ইতিমধ্যেই সেই বান্ধবীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে পুলিশের কাছে। যদিও এখনও সবটাই অধরা। অন্যদিকে নিধিকে প্রশ্ন করা হলে, সে দাবি করে যে অঞ্জলী নাকি মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন, সেই নিয়েই একটা বচসা হয়েছিল। কিন্তু এই কথা অস্বীকার করেছে অঞ্জলির পরিবার। উপরন্তু অঞ্জলির মা বলেছেন তাঁর মেয়ে নাকি কখনওই মদ খেত না। তাই সম্পূর্ণ মিথ্যা কথা বলছে নিধি। দুই পক্ষের বয়ান সামনে আসায় এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের নথি। কিন্তু এই সবের মধ্যেই আবারও প্রশ্নের মুখে পড়েছেন যান্ত্রিক সময়ের বন্ধুত্বের সংজ্ঞা। বিশ্বাস এবং বিশ্বাসভঙ্গের কোন এক বেড়াজালে আটকে হারাতে বসেছে নিঃস্বার্থ শব্দটাই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।