দুর্গাপুজোর গয়না তৈরিতে বাংলার মুসলিম কারিগর, স্বীকৃতি পায় কি তাঁদের শ্রম?
Muslim goldsmiths in Bengal: বাংলার স্বর্ণশিল্পে মুসলমান কারিগরদের অবদান এই শ্রমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কলকাতার বৌবাজারের মতো গয়নার বাণিজ্যকেন্দ্র এবং বাংলার নানা এলাকার কর্মশালায় মুসলমান শিল্পীরা দীর্ঘদিন ধরে স্বর্ণালংকার নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁদের অনেকের কাছে এই পেশা কেবল চাকরি নয়, পারিবারিক সূত্রে শেখা একটি বিশেষ দক্ষতা।
দশমীর সকাল। বনেদি বাড়ির ঠাকুরদালানে তখন শেষ মুহূর্তের ব্যস্ততা। দেবীবরণের থালা সাজানো হয়েছে পান, মিষ্টি, প্রদীপ ও সিঁদুরে। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন বাড়ির বিবাহিত নারীরা। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা, কপালে বড় লাল টিপ। আর মুখের সাজে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নাকের বড় সোনার নথটি।
কেউ সেটি পরেছেন মায়ের কাছ থেকে পাওয়া পুরনো গয়না হিসেবে, কারও নথ আবার নতুন করে তৈরি হয়েছে এবারের পূজার জন্য। দেবীকে বরণ করার আগে আয়নায় শেষবারের মতো নিজের মুখটি দেখে নেন তিনি। হয়তো একবারও মনে পড়ে না, এই নথের নকশা কে এঁক...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







