‘হাট বন্ধ হলে পথে বসব’, আন্দোলনের হুঁশিয়ারির পর শর্তসাপেক্ষে চালু মঙ্গলাহাট
Mangla hatt: মঙ্গলাহাটের হকারদের দাবি, সপ্তাহে মাত্র দু’দিন কয়েক ঘণ্টার জন্য হাট বসে, তাই যানজটের জন্য তাঁদের দায়ী করা ঠিক নয়। হঠাৎ কড়াকড়িতে হাজার হাজার মানুষের রুজি-রুটি সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের দাবিও তুলেছেন ব্যবসায়ীরা।
৩০০ বছরের বেশি প্রাচীন, এশিয়ার বৃহত্তম কাপড়ের বাজার—মঙ্গলাহাট। এখানে মূলত বিভিন্ন ধরনের পোশাক কেনা-বেচা হয়। প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার নিয়ম করে এই হাট বসে হাওড়া ময়দান চত্বরে। হাওড়া পুরসভা, হাওড়া হাসপাতাল, হাওড়া আদালত, প্রশাসনিক ভবন ও হাওড়া গার্লস কলেজ সংলগ্ন বড় রাস্তার ধারের ফুটপাতে প্রতি সপ্তাহে কয়েক হাজার বিক্রেতা শাড়ি, রেডিমেড পোশাক, বাচ্চাদের জামাকাপড়, বিছানার চাদর, পর্দা-সহ নানা ধরনের সামগ্রী নিয়ে দোকান সাজিয়ে বসেন। বাংলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু বিক্রেতা ও ক্রেতা এখানে ভিড় জমান,...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








