শহরকে ডেঙ্গু-মুক্ত রাখার পুরস্কার কি শুধুই বঞ্চনা? ক্ষোভে ফুঁসছেন কলকাতা পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা
Kolkata Municipal Corporation temporary health workers: আমরা ক'জন খোঁজ রাখি যে, এই অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা চরম দারিদ্র্য আর অভাবের মধ্য দিয়েই দিন কাটান? যে পরিমাণ পারিশ্রমিক তাঁরা পান, তা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। দীর্ঘ ২০-২১ বছর কাজ করার পরও এই কর্মীদের দৈনিক মজুরি মাত্র ৪৮৭ টাকা!
কলকাতা পৌরসভার একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ভেক্টর কন্ট্রোল বিভাগের অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। এর জেরে শতাধিক অস্থায়ী স্বাস্থ্যকর্মী গত ২ নভেম্বর কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMHO) দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভরত স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, ভেক্টর কন্ট্রোল বিভাগের অস্থায়ী কর্মীরা দুর্গাপূজার ছুটির মধ্যেও টানা দশ দিন কাজ করেছেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পৌরসভা জানিয়েছে, এই দশ দিনের কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হবে ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







