কালীই ভরসা, একলা চলো রে নীতিতে কত দূর যাবেন মহুয়া?

দলমত-নির্বিশেষে সকলেই মানবেন, মহুয়ার রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত স্বচ্ছ। তৃণমূলের নামী অন্য বহু নেতার মতো তাঁর বিরুদ্ধে ইডি, সিবিআই দিয়ে চাপ তৈরি করা যায়নি। তাই দলের এই হাত ধুয়ে নেওয়া তাঁর প্রাপ্য ছিল না বলেই মনে করে একাংশ।

inscript
৩ মিনিট
কালীই ভরসা, একলা চলো রে নীতিতে কত দূর যাবেন মহুয়া?

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে...

কালী বিতর্কে সত্যকে শিখণ্ডী করে একলা চলার নীতিই নিচ্ছেন মহুয়া মৈত্র। দল তাঁকে রীতিমতো এক ঘরে করেছে, ঘটনার বাঁক বুঝে কোণঠাসা করতে কালবিলম্ব করেনি বিজেপি। বিতর্ক শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারির দাবিতে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ৫৬টি অভিযোগপত্র জমা করেছেন বউবাজার থানায়। এই অবস্থাতেও মহুয়া মৈত্র নিজের বক্তব্যেই অনড়। ট্যুইটারে তাঁর একের পর এক বিবৃতি বুঝিয়ে দিচ্ছে, কোনওমতেই পিছু হটতে রাজি নন তিনি। সম্প্রতি তিনি লিখেছেন, "জয় মা কালী। বাঙালি যে দেবীকে পুজো করে তিনি অকুতোভয়, কাউকে তুষ্ট করা তাঁর স্বভাব নয়।" বলা বাহুল্য, মহুয়ার এই মন্তব্যের শিকড় অনেক গভীর।

Jai Ma Kali!

The goddess Bengalis worship is fearless & non-appeasing.

— Mahua Moitra (@MahuaMoitra)

কালী বিতর্কের শুরু ভারতীয় পরিচালক লীনা মনিমেকলেইয়ের একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে। সেই পোস্টারে কালীকে ধূমপানরতা অবস্থায় দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহুয়া একটি অনুষ্ঠানে মন্তব্য করেন। বিজেপি তাঁকে একহাত নেওয়া শুরু করে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই। তাতে মহুয়া দমেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি উত্তর ফেরাতে থাকেন বিজেপিকে। বলেন, "আমি সংঘীদের বলতে চাই, অসত্য বলে আপনারা ভালো হিন্দু হতে পারবেন না।" মহুয়া আরও বলেন, "তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়।" মহুয়ার বক্তব্য, তিনি ওই সংশ্লিষ্ট পোস্টারটিকে সমর্থন করেননি, ধূমপান শব্দটি উল্লেখই করেননি। তিনি কেবল তথ্য জানিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কালীর ধূমপান! কেন বারবার ধ‍র্মীয় ভাবাবেগ নিয়ে দানা বাঁধছে বিতর্ক?

'কালী’ নামক একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে তুমুল বিতর্ক। চলচ্চিত্রকার লীনা মনিমেকলেই ২ জুলাই ট‍্যুইটারে এই পোস্টার শেয়ার করেন। তারপর এই নিয়ে উত্তাল হয় দেশ। কী আছে এতে?

সেই বিতর্কিত পোস্টারঘটনা এখানেই শেষ নয়। বরং শুরু। এই বাকবিতণ্ডার মধ্যেই তৃণমূলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মহুয়ার বক্তব্য দল সমর্থন করে না। দলের সঙ্গে মহুয়ার দূরত্ব বাড়তে থাকে জেটগতিতে। মহুয়া তৃণমূলের টুইটার হ্যান্ডেলকে আনফলো করে দেন।

To all you sanghis- lying will NOT make you better hindus.

I NEVER backed any film or poster or mentioned the word smoking.

Suggest you visit my Maa Kali in Tarapith to see what food & drink is offered as bhog.

Joy Ma Tara

— Mahua Moitra (@MahuaMoitra)

বিজেপি-র বিরুদ্ধে প্রথম থেকেই আপসহীনভাবে মতপ্রকাশ করে গিয়েছেন মহুয়া মৈত্র। লোকসভার অন্দরে তো বটেই, নেটদুনিয়াতেও তিনি বারবার সরব হয়েছেন। এমনকী, এই প্রতিবেদন লেখার দিন সকালেও গ্যাসের দাম নিয়ে নিজের ট‍্যুইটার হ্যান্ডলে মতপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক মহলের মত, মহুয়ার অকাট্য যুক্তি সময়ে সময়ে আসলে হাত শক্ত করেছে তৃণমূলের। জাতীয় স্তরে তৃণমূলের ব্র্যান্ড ইমেজ তৈরি করতে সহায়ক হয়েছে মহুয়ার ব্যক্তিত্ব। সেই মহুয়াই আজ সমর্থন পেলেন না তৃণমূলের। ট্যুইটারে দলকে অনুসরণ করাও বন্ধ করে দিলেন, রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন।

এমনকী তৃণমূলের অন্দরেও একাংশ বলছে, মহুয়া ভুল কথা বলেননি। কারণ বাংলায় মা কালী কীভাবে পূজিতা হন, তা প্রতিটি বাঙালিরই জানা। অন্য দিকে বিজেপি তথা আরএসএস ঘরানার হিন্দুত্বের উপাচার-সংক্রান্ত যে ধারণাগুলি, তার সঙ্গে বাঙালির সাংস্কৃতিক বৈপরীত্য থাকাটাই স্বাভাবিক। কাজেই এই ঘটনায় মহুয়ার পাশে না দাঁড়ানো মানে আসলে আরএসএস-এর হাতই শক্ত করা। একাংশ আবার মনে করেন, ভোট বড় বালাই। পঞ্চায়েত ভোটে বিজেপির হাতে হিন্দুত্বের ব্যাটনটা এককভাবে ছাড়তে চায় না তৃণমূল, তাই এই জুতোয় পা গলানো।

দলমত-নির্বিশেষে সকলেই মানবেন, মহুয়ার রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত স্বচ্ছ। তৃণমূলের নামী অন্য বহু নেতার মতো তাঁর বিরুদ্ধে ইডি, সিবিআই দিয়ে চাপ তৈরি করা যায়নি। তাই দলের এই হাত ধুয়ে নেওয়া তাঁর প্রাপ্য ছিল না বলেই মনে করে একাংশ।

অবশ্য দল দূরত্ব করলেও পথভ্রষ্ট হননি মহুয়া। সত্যকে পুঁজি করে একলা চলার নীতি নিয়েছেন। কাঁটা দিয়েই কাঁটা তুলছেন তিনি। ট‍্যুইটারে লিখেছেন, আমি কোনো কিছুকে ভয় পাই না, তোমাদের অজ্ঞতাকেও নয়, তোমাদের দুষ্কৃতীদেরও নয়, এমনকী তোমাদের পুলিশকেও নয়। তোমাদের ট্রোলারদেরও আমি ভয় পাই না আর সত্যের কোনও অবলম্বনের প্রয়োজন হয় না।

Bring it on BJP!

Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.

Truth doesn’t need back up forces.

— Mahua Moitra (@MahuaMoitra)

ঘটনার গতিপ্রকৃতি দেখে এটুকু বলাই যায়, মহুয়ার এই ধর্মযুদ্ধ শুধুই বিজেপির স্বরূপই চেনাচ্ছে না, বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে ভোটরাজনীতিকে সামনে রেখে কোন পথে হাঁটবে তৃণমূল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।